কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
পিয়া পরদেশ বেশ গেল দূর
পিয়া পরদেশে বেশ গেল দূর

কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩০ বঙ্গাব্দের ( ১৯২৩ সাল ) ৩য় খণ্ড, ৪র্থ শাখা, ১০ম পল্লব, নানাবিধ বিরহ, ১৮৫৭ নং পদসংখ্যা, ১২০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীরাধায়া বিলাপো ষথা
॥ ধানশী॥

পিয়া পরদেশ বেশ গেল দূর।
হাস রভস সবহুঁ ভেল চূর॥
মৃগমন্দ-চন্দন-লেপন বীখ।
মন্দ পবন জনু আনল-শীখ॥
এ সখি এ সখি দুরদিন লাগি।
হাত-রতন খসে কোন অভাগি॥ ধ্রু॥
হিমকর উগইতে দিনকর-তেজ।
নলিনি বিছায়ত কণ্টক-শেজ॥
সব বিপরিত এহ সময় বসন্ত।
মনমথ পিশুন কয়ল জিউ অন্ত॥
রতন-হার ভেল গুরুতর ভার।
দিনে দিনে দেহ নেহ অনুসার॥
বিহি সে কয়ল মোহে হাহা সার।
জ্ঞানদাস কহ অতি অবিচার॥

এই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ২৩৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

প্রবাস
॥ ধানশী॥

পিয়া পরদেশে বেশ গেল দূর।
হাস রভস সবহুঁ ভেল চূর॥
মৃগমন্দ চন্দন লেপন বিখ।
মন্দ পবন জনু আনল শিখ॥
এ সখি এ সখি দুরদিন লাগি।
হাত রতন খসে কোন অভাগী॥
হিমকর উগ হতে দিনকর তেজ।
নলিনী বিছায়ত কণ্টক শেজ॥
সব বিপরীত ইহ সময় বসন্ত।
মনমথ পিশুন কয়ল জিউ অন্ত॥
রতন হার ভেল গুরুতর ভার।
দিনে দিনে দেহ লেহ অনুসার॥
বিহি সে করল মোরে হাহা সার।
জ্ঞানদাস কহে অতি অবিচার॥

এই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ২৪৭ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

প্রবাস।
॥ ধানশী॥

পিয়া পরদেশে বেশ গেল দূর।
হাস রভস সবহুঁ ভেল চূর॥
মৃগমন্দ চন্দন লেপন বিখ।
মন্দ পবন জনু আনল শিখ॥
এ সখি এ সখি দুরদিন লাগি।
হাত রতন খসে কোন অভাগী॥
হিমকর উগ হতে দিনকর তেজ।
নলিনী বিছায়ত কণ্টক শেজ॥
সব বিপরীত ইহ সময় বসন্ত।
মনমথ পিশুন কয়ল জিউ অন্ত॥
রতন হার ভেল গুরুতর ভার।
দিনে দিনে দেহ লেহ অনুসার॥
বিহি সে করল মোরে হাহা সার।
জ্ঞানদাস কহে অতি অবিচার॥

এই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৭৮ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

প্রবাস।
॥ ধানশী॥

পিয়া পরদেশে বেশ গেল দূর। হাস
রভস সবহুঁ ভেল চূর॥ মৃগমন্দ চন্দন লেপন
বিখ। মন্দ পবন জনু আনল শিখ॥ এ সখি
এ সখি দুরদিন লাগি। হাত রতন খসে
কোন অভাগী॥ হিমকর উগ হতে দিনকর
তেজ। নলিনী বিছায়ত কণ্টক শেজ॥ সব
বিপরীত ইহ সময় বসন্ত। মনমথ পিশুন
কয়ল জিউ অন্ত॥ রতন হার ভেল গুরুতর
ভার। দিনে দিনে দেহ লেহ অনুসার॥
বিহি সে করল মোরে হাহা সার।
জ্ঞানদাস কহে অতি অবিচার॥

এই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২৫৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

পিয়া পরদেশে বেশ গেল দূর।
হান রভস সবহুঁ ভেল চূর॥
মৃগমন্দ চন্দন লেপন বিখ।
মন্দ পবন জনু আনল শিখ॥
এ সখি এ সখি দুরদিন লাগি।
হাত রতন খসে কোন অভাগী॥
হিমকর উগ হতে দিনকরতেজ।
নলিনী বিছায়ত কণ্টকশেজ॥
সব বিপরীত ইহ সময় বসন্ত।
মনমথ পিশুন কয়ল জিউ অন্ত॥
রতন হার ভেল গুরুতর ভার।
দিনে দিনে দেহ লেহ অণুসার॥
বিহি সে করল মোহে হাহা সার।
জ্ঞানদাস কহে অতি অবিচার॥

এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, প্রবাস, ২৫০ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

