কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
কাহে কানু ঘন ঘন আয়ত যায়ত
কাহে কানু ঘন ঘন আওত যাওত

কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭০০ খৃষ্টাব্দে, হরিবল্লভ বা বল্লভ ভণিতার পদকর্তা বিশ্বনাথ চক্রবর্তী দ্বারা সংকলিত এবং ১৩৩১ বঙ্গাব্দে (১৯৩৮ খৃষ্টাব্দ) রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত "শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি" গ্রন্থের, ৮ম ক্ষণদা---কৃষ্ণা অষ্টমী, ৫৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

শ্রীরাধাহ
॥ ধানশী॥

কাহে কানু ঘন ঘন    আয়ত যাওত
ফিরি ফিরি বদন নেহারি।
হাসি হাসি মুখ-শশী   উগারে অমিয়-রাশি
তোহে কিয়ে কয়ল পুছারি॥
সজনি! কহ কিছু বচন বিশেষ।
হেন অনুমানি চিতে  না জানি কাহার ভিতে
আছয়ে পিরীতি-লব-লেশ॥ ধ্রু॥
সহজে রসিক-রাজ   অলখিত সব কাজ
অনুভবি ওর নাহি পাই।
যাহারে ইঙ্গিত করে   কুল শীল সব হরে
ভাগ্যে ভাগ্যে আমরা এড়াই॥
একই নগরে বৈসে   কখন এ দিগে আইসে
দেখি শুনি কাঁপয়ে পরাণ।
জ্ঞান দাসেতে বলে   তুমি কহ কোন্ ছলে
করিতে না পারি অনুমান॥

ই পদটি আনুমানিক সপ্তদশ শতকের মধ্যভাগে, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত এবং ৪৬২ গৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা সম্পাদিত ও প্রকাশিত শ্রীশ্রীগীতচন্দ্রোদয় (পূর্ব্বরাগ) গ্রন্থের, ২৬৭ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীরাধিকার পূর্ব্বরাগ
সখী শ্রীরাধিকাং প্রত্যহ
॥ গান্ধার॥

কাহে কানু ঘন ঘন   আয়ত যায়ত   ফিরি ফিরি বয়ন নেহারি।
হাসি হাসি মুখশশী  উগারে অমিয় রাশি  তোহে কিয়ে কয়ল পুছারি॥
        সখি হে! কহ কিছু বচন-বিশেষ।
হেন অনুমানি চিতে না জানি কাহার ভিতে আছয়ে পিরীতিলব লেশ॥ ধ্রু॥
সহজে রসিকরাজ  অলখিত সব কাজ  অনুভবি ওর না পাই।
যাহার নয়ান-শরে  জাতিকুলশীল হরে  ভাগ্যে ভাগ্যে আমরা এড়াই॥
একই নগরে বৈসে  কখন এদিগে আইসে  দেখি শুনি কাঁপয়ে পরাণ।
জ্ঞানদাস শুনি বোলে  কহ দেখি কোন্ ছলে  করিতে না পারি অনুমান॥

ই পদটি আনুমানিক ১৭৫০ সালে গোকুলানন্দ সেন (বৈষ্ণবদাস) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের ( ১৯১৫ সাল ) ১ম খণ্ড, ১ম শাখা, ৯ম পল্লব, সংক্ষিপ্ত রসোদগার, ২৪২-নং পদসংখ্যায়, ১৬৪-নং পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

পুনশ্চ রসোদ্গারঃ। প্রকারন্তং যথা।
সখী-উক্তি।
॥ গান্ধার॥

কাহে কানু ঘন ঘন   আয়ত যায়ত
ফিরি ফিরি বয়ান নেহারি।
হাসি হাসি মুখ-শশী   উগারে অমিয়-রাশি
তোহে কিয়ে কয়ল পুছারি॥
সখি হে—কহ কিছু বচন বিশেষ।
হেন অনুমানি চিতে   না জানি কাহার ভিতে
আছয়ে পিরীতি লব লেশ॥ ধ্রু॥
সহজে রসিকরাজ   অলখিত সব কাজ
অনুভবি ওর না পাই।
যাহার নয়ন-শরে   জাতি কুল শীল হরে
ভাগ্যে ভাগ্যে আমরা এড়াই॥
একই নগরে বৈসে   কখন এ দিগে আইসে
দেখি শুনি কাঁপয়ে পরাণ।
জ্ঞানদাস শুনি বলে   কহ দেখি কোন ছলে
করিতে না পারি অনুমান॥

