কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
শৈশব সময় পহুঁ গেলা
কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩০ বঙ্গাব্দের ( ১৯২৩ সাল ) ৩য় খণ্ড, ৪র্থ শাখা, ১০ম পল্লব, নানাবিধ বিরহ, ১৮৫৮ নং পদসংখ্যা, ১২১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তিরোথা॥

শৈশব-সময় পহুঁ গেলা।
যৌবন সময় অব ভেলা॥
আর নাহি কয়ল উদেশ।
কি কহব কাহিনি বিশেষ॥
সজনী দুরগহ করু অবগাহ।
বিছুরল গোকুল-নাহ॥
বাঢ়ল বিরহ-বেয়াধি।
মনমথ পরম বিবাদী॥
মন্দিরে একলা পরাণে।
কত চিতে করি অনুমানে॥
দিনে দিনে তনু অবরোধে।
কা দেই করব সম্বাদে॥
জ্ঞানদাস অনুমান।
তনু অব করব পয়াণ॥

ই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ২৩৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

প্রবাস
॥ তিরোতা॥

শৈশব সময় পহুঁ গেলা।
যৌবন সময় অব ভেলা॥
আর নাহি করল উদেশ।
কি কহব কাহিনী বিশেষ॥
স্বজনি দুরগহ করু অবগাহে।
বিছুরত গোকুল নাহে॥
বাঢ়ল বিরহ বেয়াধি।
মনমথ পরম বিরোধী॥
মন্দিরে একলা পরাণে।
কত চিতে করি অনুমানে॥
দিনে দিনে তনু অবরোধে।
কা দেই করব সম্বাদে॥
জ্ঞানদাস চিতে অনুমান।
দোতী অব করব পয়ান॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ২৪৮ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

প্রবাস।
॥ তিরোতা॥

শৈশব সময় পহুঁ গেলা।
যৌবন সময় অব ভেলা॥
আর নাহি করল উদেশ।
কি কহব কাহিনী বিশেষ॥
স্বজনি দুরগহ করু অবগাহে।
বিছুরত গোকুল নাহে॥
বাঢ়ল বিরহ বেয়াধি।
মনমথ পরম বিরোধী॥
মন্দিরে একলা পরাণে।
কত চিতে করি অনুমানে॥
দিনে দিনে তনু অবরোধে।
কা দেই করব সম্বাদে॥
জ্ঞানদাস চিতে অনুমান।
দোতী অব করব পয়ান॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৭৯ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

প্রবাস।
॥ তিরোতা॥

শৈশব সময় পহুঁ গেলা। যৌবন সময়
অব ভেলা॥ আর নাহি করল উদেশ।
কি কহব কাহিনী বিশেষ॥ জজনি দুরগহ
করু অবগাহে। বিছুরত গোকুল নাহে॥
বাঢ়ল বিরহ বেয়াধি। মনমথ পরম
বিরোধী॥ মন্দিরে একলা পরাণে। কত
চিতে করি অনুমানে॥ দিনে দিনে তনু
অবরোধে। কা দেই করব সম্বাদে॥ জ্ঞান-
দাস চিতে অনুমান। দোতী অব করব
পয়ান॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২৫৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তিরোতা॥

শৈশব সময় পহুঁ গেলা।
যৌবন-জনম অব ভেলা॥
আর নাহি করল উদেশ।
কি কহব কাহিনী বিশেষ॥
স্বজনি দুরগহ করু অবগাহে।
বিছুরতে গোকুল-নাহে॥
বাঢ়ল বিরহ-বেয়াধি।
মনমথ পরম বিরোধী॥
মন্দিরে একলা পরাণে।
কত চিতে করি অনুমানে॥
দিনে দিনে তনু অবরোধে।
কা দেই করব সম্বাদে॥
জ্ঞানদাস চিতে অনুমান।
দোতী অব করব পয়াণ॥

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন, “কীর্ত্তন-পদাবলী” এর ২৫০ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

