কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
শুন শুন পরাণের সই
কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩৪ বঙ্গাব্দের (১৯২৭ সাল) ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা, ৩০শ পল্লব, অষ্টকালীয় নিত্য-লীলা, ২৫৩০ নং পদসংখ্যা, ৫৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথা রাগ॥

শুন শুন পরাণের সই।
তুমি সে দুখের দুখী তেঞি তোরে কই॥
সদা চিত উচাটন বন্ধুর লাগিয়া।
সদাই সোঙরে প্রাণ গর গর হিয়া॥
সদাই পুলক গায়ে আঁখে ঝরে জল।
আধ তিল না দেখিলে পরাণ বিকল॥
কি করিব কোথা যাব থির নহে মন।
তাহে আর ননদী বলয়ে কুবচন॥
তাহে ধিক দুখ দেয় এ পাড়াপড়সী।
বন্ধুর লাগিয়া মুঞি হব বনবাসী॥
হিয়ার মাঝারে প্রেম-অঙ্কুর পশিল।
দিনে দিনে বাড়ি সেই বিরিখি হইল॥
ফল-ফুল কালে এবে পড়িল বিপতি।
জ্ঞানদাস কহে ধনি সামালিবা কতি॥

এই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ১৬৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অনুরাগ --- সখী সম্বোধনে
॥ ভাটিয়ারী॥

শুন শুন পরাণের সই।
তুমি সে দুঃখের দুঃখী তেঞি তোরে কই॥
সদা চিত উচাটন বন্ধুর লাগিয়া।
সদাই সোঙরে প্রাণ গরগর হিয়া॥
সদাই পুলক গায়ে আঁখি ঝরে জল।
আধ তিল না দেখিলে পরাণ বিকল॥
কি করিব কোথা যাব স্থির নহে মন।
তাহে আর ননদী বলয়ে কুবচন॥
তহোধিক দুঃখ দেয় এ পাড়া পড়সি।
বন্ধুর লাগিয়া মুঞি হব বনবাসী॥
হিয়ার মাঝারে প্রেম অঙ্কুর পশিল।
দিনে দিনে বাঢ়ি সেই বিরিখি হইল॥
ফল ফুল কালে এবে বাড়িল বিপতি।
জ্ঞানদাস কহে ধনি সামালিবা কতি॥

এই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ২২৫ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখী সম্বোধন।
॥ ভাটিয়ারী॥

শুন শুন পরাণের সই।
তুমি সে দুঃখের দুঃখী তেঞি তোরে কই॥
সদা চিত উচাটন বন্ধুর লাগিয়া।
সদাই সোঙরে প্রাণ গরগর হিয়া॥
সদাই পুলক গায়ে আঁখি ঝরে জল।
আধ তিল না দেখিলে পরাণ বিকল॥
কি করিব কোথা যাব স্থির নহে মন।
তাহে আর ননদী বলয়ে কুবচন॥
ততোধিক দুঃখ দেয় এ পাড়া পড়সি।
বন্ধুর লাগিয়া মুঞি হব বনবাসী॥
হিয়ার মাঝারে প্রেম অঙ্কুর পশিল।
দিনে দিনে বাঢ়ি সেই বিরিখি হইল॥
ফল ফুল কালে এবে বাড়িল বিপতি।
জ্ঞানদাস কহে ধনি সামালিবা কতি॥

এই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৬১ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখী-সম্বোধন।
॥ ভাটিয়ারী॥

শুন শুন পরাণের সই। তুমি সে
দুঃখের দুঃখী তেঞি তোরে কই॥ সদা
চিত উচাটন বন্ধুর লাগিয়া। সদাই সোঙরে
প্রাণ গরগর হিয়া॥ সদাই পুলক গায়ে
আঁখি ঝরে জল। আধ তিল না দেখিলে
পরাণ বিকল॥ কি করিব কোথা যাব স্থির
নহে মন। তাহে আর ননদী বলয়ে কুব-
চন॥ তহোধিক দুঃখ দেয় এ পাড়া পড়সি।
বন্ধুর লাগিয়া মুঞি হব বনবাসী॥ হিয়ার
মাঝারে প্রেম অঙ্কুর পশিল। দিনে দিনে
বাঢ়ি সেই বিরিখি হইল॥ ফল ফুল কালে
এবে বাড়িল বিপতি। জ্ঞানদাস কহে ধনি
সামালিবা কতি॥

