কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
হেম বরণ বর সুন্দর বিগ্রহ
কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩০ বঙ্গাব্দের ( ১৯২৩ সাল ) ৩য় খণ্ড, ৪র্থ শাখা, ১৭শ পল্লব, শ্রীগৌরাঙ্গের নৃত্যাদি লীলা, ২০৬২ পদসংখ্যা, ২০৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

হেম-বরণ বর সুন্দর বিগ্রহ
সুর-তরুবর পরকাশ।
পুলক পত্র নব প্রেম পক্কফল
কুসুম মন্দ মৃদু-হাস॥ ধ্রু॥
নাচত গৌর মনোহর অদভুত
রাজিত সুরধুনি-ধার।
ত্রিজগত-লোক ওক ভরি পাওল
ভকতি-রতন-মণিহার॥
ভাব-বিভবময় রস রুপ অনুভব
সুবলিত সুখময় অঙ্গ।
দ্বিরদ-মত্ত-গতি অতি সুমনোহর
মুরছিত লাখ অনঙ্গ॥
ধনি খিতি-মণ্ডল ধনি নদিয়াপুর
ধনি ধনি ইহ কলি-কাল।
ধনি অবতার ধনি রে ধনি কীর্ত্তন
জ্ঞানদাস নহ পার॥

ই পদটি দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতী বাংলা-পুথিশালার "রতন লাইব্রেরী সংগ্রহ"-র অন্তর্ভুক্ত ও সংরক্ষিত, ১৩৮১টি পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ” পুথির ১৯৮২ সালে ভূদেব চৌধুরী, সুখময় মুখোপাধ্যায়, পঞ্চানন মণ্ডল ও সুমঙ্গল রাণা দ্বারা সম্পাদিত এবং তপনকুমার মুখোপাধ্যায়, অণিমা মুখোপাধ্যায় ও পরমেশ্বর মাহাতা দ্বারা সহ-সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন গ্রন্থের ৫৫ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীচৈতন্য নানারূপেণ বর্ণন॥

হেম বরণবর   সুন্দর বিগ্রহ   সুরতরুবর পরকাশ।
পুলক পত্র নব   প্রেম পঞ্চফল   কুসুম মন্দ মৃদু হাস॥ ধ্রু॥
নাচত গোর   অদ্ভুত মনোহর   রাজিত সুরধুনীধারা।
ত্রিজগতলোক   এক ভরি পাওল   ভকতি রতন মণিহারা॥
ভাববিভবময়   রসকূপ অনুভব   সুবলিত সুখময় অঙ্গ।
দ্বিরদ মত্তগতি   অতি সুমনোহর   মুরুছিত লাখ অনঙ্গ॥
ধনি ক্ষিতি মণ্ডল   ধনি নদীয়াপুর   ধনি ধনি ইহ কলিকাল।
ধনি অবতার   ধনিরে ধনি কীর্ত্তন   জ্ঞানদাস নই পার॥

ই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ২৬৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীগৌরচন্দ্র
॥ ধানশী॥

হেম বরণ বর,     সুন্দর বিগ্রহ,
সুরতরু বর পরকাশ।
পুলক পত্র নব,     প্রেম পক্ক ফল,
কুসুম মন্দ মৃদুহাস॥ ধ্রু।
নাচত গৌর,     মনোহর অদ্ভুত,
রাজিত সুরধুনী ধার।
ত্রিজগত লোক,     ওক ভরি পাওল,
ভকতি রতন মণিহার॥
ভাব বিভব ময়,     রস রুপ অনুভব,
সুবলিত সুখময় অঙ্গ।
দ্বিরদ মত্ত গতি,     অতি সুমনোহর,
মুরছিত লাখ অনঙ্গ॥
ধনি ক্ষিতি মণ্ডল,     ধনি নদীয়াপুর,
ধনি ধনি ইহ কলিকাল।
ধনি অবতার,     ধনিরে ধনি কীর্ত্তন,
জ্ঞানদাস নহ পার॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (প্রথম সংস্করণ ১৯০২), ৩য় তরঙ্গ, ১ম উচ্ছ্বাস, রূপ-এর ৯২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশ্রী॥

হেম-বরণ বর সুন্দর বিগ্রহ সুর-তরুবর পরকাশ।
পুলক পত্র নব প্রেম পক্ক ফল, কুসুম মন্দ মৃদু হাস॥ ধ্রু॥
নাচত গৌর মনোহর অদ্ভুত রঞ্জিত সুরধুনী-ধার।
ত্রিজগত-লোক ওক ভরি পাওল, ভকতি-রতন-মণিহার।
ভাব-বিভবময় রসরূপ অনুভব সুবলিত রসময় অঙ্গ।
দ্বিরদ-মত্ত-গতি অতি সুমনোহর, মুরছিত লাখ অনঙ্গ॥
ধনি ক্ষিতিমণ্ডল, ধনি নদীয়াপুর, ধনি ধনি ইহ কলিকাল
ধনি অবতার ধনি রে ধনি কীর্ত্তন জ্ঞানদাস নহ পার॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২৬৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীগৌরচন্দ্র
॥ ধানশী॥

হেম বরণ বর,     সুন্দর বিগ্রহ,
সুরতরু বর পরকাশ।
পুলক পত্র নব,     প্রেম পক্ক ফল,
কুসুম মন্দ মৃদুহাস॥ ধ্রু
নাচত গৌর,     মনোহর অদ্ভুত,
রাজিত সুরধনী ধার।
ত্রিজগত লোক,     ওক ভরি পাওল,
ভকতি রতন মণিহার॥
ভাব বিভব ময়,     রস রুপ অনুভব,
সুবলিত সুখময় অঙ্গ।
দ্বিরদ মত্ত গতি,     অতি মনোহর,
মুরছিত লাখ অনঙ্গ॥
ধনি ক্ষিতি মণ্ডল,     ধনি নদীয়াপুর,
ধনি ধনি ইহ কলিকাল।
ধনি অবতার,     ধনিরে ধনি কীর্ত্তন,
জ্ঞানদাস নহ পার॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, বিদ্যাপতির অনুসরণে জ্ঞানদাস, ৬২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

