কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
আরে মোর আরে মোর নিত্যানন্দ রায়
কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭০০ খৃষ্টাব্দে, হরিবল্লভ বা বল্লভ ভণিতার পদকর্তা বিশ্বনাথ চক্রবর্তী দ্বারা সংকলিত এবং ১৩৩১ বঙ্গাব্দে (১৯৩৮ খৃষ্টাব্দ) রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত "শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি" গ্রন্থের, বিংশ ক্ষণদা---শুক্লা পঞ্চমী, ১৬০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

শ্রীনিত্যানন্দচন্দ্রস্য।
॥ ধানশী॥

আরে মোর আরে মোর নিত্যানন্দ রায়।
আপে নাচে আপে গায় চৈতন্য বলায়॥
লম্ফে লম্ফে যায় নিতাই গৌরাঙ্গ-আবেশে।
পাপিয়া পাষণ্ড-মতি না রহিল দেশে॥
পাট-বসন পরে নিতাই মুকুতা শ্রবণে।
ঝলমল ঝলমল করে নানা অভরণে॥
সঙ্গে রঙ্গে যায় নিতাইর রামাই সুন্দর।
গৌরীদাস আদি করি যত সহচর॥
চৌদিকে হরিদাস হরিবোল বলায়।
জ্ঞান দাস নিশিদিশি নিতাইর গুণ গায়॥

ই পদটি আনুমানিক সপ্তদশ শতকের মধ্যভাগে, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত এবং ৪২৬ গৌরাব্দে (১৯১৩), রাসবিহারি সাঙ্খ্যতীর্থ দ্বারা সংশোধিত, রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত "ভক্তিরত্নাকর" গ্রন্থের, ৯৭৫ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

দ্বাদশ তরঙ্গ।
॥ ধানশী॥

আরে মোর আরে মোর নিত্যানন্দ রায়। আপে নাচে
আপে গায় গৌরাঙ্গ বোলায়॥ লম্ফে লম্ফে যায় নিতাই
গৌরাঙ্গ-আবেশে। পাপিয়া পাষণ্ডী আর না রাখিল দেশে॥
পট্টবাস পরিধান মুকুতা শ্রবণে। ঝলমল ঝলমল করে নানা
আভরণে॥ সঙ্গে রঙ্গে যায় নিতাই রামাই সুন্দর। গৌরীদাস-
আদি করি যত সহচর॥ চৌদিকে নিতাই মোর হরি বোল
বোলায়। জ্ঞানদাস নিশি দিশি নিতাইর গুণ গায়॥

ই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩০ বঙ্গাব্দের (১৯২৩ সাল) ৩য় খণ্ড, ৪র্থ শাখা, ২২শ পল্লব, শ্রীনিত্যানন্দের গুণ-বর্ণন, ২৩০৬ নং পদসংখ্যা, ২৯৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

আরে মোর আরে মোর নিত্যানন্দ রায়।
আপে নাচে আপে গায় চৈতন্য বোলায়॥ ধ্রু॥
লম্ফে লম্ফে যায় নিতাই গৌরাঙ্গ-আবেশে।
পাপিয়া পাষণ্ড আর না রহিল দেশে॥
পট্ট-বাস পরিধান মুকুতা শ্রবণে।
ঝলমল্ ঝলমল্ করে নানা অভরণে॥
সঙ্গে রঙ্গে যায় নিতাই রামাই সুন্দর।
গৌরীদাস আদি করি সঙ্গে সহচর॥
চৌদিগে নিতাই মোর হরি বোল বোলায়।
জ্ঞানদাস নিশি দিশি নিতাইর গুণ গায়॥

ই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ২৬৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীনিত্যানন্দচন্দ্র
॥ ধানশী॥