এই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২৩৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অনুরাগ।
॥ ভাটিয়ারী॥

শুন শুন পরাণের সই।
তুমি সে দুঃখের দুঃখী তেঞি তোরে কই॥
সদা চিত উচাটন বঁধুর লাগিয়া।
সদাই সোঙরে প্রাণ গরগর হিয়া॥
সদাই পুলক গায়ে আঁখি ঝরে জল।
আধ তিল না দেখিলে পরাণ বিকল॥
কি করিব কোথা যাব স্থির নহে মন।
তাহে আর ননদী বলয়ে কুবচন॥
তহোধিক দুঃখ দেয় এ পাড়া পড়শী।
বন্ধুর লাগিয়া মুঞি হব বনবাসী॥
হিয়ার মাঝারে প্রেম-অঙ্কুর পশিল।
দিনে দিনে বাড়ি সেই বিরিখি তহল॥
ফল ফুল কালে এবে বাড়িল বিপতি।
জ্ঞানদাস কহে ধনি সামালিবা কতি॥

এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, অনুরাগ ও আক্ষেপানুরাগ, ১৭৮ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শুন শুন পরাণের সই।
তুমি সে দুখের দুখী তেঞি তোরে কই॥
সদা চিত উচাটন বন্ধুর লাগিয়া।
সদাই সোঙরে প্রাণ গরগর হিয়া॥
সদাই পুলক গায়ে, আঁখে ঝরে জল।
আধ তিল না দেখিলে পরাণ বিকল॥
কি করিব কোথা যাব থির নহে মন।
তাহে আর ননদি বলয়ে কুবচন॥
তাহে ধিক দুখ দেয় এ পাড়া পড়সী।
বন্ধুর লাগিয়া মুঞি হব বনবাসী॥
হিয়ার মাঝারে প্রেম-অঙ্কুর পশিল।
দিনে দিনে বাড়ি সেই বিরিখি হইল॥
ফল-ফুল-কালে এবে পড়িল বিপতি।
জ্ঞানদাস কহে ধনি সামালিবা কতি॥

টীকা ---
বিরিখি হইল --- প্রেমের অঙ্কুর এখন বৃদ্ধি পাইয়া বৃক্ষ হইল।

এই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন, “কীর্ত্তন-পদাবলী” এর ২২৮ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

অনুরাগ
॥ ভাটিয়ারী॥

শুন শুন পরাণের সই।
তুমি সে দুঃখের দুঃখী তেই তোরে কই॥
সদা চিত উচাটন বঁধুর লাগিয়া।
সদাই সোঙরে প্রাণ গরগর হিয়া॥
সদাই পুলক গায়ে আঁখি ঝরে জল।
আধ তিল না দেখিলে পরাণ বিকল॥
কি করিব কোথা যাব স্থির নহে মন।
তাহে আর ননদী বলয়ে কুবচন॥
তহোধিক দুঃখ দেয় এ পাড়া পড়শী।
বন্ধুর লাগিয়া মুঞি হব বনবাসী॥
হিয়ার মাঝারে প্রেম-অঙ্কুর পশিল।
দিনে দিনে বাড়ি সেই বিরিখি তহল॥
ফল ফুল কালে এবে বাড়িল বিপতি।
জ্ঞানদাস কহে ধনি সামালিবা কতি॥

এই পদটি ১৩৩১ বঙ্গাব্দে (১৯২৪ সালে) প্রকাশিত দক্ষিণারঞ্জন ঘোষ সম্পাদিত “বৈষ্ণব-গীতাঞ্জলি” গ্রন্থের, আক্ষেপানুরাগ, ৩৯৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথা রাগ॥