হেম-বরণ বর সুন্দর বিগ্রহ
সুর-তরুবর পরকাশ।
পুলক পত্র নব প্রেম পক্ক ফল
কুসুম মন্দ মৃদু হাস॥ ধ্রু॥
নাচত গৌর মনোহর অদভুত
রাজিত সুরধুনি-ধার।
ত্রিজগত লোক ওক ভরি পাওল
ভকতি-রতন-মণিহার॥
ভাব-বিভবময় রস রূপ অনুভব
সুবলিত সুখময় অঙ্গ।
দ্বিরদ-মত্ত-গতি অতি সুমনোহর
মুরছিত লাখ অনঙ্গ॥
ধনি খিতি-মণ্ডল ধনি নদিয়াপুর
ধনি ধনি ইহ কলি-কাল।
ধনি অবতার ধনি রে ধনি কীর্ত্তন
জ্ঞানদাস নহ পার॥

টীকা ---
গৌরাঙ্গের সুন্দর শ্রেষ্ঠ মূর্ত্তি হেমবর্ণের, দেখিয়া মনে হয় যেন কল্পতরু প্রকাশ পাইয়াছে। পুলক-রোমাঞ্চ যেন সেই কল্পতরুর নবপত্র, প্রেম ধেন পাকা ফল আর মৃদু হাসিটুকু যেন ফুল। মনোহর এবং অপূর্ব গৌরসুন্দর নৃত্যভঙ্গীতে সুরধুনি তীরে বিরাজিত হিয়াছেন। ত্রিভুবনের লোক ওক ওরিয়া অর্থাৎ ঘরভরিয়া ভক্তিরত্নের মণিহার পাইল। ভাবের ঐশ্বর্য্যে (বিভব) পরিপূর্ণ, রস, ও রূপের অনুভবে সুগঠিত সুখময় তাহার দেহ। তাঁহার মত্তগজের (দ্বিবদমত্ত) মতন অত্যন্ত মনোহর চলনভঙ্গী (গতি) দেখিয়া লক্ষ লক্ষ কামদেব মূর্চ্ছিত হন। পৃথিবীমণ্ডল ধন্য, নদীয়াপুর ধন্য, এই কলিকাল ধন্য ধন্য, অবতার ধন্য, কীর্ত্তন ধন্য ধন্য। কেবল জানদাসই পার হইতে পারিলেন না।

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, শ্রীগৌরচন্দ্র, ৩৬৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

হেমবরণ বর     সুন্দর বিগ্রহ
সুরতরুবর পরকাশ।
পুলক পত্র নব     প্রেম পক্ক ফল
কুসুম মন্দ মৃদু হাস॥ ধ্রু॥
নাচত গৌর     মনোহর অদ্ভুত
রঞ্জিত সুরধুনীধার।
ত্রিজগত লোক     ওক ভরি পাওল
ভকতি রতন মণিহার॥
ভাববিভবময়     রসরূপ অনুভব
সুবলিত রসময় অঙ্গ।
দ্বিরদমত্ত     গতি অতি মনোহর,
মূরছিত লাখ অনঙ্গ॥
ধনি ক্ষিতিমণ্ডল     ধনি নদীয়াপুর
ধনি ধনি ইহ কলিকাল।
ধনি অবতার     ধনি রে ধনি কীর্ত্তন
জ্ঞানদাস নহ পার॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীগৌরচন্দ্র
॥ ধানশী॥

হেম-বরণ বর সুন্দর বিগ্রহ
সুর-তরুবর পরকাশ।
পুলক পত্র নব প্রেম পক্ক ফল
কুসুম মন্দ মৃদু হাস।
নাচত গৌর মনোহর অদভুত
রাজিত সুরধুনি-ধার।
ত্রিজগত-লোক ওক ভরি পাওল
ভকতি-রতন-মণিহার॥
ভাব-বিভবময় রস-রুপ-অনুভব
সুবলিত সুখময় অঙ্গ।
দ্বিরদ-মত্ত-গতি অতি সুমনোহর
মুরছিত লাখ অনঙ্গ॥
ধনি ক্ষিতি-মণ্ডল ধনি নদিয়াপুর
ধনি ধনি ইহ কলি-কাল
ধনি অবতার ধনি রে ধনি কীর্তন
জ্ঞানদাস নহ পার॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬৭১ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

হেমবরণ বর সুন্দর বিগ্রহ
      সুরতরুবর পরকাশ।
পুলক পত্র নব প্রেম পক্ক ফল
      কুসুম মন্দ মৃদু হাস।
নাচত গৌর মনোহর অদ্ভুত
      রঞ্জিত সুরধুনীধার।
ত্রিজগত লোক ওক ভরি পাওল
      ভকতি রতন মণিহার॥
ভাববিভবময় রসরূপ অনুভব
      সুবলিত রসময় অঙ্গ।
দ্বিরদমত্ত গতি অতি মনোহর
      মুরছিত লাখ অনঙ্গ॥
ধনি ক্ষিতি-মণ্ডল ধনি নদীয়াপুর
      ধনি ধনি ইহ কলিকাল
ধনি অবতার ধনি রে ধনি কীর্ত্তন
      জ্ঞানদাস নহ পার॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^