কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
বড়ই বিষম কালার প্রেম এ ঘর বসতি শলি
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭২৫ খৃষ্টাব্দে প্রকাশিত, শ্রীনিবাস আচার্য্যর পৌত্র রাধামোহন ঠাকুর রচিত ও সংকলিত, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা ১২৮৫ বঙ্গাব্দে (১৮৭৮ খৃষ্টাব্দ) সম্পাদিত "পদামৃত সমুদ্র", ৪২৭ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ সখীনাং পরস্পরাক্ষেপণ মন্ত্রণং যথা॥
॥ তুড়িরাগ কন্দর্পতালৌ॥
বড়ই বিষম কালার প্রেম এঘর বসতি শলি। ঝুরিয়া
ঝুরিয়া কান্দে পরাণ পুতলি॥ কাহারে কহিব মরম কথা।
কানু বিনু কে জানিবে মরম বেথা॥ ধ্রু॥ যত যত পিরিতি
করএ মোরে। আঁখরে লিখিয়াছে হিয়ার ভিতরে॥
নিরবধি বুকে থুইয়া চাহে চৌখে চৌখে। এবড়ি দারুণ
শেল ফুটিয়াছে বুকে॥ মনের মন কথা মনে সে রহিল।
ফুটিল শ্যাম শেল বাহির নহিল॥ নিচয়ে মরিব আমি তাঁরে
না দেখিয়া। জ্ঞান দাস কহে মিলাব আনিয়া॥
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩৪ বঙ্গাব্দের ( ১৯২৭ সাল ) ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা, ৩০শ পল্লব, অষ্টকালীয় নিত্য-লীলা, ২৫৩৩ নং পদসংখ্যা, ৫৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
বড়ই বিষম কালার প্রেম এ ঘর-বসতি শলি।
ঝুরিয়া ঝুরিয়া কান্দে পরাণ-পুতলি॥
কাহারে কহিব সই মরমের কথা।
কানু বিনু কে জানিবে মরমের বেথা॥
যত যত পিরিতি করয়ে পিয়া মোরে।
আখরেতে লিখা আছে হিয়ার মাঝারে॥
নিরবধি বুকে থুইয়া চাহে চৌখে চৌখে।
এ বড় বিষম শেল ফুটি আছে বুকে॥
মনের সে দুখ মোর মনেতে রহিল।
ফুটিল শ্যামের শেল বাহির নহিল॥
নিশ্চয় মরিব সখি তারে না দেখিয়া।
জ্ঞানদাস কহে শ্যাম মিলাব আনিয়া॥
এই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ১৯০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
অনুরাগ-আত্মপ্রতি।
॥ তুড়ি॥
বড়ই বিষম, কালার প্রেম,
এ ঘর বসতি শলি।
ঝুরিয়া ঝুরিয়া কান্দে পরাণ পুতলী॥
কাহারে কহিব মরম কথা।
কানু বিনু কে জানিবে মরম ব্যথা॥
যত যত পিরীতি করয়ে মোরে।
আঁখরে লিখিয়াছে মোর হিয়ার ভিতরে॥
নিরবধি বুকে থুইয়া চাহে চোখে চোখে।
এ বড়ি দারুণ শেল ফুটিয়াছে বুকে॥
মনের মন কথা মনে সে রহিল।
ফুটিল শ্যাম শেল বাহির নহিল॥
নিচয়ে মরিব আমি তাঁরে না দেখিয়া।
জ্ঞানদাস কহে মিলাব আনিয়া॥
এই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২৪৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
অনুরাগ
॥ তুড়ি॥
বড়ই বিষম, কালার প্রেম,
এ ঘর বসতি শলি।
ঝুরিয়া ঝুরিয়া কান্দে পরাণ পুতলী॥
কাহারে কহিব মরম কথা।
কানু বিনু কে জানিবে মরমব্যথা॥
যত যত পিরীতি করয়ে মোরে।
আখরে লিখিয়াছে মোর হিয়ার ভিতরে॥
নিরবধি বুকে থুইয়া চাহে চোখে চোখে।
এ বড়ি দারুণ শেল ফুটিয়াছে বুকে॥
মনের মন কথা মনে সে রহিল।
ফুটিল শ্যাম-শেল বাহির নহিল॥
নিচয়ে মরিব আমি তাঁরে না দেখিয়া।
জ্ঞানদাস কহে মিলাব আনিয়া॥
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, অনুরাগ ও আক্ষেপানুরাগ, ১৮১ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
বড়ই বিষম কালার প্রেম এঘর বসতি শলি।
ঝুরিয়া ঝুরিয়া কান্দে পরাণ পুতলি॥
কাহারে কহিব সই মরম কথা।
কানু বিনু কে জানিবে মরম বেথা॥
যত যত পিরিতি করয়ে পিয়া মোরে।
আঁখরে লিখিয়াছে মোর হিয়ার ভিতরে॥
নিরবধি বুকে থুইয়া চাহে চৌখে চৌখে।
এ বড়ি দারুণ শেল ফুটিয়াছে বুকে॥
মনের মন কথা মনে সে রহিল।
ফুটিল শ্যামের শেল বাহির নহিল॥
নিচয়ে মরিব আমি তাঁরে না দেখিয়া।
জ্ঞানদাস কহে শ্যাম মিলাব আনিয়া॥
টীকা---
শলি --- শল্য, শেল।
আঁখরে লিখিয়াছে মোর হিয়ার ভিতরে --- আমার অন্তরের মধ্যে যেন অক্ষর দিয়া তাহা লিখিত আছে।
এই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী” এর ২৩৭ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
অনুরাগ
॥ তুড়ী॥
বড়ই বিষম, কালার প্রেম,
এ ঘর বসতি শলি।
ঝুরিয়া ঝুরিয়া কান্দে পরাণপুতলী॥
কাহারে কহিব মরম কথা।
কানু বিনু কে জানিবে মরমব্যথা॥
যত যত পিরীতি করয়ে মোরে।
আখরে লিখিয়াছে মোর হিয়ার ভিতরে॥
নিরবধি বুকে থুইয়া চাহে চোখে চোখে।
এ বড়ি দারুণ শেল ফুটিয়াছে বুকে॥
মনের মন কথা মনে সে রহিল।
ফুটিল শ্যাম-শেল বাহির নহিল॥
নিচয়ে মরিব আমি তাঁরে না দেখিয়া।
জ্ঞানদাস কহে মিলাব আনিয়া॥
*********************