শুন শুন পরাণের সই।
তুমি সে দুখের দুখী তেঞি তোরে কই॥
সদা চিত উচাটন বন্ধুর লাগিয়া।
সদাই সোঙরে প্রাণ গর গর হিয়া॥
সদাই পুলক গায়ে আঁখি ঝরে জল।
আধ তিল না দেখিলে পরাণ বিকল॥
কি করিব কোথা যাব স্থির নহে মন।
তাহে আর ননদী বলয়ে কুবচন॥
তহে ধিক দুখ দেয় এ পাড়াপরসী।
বন্ধুর লাগিয়া মুঞি হব বনবাসী॥
হিয়ার মাঝারে প্রেম-অঙ্কুর পশিল।
দিনে দিনে বাড়ি সেই বিরিখি তহল॥
ফল ফুল কালে এবে বাঢ়িল বিপতি।
জ্ঞানদাস কহে ধনি সামালিবা কতি॥

এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪২০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

আক্ষেপানুরাগ
॥ ভাটিয়ারী॥

শুন শুন পরাণের সই।
তুমি সে দুখের দুখি তেঞি তোরে কই॥
সদা চিত উচাটন বন্ধুর লাগিয়া।
সদাই সোঙরে প্রাণ গর গর হিয়া॥
সদাই পুলক গায়ে আঁখে ঝরে জল।
আধ তিল না দেখিলে পরাণ বিকল॥
কি করিব কোথা যাব থির নহে মন।
তাহে আর ননদী বলয়ে কুবচন॥
তাহে ধিক দুখ দেয় এ পাড়াপড়সী।
বন্ধুর লাগিয়া মুঞি হব বনবাসী॥
হিয়ার মাঝারে প্রেমঅঙ্কুর পশিল।
দিনে দিনে বাড়ি সেই বিরিখি হইল॥
ফলফুলকালে এবে পড়িল বিপতি।
জ্ঞানদাস কহে ধনি সামালিবা কতি॥

এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ২০৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অনুরাগ
॥ ভাটিয়ারী॥

শুন শুন পরাণের সই।
তুমি সে দুখের দুখি তেঞি তোরে কই॥
সদা চিত উচাটন বন্ধুর লাগিয়া।
সদাই সোঙরে প্রাণ গর গর হিয়া॥
সদাই পুলক গায়ে আঁখে ঝরে জল।
আধ তিল না দেখিলে পরাণ বিকল॥
কি করিব কোথা যাব থির নহে মন।
তাহে আর ননদী বলয়ে কুবচন॥
তহে ধিক দুখ দেয় এ পাড়াপড়সী।
বন্ধুর লাগিয়া মুঞি হব বনবাসী॥
হিয়ার মাঝারে প্রেম-অঙ্কুর পশিল।
দিনে দিনে বাড়ি সেই বিরিখি হইল॥
ফল-ফুল-কালে এবে পড়িল বিপতি।
জ্ঞানদাস কহে ধনি সামালিবা কতি॥

এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬৫৬ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শুন শুন পরাণের সই।
তুমি সে দুখের দুখি তেঞি তোরে কই॥
সদা চিত উচাটন বন্ধুর লাগিয়া।
সদাই সোঙরে প্রাণ গর গর হিয়া॥
সদাই পুলক গায়ে আঁখে ঝরে জল।
আধ তিল না দেখিলে পরাণ বিকল॥
কি করিব কোথা যাব থির নহে মন।
তাহে আর ননদী বলয়ে কুবচন॥
তহে ধিক দুখ দেয় এ পাড়াপড়সী।
বন্ধুর লাগিয়া মুঞি হব বনবাসী॥
হিয়ার মাঝারে প্রেমঅঙ্কুর পশিল।
দিনে দিনে বাড়ি সেই বিরিখি হইল॥
ফলফুলকালে এবে পড়িল বিপতি।
জ্ঞানদাস কহে ধনি সামালিবা কতি॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^