ই পদটি ১৮৪৯ সালে প্রকাশিত, গৌরমোহন দাস সংকলিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদকল্পলতিকা”, গ্রন্থের ৪৬ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এই গ্রন্থটির আমাদের সংগ্রহের পি.ডি.এফ. কপিটির প্রায় সব পৃষ্ঠাই অপাঠ্য অথবা দুষ্পাঠ্য।

॥ সুই॥ কাহে কানু ঘন ২ আয়ত যায়ত ফিরি ফিরি বয়ানে
নেহারি। হাসি ২ মুখ শশী উপরে পূর্ণিমা শশী কি তোহে
কহল পুছারি॥ সজনী কহ কিছু বচন বিশেষ। হেন অনু-
মানি চিতে না জানি কাহার ভিতে আছয়ে পিরীতি নব
লেশ॥ ধ্রু॥ সহজে রসিক রাজ অলখিতে সব কাজ অনু
ভবি ওর না পাই। যাহারে ইঙ্গিত করে কুল শীল সব হরে
ভাগ্যে ২ আমরা এড়াই॥ একই নগরে বৈসে সদত এদিগে
আইসে দেখি শুনি কাঁপয়ে পরাণ। জ্ঞান দাসে বলে তুমি কহ
কোন ছলে করিতে না পারি অনুমান॥

ই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ১০৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রসোদ্গার
॥ গান্ধার॥

কাহে কানু ঘন ঘন,   আওত যাওত
ফিরি ফিরি বয়ান নেহারি।
হাসি হাসি মুখ শশী,   উগারে অমিয়া রাশি,
তোহে কিয়ে কয়ল পুছারি॥
সুন্দরি কহ কিছু বচন বিশেষ।
হেন অনুমানি চিতে,   না জানি কাহার ভীতে,
আছয়ে পিরীতি নবলেশ॥ ধ্রু।
সহজে রসিক রাজ,   অলখিতে সব কাজ,
অনুভবি ওর না পাই।
যাহার নয়ন শরে,   জাতি কুল শীল হরে,
ভাগ্যে ভাগ্যে আমরা এড়াই॥
একই নগরে বৈসে,   কখন এ দিগে আইসে,
দেখি শুনি কাঁপয়ে পরাণ।
জ্ঞানদাস শুনি বলে,   কহ কহ দেখি কোন ছলে,
করিতে না পারি অনুমান॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ২০৩ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রসোদ্গার।
॥ গান্ধার॥

কাহে কানু ঘন ঘন,
আওত যাওত,
ফিরি ফিরি বয়ান নেহারি।
হাসি হাসি মুখশশী,
উগারে অমিয়া রাশি,
তোহে কিয়ে কয়ল পুছারি॥
সুন্দরি কহ কিছু বচন বিশেষ।
হেন অনুমানি, চিতে,
না জানি কাহার ভীতে,
আছয়ে পিরীতি নবলেশ॥
সহজে রসিক রাজ,
অলখিতে সব কাজ,
অনুভবি ওর না পাই।
যাহার নয়ন শরে,
জাতি কুল শীল হরে,
ভাগ্যে ভাগ্যে আমরা এড়াই॥
একই নগরে বৈসে,
কখন এদিগে আইসে,
দেখি শুনি কাঁপয়ে পরাণ।
জ্ঞানদাস শুনি বলে,
কহ কহ দেখি কোন ছলে,
করিতে না পারি অনুমান॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৪৬ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রসোদ্গার
॥ গান্ধার॥

