কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
অচিরে পূরব আশ
কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩০ বঙ্গাব্দের (১৯২৩ সাল) ৩য় খণ্ড, ৪র্থ শাখা, ১২শ পল্লব, ভাবোল্লাস, ১৯৮১ নং পদসংখ্যা, ১৭৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সুহই॥

অচিরে পূরব আশ।
বন্ধুয়া মিলিব পাশ॥
হিয়া জুড়াইবে মোর।
করিবে আপন কোর॥
অধর-অমৃত দিয়া।
প্রাণ-দান দিবে পিয়া॥
পূলকে পুরব অঙ্গ।
পাইয়া তাহার সঙ্গ॥
ছল-ছল দু নয়ানে।
চাহিব বদন পানে॥
কিছু গদ-গদ স্বরে।
এ দুখ কহিব তারে॥
শুনিয়া দুখের কথা।
মরমে পাইবে বেথা॥
করিবে পিরীতি যত।
জ্ঞান তা কহিবে কত॥

এই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ২৪৯-পৃষ্ঠায় দেওয়া রয়েছে। কিন্তু ওই পৃষ্ঠাটি আমাদের সংগ্রহের গ্রন্থে নেই। পরবর্তী ২৫০ পৃষ্ঠায় কেবল শেষ দুটি কলি আমরা পড়তে পারছি।

......
করিবে পিরীতি যত।
জ্ঞান তা কহিবে কত॥

এই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ২৫২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মাথুর।
॥ সুহই॥

অচিরে পূরব আশ।
বন্ধুয়া মিলব পাশ॥
হিয়া জুড়াইবে মোর।
করিবে আপন কোর॥
অধর অমৃত দিয়া।
প্রাণদান দিবে পিয়া॥
পূলকে পূরব অঙ্গ।
পাইয়া তাহার সঙ্গ॥
ছল-ছল দুনয়ানে।
চাহিব বদন পানে॥
কিছু গদ গদ স্বরে।
এ দুঃখ কহিব তারে॥
শুনিয়া দুঃখের কথা।
মরমে পাইবে বেথা॥
করিবে পিরীতি যত।
জ্ঞান তা কহিবে কত॥

এই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৮২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মাথুর।
॥ সুহই॥

অচিরে পূরব আশ। বন্ধুয়া মিলব
পাশ॥ হিয়া জুড়াইবে মোর। করিবে আপন
কোর॥ অধর অমৃত দিয়া। প্রাণদান দিবে
পিয়া॥ পূলকে পুরব অঙ্গ। পাইয়া তাহার
সঙ্গ॥ ছল ছল দুনয়ানে। চাহিব বদন
পানে॥ কিছু গদ গদ স্বরে। এ দুঃখ কহিব
তারে॥ শুনিয়া দুঃখের কথা। মরমে পাইবে
বেথা॥ করিবে পিরীতি যত। জ্ঞান তা
কহিবে কত॥

এই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২৫৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সুহই॥

অচিরে পূরব আশ।
বন্ধুয়া মিলিব পাশ॥
হিয়া জুড়াইবে মোর।
করিবে আপন কোর॥
অধর অমৃত দিয়া।
প্রাণদান দিব পিয়া॥
পূলকে পুরব অঙ্গ।
পাইয়া তাহার সঙ্গ॥
ছল ছল দু'নয়নে।
চাহিব বদন পানে॥
কিছু গদ গদ স্বরে।
এ দুঃখ কহিব তারে॥
শুনিয়া দুঃখের কথা।
মরমে পাইবে বেথা॥
করিবে পিরীতি যত।
জ্ঞান তা কহিবে কত॥

এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, ভাবোল্লাস, ২৫৭ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অচিরে পূরব আশ।
বন্ধুয়া মিলিব পাশ॥
হিয়া জুড়াইবে মোর।
করিবে আপন কোর॥
অধর-অমৃত দিয়া।
প্রাণ-দান দিবে পিয়া॥
পুলকে পুরব অঙ্গ।
পাইয়া তাহার সঙ্গ॥
ছল-ছল দু নয়ানে।
চাহিব বদন পানে॥
কিছু গদগদ স্বরে।
এ দুখ কহিব তারে॥
শুনিয়া দুখের কথা।
মরমে পাইবে বেথা॥
করিবে পিরীতি যত।
জ্ঞান না কহিবে কত॥

টীকা--- শ্রীরাধা ভাবোল্লাসে বলিতেছেন যে শ্রীকৃষ্ণ যখন আসিবেন তখন আমার দুঃখের কথা শুনিয়া তিনি হৃদয়ে ব্যথা পাইবেন। দয়িত যে তাঁহার ব্যথায় ব্যথিত হইবেন তাহা ভাবিতেই রাধার পরম আনন্দ।

এই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী” এর ২৫৪ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

মাথুর।
॥ সুহই॥

অচিরে পূরব আশ।
বন্ধুয়া মিলব পাশ॥
হিয়া জুড়াইবে মোর।
করিবে আপন কোর॥
অধর-অমৃত দিয়া।
প্রাণদান দিব পিয়া॥
পুলকে পূরব অঙ্গ।
পাইয়া তাহার সঙ্গ॥
ছল ছল দুনয়নে।
চাহিব বদন পানে॥
কিছু গদ গদ স্বরে।
এ দুঃখ কহিব তারে॥
শুনি দুঃখের কথা।
মরমে পাইবে বেথা॥
করিবে পিরীতি যত।
জ্ঞান তা কহিবে কত॥

এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, শ্রীগৌরচন্দ্র, ৪৫৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

ভাবোল্লাস
॥ সুহই॥

অচিরে পূরব আশ।
বন্ধুয়া মীলিব পাশ॥
হিয়া জুড়াইবে মোর।
করিবে আপন কোর॥
অধর-অমৃত দিয়া।
প্রাণ-দান দিবে পিয়া॥
পুলকে পূরব অঙ্গ।
পাইয়া তাহার সঙ্গ॥
ছল-ছল দু নয়ানে।
চাহিব বদন পানে॥
কিছু গদগদ স্বরে।
এ দুখ কহিব তারে॥
শুনিয়া দুখের কথা।
মরমে পাইবে বেথা॥
করিবে পিরীতি যত।
জ্ঞান তা কহিবে কত॥

এই পদটি ১৯৫৫ সালে প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ৪র্থ খণ্ড এর ১৯৩ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। গ্রন্থটি আমাদের দিয়েছিলেন রায়বাহাদুর খগেন্দ্রনাথ মিত্রর দৌহিত্রী শ্রীমতী মঞ্জু মিত্র, ৫.১.২০১৮ তারিখে।

॥ সুহই - জপতাল॥

অচিরে পূরব আশ।
বন্ধুয়া মিলিবে পাশ॥
হিয়া জুড়াইবে মোর।
করিবে আপন কোর॥
অধর অমৃত দিয়া।
প্রাণ দান দিবে পিয়া॥
পুলকে পূরব অঙ্গ।
পাইয়া তাহার সঙ্গ॥
ছল ছল দুনয়ানে।
চাহিব বদন পানে॥
কিছু গদ গদ স্বরে।
এ দুখ কহিব তারে॥
শুনিয়া দুখের কথা।
মরমে পাইবে বেথা॥
করিবে পিরীতি যত।
জ্ঞান তা কহিবে কত॥

এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ২৯৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মাথুর
॥ সুহই॥

অচিরে পূরব আশ।
বন্ধুয়া মিলিব পাশ॥
হিয়া জুড়াইবে মোর।
করিবে আপন কোর॥
অধর-অমৃত দিয়া।
প্রাণ-দান দিবে পিয়া॥
পূলকে পুরব অঙ্গ।
পাইয়া তাহার সঙ্গ॥
ছল-ছল দু নয়ানে।
চাহিব বদন পানে॥
কিছু গদ-গদ স্বরে।
এ দুখ কহিব তারে॥
শুনিয়া দুখের কথা।
মরমে পাইবে বেথা॥
করিবে পিরীতি যত।
জ্ঞান তা কহিবে কত॥

এই পদটি ১৯৬১ সালে প্রকাশিত বিমানবিহারী মজুমদার সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন "পাঁচশত বৎসরের পদাবলী ১৪১০-১৯১০" এর ১৯১ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

অচিরে পুরব আশ।
বন্ধুয়া মিলিব পাশ॥
হিয়া জুড়াইবে মোর।
করিবে আপন কোর॥
অধর-অমৃত দিয়া।
প্রাণদান দিবে পিয়া॥
পুলকে পুরব অঙ্গ।
পাইয়া তাহার সঙ্গ॥
ছল ছল দু নয়ানে।
চাহিব বদন পানে॥
কিছু গদগদ স্বরে।
এ দুখ কহিব তারে॥
শুনিয়া দুখের কথা।
মরমে পাইবে বেথা॥
করিবে পিরীতি যত।
জ্ঞান তা কহিবে কত॥

এই পদটি ১৯৬১ সালে প্রকাশিত বিমান বিহারী মজুমদার সম্পাদিত, বৈষ্ণব পদাবলী সংকলন “ষোড়শ শতাব্দীর পদাবলী-সাহিত্য” এর ৫২৬ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

ভাবোল্লাস ও প্রেমবৈচিত্ত্য।

অচিরে পূরব আশ।
বন্ধুয়া মিলিব পাশ॥
হিয়া জুড়াইবে মোর।
করিবে আপন কোর॥
অধর অমৃত দিয়া।
প্রাণদান দিবে পিয়া॥
পুলকে পুরব অঙ্গ।
পাইয়া তাহার সঙ্গ॥
ছল ছল দু নয়ানে।
চাহিব বদন পানে॥
কিছু গদগদ স্বরে।
এ দুখ কহিব তারে॥
শুনিয়া দুখের কথা।
মরমে পাইবে বেথা॥
করিবে পিরীতি যত।
জ্ঞান তা কহিবে কত॥

এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৫৯২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অচিরে পূরব আশ।
বন্ধুয়া মিলিব পাশ॥
হিয়া জুড়াইবে মোর।
করিবে আপন কোর॥
অধর অমৃত দিয়া।
প্রাণদান দিবে পিয়া॥
পুলকে পূরব অঙ্গ।
পাইয়া তাহার সঙ্গ॥
ছলছল দু নয়ানে।
চাহিব বদন পানে॥
কিছু গদগদ স্বরে।
এ দুখ কহিব তারে॥
শুনিয়া দুখের কথা।
মরমে পাইবে বেথা॥
করিবে পিরীতি যত।
জ্ঞান তা কহিবে কত॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^