কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
সোণার বরণ দেহ
সোনার বরন দেহ

কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩০ বঙ্গাব্দের ( ১৯২৩ সাল ) ৩য় খণ্ড, ৪র্থ শাখা, ১১শ পল্লব, দশ দশা, ১৯১৫ নং পদসংখ্যা, ১৪৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ আড়ানি॥

সোণার বরণ দেহ।
পাণ্ডুর ভৈ গেল সেহ॥
গলয়ে সঘনে লোর।
মুরছে সখিক কোর॥
দারুণ বিরহ-জ্বরে।
সো ধনি গেয়ান হরে॥
জীবনে নাহিক আশ।
কহয়ে এ জ্ঞানদাস॥

ই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ২৪০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

প্রবাস
॥ আড়ানি॥

সোণার বরণ দেহ।
পাণ্ডুর ভৈ গেল সেহ॥
গলয়ে সঘনে লোর।
মূরছে সখীক কোর॥
দারুণ বিরহ জ্বরে।
সো ধনী গেয়ান হরে॥
জীবনে নাহিক আশ।
কহয়ে জ্ঞানদাস॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ২৪৯ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

প্রবাস।
॥ আড়ানি॥

সোণার বরণ দেহ।
পাণ্ডুর ভৈ গেল সেহ॥
গলয়ে সঘনে লোর।
মূরছে সখীক কোর॥
দারুণ বিরহ জ্বরে।
সো ধনী গেয়ান হরে॥
জীবনে নাহিক আশ।
কহয়ে জ্ঞানদাস॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৮০ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

প্রবাস।
॥ আড়ানি॥

সোণার বরণ দেহ। পাণ্ডুর ভৈ গেল
সেহ॥ গলয়ে সঘনে লোর। মূরছে সখীক
কোর॥ দারুণ বিরহ জ্বরে। সো ধনী গেয়ান
হরে॥ জীবনে নাহিক আশ। কহয়ে জ্ঞান-
দাস॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২৫৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ আড়ানি॥

সোণার বরণ দেহ।
পাণ্ডুর ভৈ গেল সেহ॥
গলয়ে সঘনে লোর।
মূরছে সখীক কোর॥
দারুণ বিরহ জ্বরে।
সো ধনী গেয়ান হরে॥
জীবনে নাহিক আশ।
কহয়ে জ্ঞানদাস॥

ই পদটি ১৩১৭ বঙ্গাব্দে (১৯১০ সালে) প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ১ম খণ্ড এর ২২০ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

শ্রীরাধিকার পূর্ব্বরাগ
॥ পূরবী - দুঠুকী॥

সোণার বরণ দেহ। পাণ্ডুর ভৈগেল সেহ॥
গলয়ে সঘনে লোর। মূরছে সখীক কোর॥
দারুণ বিরহ জ্বরে। সো ধনী গেয়ান হরে॥
জীবনে নাহিক আশ। কহয়ে জ্ঞানদাস॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, প্রবাস, ২৫২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সোনার বরণ দেহ।
পাণ্ডুর ভৈ গেল সেহ॥
গলয়ে সঘনে লোর।
মুরছে সখিক কোর॥
দারুণ বিরহ জ্বরে।
সো ধনি গেয়ান হরে॥
জীবনে নাহিক আশ।
কহয়ে এ জ্ঞানদাস॥

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন, “কীর্ত্তন-পদাবলী” এর ২৫২ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

কলহান্তরিতা।
॥ আড়ানি॥

সোণার বরণ দেহ।
পাণ্ডুর ভৈ গেল সেহ॥
গলয়ে সঘনে লোর।
মূরছে সখীক কোর॥
দারুণ বিরহ জ্বরে।
সো ধনী গেয়ান হরে॥
জীবনে নাহিক আশ।
কহয়ে জ্ঞানদাস॥

ই পদটি ১৩৩১ বঙ্গাব্দে (১৯২৪ সালে) প্রকাশিত দক্ষিণারঞ্জন ঘোষ সম্পাদিত “বৈষ্ণব-গীতাঞ্জলি” গ্রন্থের, সখী-সংবাদ, শ্রীরাধার আপ্ত-দুতী, ১২১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ আড়ানি॥

সোনার বরন দেহ।    পাণ্ডুর ভৈ গেল সেহ॥
গলয়ে সঘনে লোর।    মূরুছে সখীক কোর॥
দারুণ-বিরহ জ্বরে।    সো ধনী গেয়ান হরে॥
জীবনে নাহিক আশ।   কহয়ে জ্ঞানদাস॥


ই পদটি ১৯৫৫ সালে প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ৪র্থ খণ্ড এর ২২৯ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। গ্রন্থটি আমাদের দিয়েছিলেন রায়বাহাদুর খগেন্দ্রনাথ মিত্রর দৌহিত্রী শ্রীমতী মঞ্জু মিত্র, ৫.১.২০১৮ তারিখে।

॥ আড়ানা - একতালা॥

সোনার বরণ দেহ।
পাণ্ডুর ভৈ গেল সেহ॥
গলয়ে সঘনে লোর।
মূরছে সখীক কোর॥
দারুণ বিরহ জ্বরে।
সো ধনি গেয়ান হরে॥
জীবনে নাহিক আশ।
কহয়ে এ জ্ঞানদাস॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত,“জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ২৮৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ আড়ানি॥

সোণার বরণ দেহ।
পাণ্ডুর ভৈ গেল সেহ॥
গলয়ে সঘনে লোর।
মুরছে সখিক কোর॥
দারুণ বিরহ-জ্বরে।
সো ধনি গেয়ান হরে॥
জীবনে নাহিক আশ।
কহয়ে এ জ্ঞানদাস॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^