কাহে কানু ঘন ঘন, আওত যাওত,
ফিরি ফিরি বয়ান নেহারি। হাসি হাসি
মুখশশী, উগারে অমিয়া রাশি, তোহে কিহে
কয়ল পুছারি॥ সুন্দরি কহ কিছু বচন
বিশেষ। হেন অনুমানি, @@ না জানি
কাহার ভীতে, আছয়ে পিরীতি নবলেশ॥
সহজে রসিক রাজ, অলখিতে সব কাজ,
অনুভবি ওর না পাই। যাহার নয়ন শরে,
জাতি কুল শীল হরে, ভাগ্যে ভাগ্যে আমরা
এড়াই॥ একই নগরে বৈসে, কখন এদিগে
আইসে, দেখি শুনি কাঁপয়ে পরাণ। জ্ঞান-
দাস শুনি বলে, কহ কহ দেখি কোন ছলে,
করিতে না পারি অনুমান॥

@@ - অপাঠ্য অক্ষর।

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২১৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রসোচ্ছ্বাস।
॥ গান্ধার॥

কাহে কানু ঘন ঘন,   আওত যাওত,
ফিরি ফিরি বয়ান নেহারি।
হাসি হাসি মুখশশী,   উগারে অমিয়া-রাশি,
তোহে কিয়ে কয়ল পুছারি॥
সুন্দরি, কহ কিছু বচন বিশেষ।
হেন অনুমানি চিতে,   না জানি কাহার ভীতে,
আছয়ে পিরীতি-নবলেশ॥ ধ্রু
সহজে রসিকরাজ,   অলখিতে সব কাজ,
অনুভবি ওর না পাই।
যাহার নয়ন-শরে,   জাতি কুল শীল হরে,
ভাগ্যে ভাগ্যে আমরা এড়াই॥
একই নগরে বৈসে,   কখন এ দিগে আইসে,
দেখি শুনি কাঁপয়ে পরাণ।
জ্ঞানদাস শুনি বলে,   কহ দেখি কোন্ ছলে,
করিতে না পারি অনুমান॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, রসোদ্গার, ১৬২ পৃষ্টায় এইরূপে দেওয়া রয়েছে।

কাহে কানু ঘন ঘন   আওত যাওত
ফিরি ফিরি বদন নেহারি।
হসি হসি মুখ-শশী   উগরে অমিয় রাশি
কি তোহে কহল পুছারি॥
সজনি ! কহ কিছু বচন বিশেষ।
হেন অনুমানি চিতে   না জানি কাহার ভিতে
আছয়ে পিরীতি-লব-লেশ॥ ধ্রু॥
সহজে রসিক-রাজ   অলখিত সব কাজ
অনুভবি ওর নাহি পাই।
যাহারে ইঙ্গিত করে   কুল শীল সব হরে
ভাগ্যে ভাগ্যে আমরা এড়াই॥
একই নগরে বৈসে   সতত এদিকে আইসে
দেখি শুনি কাঁপয়ে পরাণ।
জ্ঞানদাসেতে বলে   তুমি কহ কোন ছলে
করিতে না পারি অনুমান॥

টীকা ---
কাহে কানু ঘন ঘন . . . কি তোহে কহল পুছারি --- সখী রাধাকে জিজ্ঞাসা করিতেছেন ---- কানু কেন ঘন ঘন এত আসা যাওয়া করে, কেনই বা ফিরিয়া ফিরিয়া তোমার মুখের পানে চায় ? তাহার মুখচন্দ্র হাসিতে ভরিয়া উঠে, মনে হয় যেন সে সুধারাশি বর্ষণ করিতেছে, এমন করিয়া হাসিতে হাসিতে তোমাকে কি জিজ্ঞাসা করিল?
না জানি কাহার ভিতে ইত্যাদি --- না জানি কাহার সহিত তাহার প্রেমের কিছু সম্বন্ধ রহিতেছে। সহজে রসিকরাজ . . . ওর নাহি পাই --- একেই তো সে অত্যন্ত রসিক, তাহাতে আবার সব কাজই তাহার গোপনে গোপনে, সুতরাং অনুভবের দ্বারা তাহার সীমা বুঝতে পারা যায় না। যাহারে ইঙ্গিত করে ইত্যাদি --- যাহার পানে একটুমাত্র ইঙ্গিত করে তাহার কুলশীল সব চুরি যায়। আমাদের খুব ভাগ্য যে আমরা এড়াইয়া যাই---রক্ষা পাই। কিন্তু ভয় হয় কখন বা আমাদেরও সব যায়, কেননা সে এই নদরেই থাকে, আর সবসময়ে এইদিকেই আসে।
জ্ঞানদাসেতে বলে --- করিতে না পারি অনুমান--- কবি রাধার হইয়া সখীদের সঙ্গে রহস্য করিয়া বলিতেছেন . . . তোমরা কি সব কথা ঠারেঠোরে বলিতে চাহিতেছ তাহা অনুমান করিতে পারিতেছি না।