কলহান্তরিতা।
॥ তিরোতা॥

শৈশব সময় পহুঁ গেলা।
যৌবন-জনম অব ভেলা॥
আর নাহি করল উদেশ।
কি কহব কাহিনী বিশেষ॥
স্বজনি দুরগহ করু অবগাহে।
বিছুরতে গোকুল-নাহে॥
বাঢ়ল বিরহ-বেয়াধি।
মনমথ পরম বিরোধী॥
মন্দিরে একলা পরাণে।
কত চিতে করি অনুমানে॥
দিনে দিনে তনু অবরোধে।
কা দেই করব সম্বাদে॥
জ্ঞানদাস চিতে অনুমান।
দোতী অব করব পয়াণ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪৪৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

মাথুর
ভাবী বিরহ
॥ তিরোথা॥

শৈশবসময় পহুঁ গেলা।
যৌবনসময় অব ভেলা॥
আর নাহি কয়ল উদেশ।
কি কহব কাহিনি বিশেষ॥
সজনী দুরগহ করু অবগাহ।
বিছুরল গোকুলনাহ॥
বাঢ়ল বিরহবেয়াধি।
মনমথ পরম বিবাদী॥
মন্দিরে একলা পরাণে।
কত চিতে করি অনুমানে॥
দিনে দিনে তনু অবরোধে।
কা দেই করব সম্বাদে॥
জ্ঞানদাস অনুমান।
তনু অব করব পয়ান॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ২৭৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মাথুর
॥ তিরোথা॥

শৈশব-সময় পহুঁ গেলা।
যৌবন-সময় অব ভেলা॥
আর নাহি কয়ল উদেশ।
কি কহব কাহিনি বিশেষ॥
সজনী দুরগহ করু অবগাহ।
বিছুরল গোকুল-নাহ॥
বাঢ়ল বিরহ-বেয়াধি।
মনমথ পরম বিবাদী॥
মন্দিরে একলা পরাণে।
কত চিতে করি অনুমানে॥
দিনে দিনে তনু অবরোধে।
কা দেই করব সম্বাদে॥
জ্ঞানদাস অনুমান।
তনু অব করব পয়াণ॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, বিদ্যাপতির অনুসরণে জ্ঞানদাস, ৭৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শৈশব সময় পহুঁ গেলা।
যৌবন সময় অব ভেলা॥
আর নাহি কয়ল উদেশ।
কি কহব কাহিনি বিশেষ॥
সজনী দুরগহ করু অবগাহ।
বিছুরল গোকুল-নাহ॥
বাঢ়ল বিরহ-বেয়াধি।
মনমথ পরম বিবাদী॥
মন্দিরে একলা পরাণে।
কত চিতে করি অনুমানে॥
দিনে দিনে তনু অবরোধে।
কা দেই করব সম্বাদে॥
জ্ঞানদাস অনুমান।
তনু অব করব পয়াণ॥

টীকা ---
শৈশব সময় পহুঁ গেলা --- তুলনীয় বিদ্যাপতি (৪১৩)
নারঙ্গি ছোলঙ্গি কোরি কি বেলী।
কামে পসাহলি আচর ফেলি॥
অব ভেলি তালফল তুলে।
নারঙ্গী ছোলঙ্গীর মত কুঁড়ি অবস্থায় যখন ছিল তখন কাম অঞ্চল বিছাইয়া সাজাইল। এখন তালফল তুল্য হইল।

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬৫৮ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শৈশবসময় পহুঁ গেলা।
যৌবনসময় অব ভেলা॥
আর নাহি কয়ল উদেশ।
কি কহব কাহিনি বিশেষ॥
সজনী দুরগহ করু অবগাহ।
বিছুরল গোকুলনাহ॥
বাঢ়ল বিরহবেয়াধি।
মনমথ পরম বিবাদী॥
মন্দিরে একলী পরাণে।
কত চিতে করি অনুমানে॥
দিনে দিনে তনু অবরোধে।
কা দেই করব সম্বাদে॥
জ্ঞানদাস অনুমান।
তনু অব করব পয়ান॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^