পিয়া পরদেশ বেশ গেল দূর।
হাস রভস সবহুঁ ভেল চূর॥
মৃগমদ-চন্দন-লেপন বীখ।
মন্দ পবন জনু আনল শীখ॥
এ সখি এ সখি দুরদিন লাগি।
হাত-রতন খসে কোন অভাগি॥ ধ্রু॥
হিমকর উগইতে দিনকর তেজ।
নলিনি বিছায়ত কণ্টক শেজ॥
সব বিপরীত এহ সময় বসন্ত।
মনমথ পিশুন কয়ল জিউ অন্ত॥
রতন-হার ভেল গুরুতর ভার।
দিনে দিনে দেহ নেহ অনুসার॥
বিহি সে কয়ল মোহে হাহা সার।
জ্ঞানদাস কহ অতি অবিচার॥

টীকা ---
মৃগমদ চন্দন লেপন বীখ --- কস্তুরী ও চন্দনলেপন যেন বিষের মতন মনে হয়।
আনল শীখ --- অনলের শিখার মতন বোধ হয়।
হিমকর উগইতে দিনকর তেজ --- চাঁদ উঠিলে তাহা সূর্য্যের মতন অসহ্য মনে হয়।
মনমথ পিশুন --- দুষ্ট মন্মথ।
দিনে দিনে দেহ নেহ অনুসার --- শ্রীকৃষ্ণের রাধার প্রতি স্নেহ যেমন দিন দিন ক্ষীণ হইতেছে, তেমনি রাধার দেহও ক্ষীণ হইতেছে।
আলঙ্কারিক রীতিতে পদ লিখিতে যাইয়াও জ্ঞানদাস এমন একটি সুন্দর উপমা দিতে পারিয়াছেন।

এই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন, “কীর্ত্তন-পদাবলী” এর ২৫০ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

কলহান্তরিতা।
॥ ধানশী॥

পিয়া পরদেশ বেশ গেল দূর।
হাস রভস সবহু ভেল চূর॥
মৃগমন্দ চন্দন লেপন বিখ।
মন্দ পবন জনু আনল শিখ॥
এ সখি এ সখি দুরদিন লাগি।
হাত রতন খসে কোন অভাগি॥
হিমকর উগ হাতে দিনকর তেজ।
নলিনি বিছায়ত কণ্টক-শেজ॥
সব বিপরীত হই সময় বসন্ত।
মনমথ পিশুন কয়ল জিউ অন্ত॥
রতনহার ভেল গুরুতর ভার।
দিনে দিনে দেহ লেহ অণুসার॥
বিহি সে কয়ল মোহে হাহা সার।
জ্ঞানদাস কহ অতি অবিচার॥

এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪৪৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

মাথুর
ভাবী বিরহ
॥ ধানশী॥

পিয়া পরদেশ বেশ গেল দূর।
হাস রভস সবহুঁ ভেল চূর॥
মৃগমন্দ চন্দন লেপন বীখ।
মন্দ পবন জনু আনলশীখ॥
এ সখি এ সখি দুরদিন লাগি।
হাত রতন খসে কোন অভাগি॥ ধ্রু॥
হিমকর উগইতে দিনকরতেজ।
নলিনি বিছায়ত কন্টকশেজ॥
সব বিপরীত এহ সময় বসন্ত।
মনমথ পিশুন কয়ল জিউ অন্ত॥
রতনহার ভেল গুরুতর ভার।
দিনে দিনে দেহ নেহ অনুসার॥
বিহি সে কয়ল মোহে হাহা সার।
জ্ঞানদাস কহ অতি অবিচার॥

এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ২৭৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মাথুর
ভাবী-বিরহ
॥ ধানশী॥

পিয়া পরদেশ বেশ গেল দূর।
হাস রভস সবহুঁ ভেল চূর॥
মৃগমন্দ-চন্দন-লেপন বীখ।
মন্দ পবন জনু আনল-শীখ॥
এ সখি এ সখি দুরদিন লাগি।
হাত-রতন খসে কোন অভাগি॥ ধ্রু॥
হিমকর উগইতে দিনকর-তেজ।
নলিনি বিছায়ত কণ্টক-শেজ॥
সব বিপরীত এহ সময় বসন্ত।
মনমথ পিণ্ডন কয়ল জিউ অন্ত॥
রতন-হার ভেল গুরুতর ভার।
দিনে দিনে দেহ নেহ অনুসার॥
বিহি সে কয়ল মোহে হাহা-সার।
জ্ঞানদাস কহ অতি অবিচার॥

এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬৩৭ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

পিয়া পরদেশ বেশ গেল দূর।
হাস রভস সবহুঁ ভেল চূর॥
মৃগমন্দ চন্দন লেপন বীখ।
মন্দ পবন জনু আনলশীখ॥
এ সখি এ সুখি দুরদিন লাগি।
হাত রতন খসে কোন অভাগি॥
হিমকর উগইতে দিনকরতেজ।
নলিনি বিছায়ত কণ্টকশেজ॥
সব বিপরীত এহ সময় বসন্ত।
মনমথ পিশুন কয়ল জিউ অন্ত॥
রতনহার ভেল গুরুতর ভার।
দিনে দিনে দেহ নেহ অনুসার॥
বিহি সে কয়ল মোহে হা হা সার।
জ্ঞানদাস কহ অতি অবিচার॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^