আরে মোর আরে মোর নিত্যানন্দ রায়।
আপে নাচে আপে গায় চৈতন্য বোলায়॥
লম্ফে লম্ফে যায় নিতাই গৌরাঙ্গ আবেশে।
পাপীয়া পাষণ্ড আর না রহিল দেশে॥
পট্টবাস পরিধান মূকুতা শ্রবণে।
ঝলমল ঝলমল করে নানা আভরণে॥
সঙ্গে রঙ্গে যায় নিতাই রামাই সুন্দর।
গৌরীদাস আদি করি সঙ্গে সহচর॥
চৌদিগে নিতাই মোর হরিবোল বোলায়।
জ্ঞানদাস নিশি দিশি নিতাইর গুণ গায়॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২৬৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীনিত্যানন্দচন্দ্র
॥ ধানশী॥

আরে মোর আরে মোর নিত্যানন্দ রায়।
আপে নাচে আপে গায় চৈতন্য বোলায়॥
লম্ফে লম্ফে যায় নিতাই গৌরাঙ্গ আবেশে।
পাপিয়া পাষণ্ড আর না রহিল দেশে॥
পট্টবাস পরিধান মুকুতা শ্রবণে।
ঝলমল ঝলমল করে নানা আভরণে॥
সঙ্গে রঙ্গে যায় নিতাইর রামাই সুন্দর॥
গৌরীদাস আদি করি সঙ্গে সহচর॥
চৌদিকে নিতাই মোর হরিবোল বোলায়।
জ্ঞানদাস নিশি দিশি নিতাইর গুণ গায়॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, ৯৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

আরে মোর আরে মোর নিত্যানন্দ রায়।
আপে নাচে আপে গায় চৈতন্য বলায়॥
লম্ফে লম্ফে যায় নিতাই গৌরাঙ্গ আবেশে।
পাপিয়া পাষণ্ড মতি না রাখিল দেশে॥
পাটবসন পরে নিতাই মুকুতা শ্রবণে।
ঝলমল ঝলমল নানা অভরণে॥
সঙ্গে সঙ্গে যায় নিতাইর রামাই সুন্দর।
গৌরীদাস আদি করি যত সহচর॥
চৌদিকে হরিদাস হরিবোল বলায়।
জ্ঞানদাস নিশিদিশি নিতাইর গুণ গায়॥

গী (শ্রীশ্রীগীতচন্দ্রোদয়) ২৯৬ তে এই পদের অন্য এক রূপ ---

পট্টবসন পরে মুকতা শ্রবণে।
ঝলমল করে অঙ্গ নানা আভরণে॥
@ পিঠে পাট খোঁপা তাহে শোভে হেম ঝাঁপা।
কলি-- কলমষরাশি নাশি করে কৃপা॥
আরে মোর আরে মোর নিত্যানন্দ রায়।
আপে নাচে আপে গায় গৌরাঙ্গ বোলয়॥
লম্ফে ঝম্পে যায় পহুঁ গৌর-আবেশ।
পাপ পাষণ্ড মতি না ফুটল দেশে॥
দয়ার কারণ পহুঁ ক্ষিতিতলে আসি।
অবিচারে দিল প্রভু প্রেম রাশি রাশি॥
সঙ্গে রঙ্গে সঙ্গী রঙ্গী রামাই সুন্দর।
গৌরীদাস আদি করি যত সহচর॥
চৌদিকে হরিদাস হরি হরি বোলায়।
জ্ঞানদাস নিশি নিশি পহুঁ গুণ গায়॥

@ চিহ্নিত চারিচরণ অতিরিক্ত ; গী ২৯তে নাই। শেষচরণে জ্ঞানদাস নিত্যানন্দকে ‘পহুঁ’ বলিয়া সম্বোধন করিয়াছেন, ইহা লক্ষ্য করার বিষয়।

টীকা ---
আপে নাচে আপে গায়---নিজেই নাচে, নিজেই গায় ;
কাহারও প্ররোচনার প্রয়োজন নাই।

লম্ফে লম্ফে যায় নিতাই ------- বৃন্দাবনদাস নিত্যানন্দের নৃত্য
বর্ণনাপ্রসঙ্গে লিখেছেন ---