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী” এর ২০৫ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

রসোচ্ছ্বাস
॥ গান্ধার॥

কাহে কানু ঘন ঘন,   আওত যাওত,
ফিরি ফিরি বয়ান নেহারি।
হাসি হাসি মুখশশী,   উগারে অমিয়া রাশি,
তোহে কিযে কয়ল পুছারি॥
সুন্দরি, কহ কিছু বচন বিশেষ।
হেন অনুমানি চিতে,   না জানি কাহার ভীতে,
আছয়ে পিরীতি-নবলেশ॥ ধ্রু
সহজে রসিকরাজ,   অলখিতে সব কাজ,
অনুভবি ওর না পাই।
যাহার নয়ন-শরে,   জাতিকুল শীল হরে,
ভাগ্যে ভাগ্যে আমরা এড়াই॥
একই নগরে বৈসে,   কখন এ দিগে আইসে,
দেখি শুনি কাঁপয়ে পরাণ।
জ্ঞানদাস শুনি বলে,   কহ দেখি কোন ছুলে,
করিতে না পারি অনুমান॥

ই পদটি চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা তাঁর সারা জীবন ধরে, আনুমানিক ১৮৮০ সাল পর্যন্ত সংগৃহীত ও সংকলিত এবং তাঁর মৃত্যুর প্রায় ৫০ বছর পরে তাঁর পুত্র রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা ১৯২২ সালে প্রকাশিত বৈষ্ণব পদাবলী সংকলন "শ্রীশ্রীপদামৃতসিন্ধু" এর ২০৫ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ শুই॥

কাহে কানু ঘন ঘন আওত, যাওত ফিরি ফিরি বয়ান নেহারি। হাসি
হাসি মুখশশী, উগরে পূর্ণিমাশশী, কি তোহে কহল পুছারি॥ সজনি কহ কিছু
বচন বিশেষ। হেন অনুমানি চিতে, না জানি কাহার ভিতে, আছয়ে পিরীতি
নবলেশ॥ ধ্রু॥ সহজে রসিকরাজ, অলখিতে করে কাজ, অনুভবি ওর না
পাই। যাহারে ইঙ্গিত করে, কুলশীল সব হরে, ভাগ্যে ভাগ্যে আমরা এড়াই॥
একই নগরে বৈসে, কখন এদিকে আইসে, দেখি শুনি কাঁপয়ে পরাণ। জ্ঞানদাস
শুনি বলে, তুমি কহ কোন্ ছলে, করিতে না পারি অনুমান॥

ই পদটি ১৩৩১ বঙ্গাব্দে (১৯২৪ সালে) প্রকাশিত দক্ষিণারঞ্জন ঘোষ সম্পাদিত “বৈষ্ণব-গীতাঞ্জলি” গ্রন্থের, রসোদ্গার, সংক্ষিপ্ত সম্ভোগ, ১৪০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ গান্ধার॥

কাহে কানু ঘন ঘন   আওত যাওত
ফিরি ফিরি বয়ান নেহারি।
হাসি হাসি মুখ-শশী   উগারে অমিয় রাশি
তোহে কিয়ে কয়ল পুছারি॥

সুন্দরি কহ কিছু বচন বিশেষ।
হেন অনুমানি চিতে   না জানি কাহার ভিতে
আছয়ে পিরীতি নব লেশ॥

সহজে রসিক-রাজ   অলখিত সব কাজ
অনুভবি ওর না পাই।
যাহার নয়ন-শরে   জাতি কুল শীল হরে
ভাগ্যে ভাগ্যে আমরা এড়াই॥

একই নগরে বৈসে   কখন এ দিগে আইসে
দেখি শুনি কাঁপয়ে পরাণ।
জ্ঞানদাস শুনি বলে   তুমি কহ কোন ছলে
করিতে না পারি অনুমান॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৩৯৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