একত্র করিয়া দুই চরণ সুন্দর।
কিবা জোড়ে জোড়ে লাফ দেন মনোহর॥
ঝলমল ঝলমল নানা অভরণে ---বৃন্দাবনদাস নিত্যানন্দের অলঙ্কার ধারণের বিবরণে বলিয়াছেন।

দুই হস্তে সুবর্ণের অঙ্গদ বলয় ।
পুষ্ট করি পরিলেন আত্ম-ইচ্ছাময় ॥
সুবর্ণ মুদ্রিকা রত্নে করিয়া খিচন ।
দশ-শ্রী অঙ্গুলে শোভা করে বিভূষণ ॥
কন্ঠে শোভা করে বহুবিধ দিব্য হাব ।
মনি-মুক্তা প্রবলাদি-যত সর্ব্বসাব ॥

রামাই--- শ্রীবাসের ভ্রাতার নাম ছিল রামাই। কিন্তু এখানে সম্ভবতঃ জাহ্নবাদেবীর প্রিয়পাত্র রামাই গোঁসাইয়ের কথা বলা হইয়াছে। বৈষ্ণব-বন্দনায় আছে---

জাহ্নবার প্রিয় বন্দো রামাই গোঁসাই।
যে আনিল গৌড়দেশে কানাই বলাই॥
যৈছে বীরভদ্র জানি তৈছে শ্রীরামাই ।
জাহ্নবামাতার আজ্ঞা, ইতে আন নাই ॥
সুন্দর---সুন্দরানন্দ ।

গৌরীদাস ---- অম্বিকা কালনায় ইনি গৌর-নিতাই বিগ্রহ প্রতিষ্ঠা করেন। নিত্যানন্দ প্রভু ইহার ভ্রাতুস্পুত্রী বসুধা ও জাহ্নবাকে বিবাহ করেন।

গী --- নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সালে সংকলিত ও বিরোচিত এবং ৪৬২ গৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীগীতচন্দ্রোদয় (পূর্বরাগ)”।

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (প্রথম সংস্করণ ১৯০২), ৬ষ্ঠ তরঙ্গ, ১ম উচ্ছ্বাস, নিত্যানন্দচন্দ্র-এর ২৮০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

আরে মোর আরে মোর নিত্যানন্দ রায়।
আপে নাচে আপে গায় চৈতন্য বোলায়॥
লম্ফে লম্ফে যায় নিতাই গৌরাঙ্গ আবেশে
পাপিয়া পাষণ্ডী আর না রহিল দেশে॥
পট্টবাস পরিধান মুকুতা শ্রবণে।
ঝলমল করিতেছে নানা আভরণে॥
সঙ্গে নঙ্গে যায় নিতাইর রামাইসুন্দর॥
গৌরীদাস আদি করি সঙ্গে সহচর॥
চৌদিকে নিতাই মোর হরিবোল বোলায়।
জ্ঞানদাস নিশি দিশি নিতাইর গুণ গায়॥

ই পদটি ১৯৫৫ সালে প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ৪র্থ খণ্ড এর ৪৮৩ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। গ্রন্থটি আমাদের দিয়েছিলেন রায়বাহাদুর খগেন্দ্রনাথ মিত্রর দৌহিত্রী শ্রীমতী মঞ্জু মিত্র, ৫.১.২০১৮ তারিখে।

॥ ধানশী - ছোট দশকুশী॥

আরে মোর আরে মোর নিত্যানন্দ রায়।
আপে নাচে আপে গায় চৈতন্য বোলায়॥ ধ্রু॥
লম্ফে লম্ফে যায় নিতাই গৌরাঙ্গ আবেশে।
পাপিয়া পাষণ্ড আর না রহিল দেশে॥
পট্ট-বাস পরিধান মুকুতা শ্রবণে।
ঝল্ মল্ ঝল্ মল্ করে নানা আভরণে॥
সঙ্গে রঙ্গে যায় নিতাই রামাই সুন্দর॥
গৌরীদাস আদি করি সঙ্গে সহচর॥
চৌদিকে নিতাই মোর হরি বোল বোলায়।
জ্ঞান দাস নিশি দিশি নিতাইর গুণ গায়॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^