রসোদ্গার
সখীর উক্তি
॥ গান্ধার॥

কাহে কানু ঘন ঘন   আয়ত যায়ত
ফিরি ফিরি বয়ান নেহারি।
হাসি হাসি মুখশশী   উগারে অমিয়রাশি
তোহে কিয়ে কয়ল পুছারি॥
সখি হে --- কহ কিছু বচন বিশেষ।
হেন অনুমানি চিতে   না জানি কাহার ভিতে
আছয়ে পিরীতি লব লেশ॥ ধ্রু॥
সহজে রসিকরাজ   অলখিত সব কাজ
অনুভবি ওর না পাই।
যাহার নয়নশরে   জাতি কুল শীল হরে
ভাগ্যে ভাগ্যে আমরা এড়াই॥
একই নগরে বৈসে   কখন এ দিগে আইসে
দেখি শুনি কাঁপয়ে পরাণ।
জ্ঞানদাস শুনি বলে   তুমি কহ কোন ছলে
করিতে না পারি অনুমান॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ১৬৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রসোদ্গার
॥ গান্ধার॥

কাহে কানু ঘন ঘন   আয়ত যায়ত
ফিরি ফিরি বয়ান নেহারি।
হাসি হাসি মুখ-শশী   উগারে অমিয়-রাশি
তোহে কিয়ে কয়ল পুছারি॥
সখি হে --- কহ কিছু বচন বিশেষ।
হেন অনুমানি চিতে   না জানি কাহার ভিতে
আছয়ে পিরীতি-লব-লেশ॥ ধ্রু॥
সহজে রসিকরাজ   অলখিত সব কাজ
অনুভবি ওর না পাই।
যাহার নয়ন-শরে   জাতি কুল শীল হরে
ভাগ্যে ভাগ্যে আমরা এড়াই॥
একই নগরে বৈসে   কখন এ দিগে আইসে
দেখি শুনি কাঁপয়ে পরাণ।
জ্ঞানদাস শুনি বলে   কহ দেখি কোন ছলে
করিতে না পারি অনুমান॥

টীকা---
কানু কেন ঘন ঘন আসিতেছে যাইতেছে? ফিবিয়া ফিবিয়া তোমার মুখের দিকে চাহিতেছে। তাহার মুখচন্দ্র হাসিয়া হাসিয়া অমিয় ছড়াইতেছে ; তোমাকে কি জিজ্ঞাসা করিল? সখি বিশেষ কথা কিছু বল। মনে অনুমান করিতেছি, না জানি কাহার সঙ্গে তাহার পিরীতির সন্বন্ধ রহিয়াছে। সেতো সহজেই রসিকশিরোমণি। তাহার সব কাজই অন্যের অগোচর, অনুভবে সীমা পাই না। যাহার নয়নবাণ জাতিকুলশীল সব হরণ করে, ভাগ্যে ভাগ্যে আমরা (তাহার হাতে) এড়াইয়াছি। একই নগরে বাস করে, কখন এদিকে আসিয়া পড়িবে, দেখিয়া শুনিয়া প্রাণ কাঁপিতেছে। শুনিয়া জ্ঞানদাস বলিতেছেন --- তোমরা কোন্‌ ছলে কথা বলিতেছ অনুমান করিতে পারিতেছি না!

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬১১ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কাহে কানু ঘন ঘন আয়ত যায়ত
      ফিরি ফিরি বয়ান নেহারি।
হাসি হাসি মুখশশী উগারে অমিয়রাশি
      তোহে কিয়ে কয়ল পুছারি॥
সখি হে --- কহ কিছু বচন বিশেষ।
হেন অনুমানি চিতে না জানি কাহার
      ভিতে আছয়ে পিরীতি লব লেশ॥
সহজে রসিকরাজ অলখিত সব কাজ
      অনুভবি ওর না পাই।
যাহার নয়নশরে জাতি কুল শীল হরে
      ভাগ্যে ভাগ্যে আমরা এড়াই॥
একই নগরে বৈসে কখন এদিগে আইসে
      দেখি শুনি কাঁপয়ে পরাণ।
জ্ঞানদাস শুনি বলে তুমি কহ কোন
      ছলে করিতে না পারি অনুমান॥


*********************
^^এই পাতার উপরে ফেরত^^