কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
সহজে কাঞ্চন গোরাচাঁদ
কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩৪ বঙ্গাব্দের ( ১৯২৭ সাল ) ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা, ৩০শ পল্লব, অষ্টকালীয় নিত্য-লীলা, ২৬৯০ নং পদসংখ্যা, ১১৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অখ প্রদোষ লীলা যথা।
শ্রীগৌরচন্দ্রো যথা।
॥ মঙ্গল॥

সহজে কাঞ্চন গোরাচাঁদ।
হেরইতে জগজন লোচন-ফাঁদ॥
তাহে কত ভাব পরকাশ।
কে বুঝয়ে কি রস-বিলাস॥
কি কহব পহুক চরিত।
রোদইতে উদয় পিরিত॥
পুলকই প্রেম-অঙ্কুর।
প্রতি অঙ্গে সুখ ভরিপুর॥
মেঘ জিনি ঘন গরজন।
সঘনে প্রেম বরিখণ॥
পুলক-বলিত সব তনু।
কেশর কদম্ব-ফুল জনু॥
করুণায় কান্দে সব দেশ।
জ্ঞানদাস না পায় উদ্দেশ॥

ই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ২৬২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ মঙ্গল॥

সহজে কাঞ্চন গোরা চাঁদ।
হেরইতে জগজন লোচন ফাঁদ॥
তাহে কত ভাব প্রকাশ।
কে বুঝিয়ে কি রস বিলাস॥
কি কহব পহুঁক চরিত।
রোদইতে উদয় পিরীত॥
পুলকই প্রেম অঙ্কুর।
প্রতি অঙ্গে সুখ ভরিপূর॥
মেঘ জিনি ঘন গরজন।
সঘনে প্রেম বরিষণ॥
পুলক বলিত সব তনু।
কেশর কদম্ব ফুল জনু॥
করুণায় কান্দে সব দেশ।
জ্ঞানদাস না পায় উদ্দেশ॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২৬৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীগৌরচন্দ্র
॥ মঙ্গল॥

সহজে কাঞ্চন গোরা চাঁদ।
হেরইতে জগজন লোচন ফাঁদ॥
তাহে কত ভাব প্রকাশ।
কে বুঝিয়ে কি রস বিলাস॥
কি কহব পহুঁক চরিত।
রোদইতে উদয় পিরীত॥
পুলকই প্রেম অঙ্কুর।
প্রতি অঙ্গে সুখ ভরিপূর॥
মেঘ জিনি ঘন গরজন।
সঘনে প্রেম বরিষণ॥
পুলক বলিত সব তনু।
কেশর কদম্ব ফুল জনু॥
করুণায় কান্দে সব দেশ।
জ্ঞানদাস না পায় উদ্দেশ॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (প্রথম সংস্করণ ১৯০২), ৪র্থ তরঙ্গ, ৪র্থ উচ্ছ্বাস, পূর্বরাগ ও অনুরাগ-এর ১৮৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ মঙ্গল॥

সহজে কাঞ্চন গোরাচাঁদ। হেরইতে জগজন লোচন ফাঁদ
তাহে কত ভাব পরকাশ। কে বুঝয়ে কি রস বিলাস॥
কি কহব পহুঁক চরিত। রোদইতে উদয় পীরিত॥
পলকই প্রেম অঙ্কুর। প্রতি অঙ্গে সুখ ভরপূর॥
মেঘ জিনি ঘন গরজন। সঘনে প্রেম বরিষণ॥
পুলকবলিত সব তনু। কেশর কদম্বফুল জনু॥
করুণায় কাঁদে সব দেশ। জ্ঞনদাস না পায় উদ্দেশ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, শ্রীগৌরচন্দ্র, ৩৭১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ মঙ্গল॥

সহজে কাঞ্চন গোরাচাঁদ।
হেরইতে জগজন লোচন ফাঁদ॥
তাহে কত ভাব পরকাশ।
কে বুঝয়ে কি রস বিলাস॥
কি কহব পহুঁক চরিত।
রোদইতে উদয় পিরীত॥
পুলকই প্রেম অঙ্কুর।
প্রতি অঙ্গে সুখ ভরপূর॥
মেঘ জিনি ঘন গরজন।
সঘনে প্রেম বরিষণ॥
পুলকবলিত সব তনু।
কিশর কদম্ব ফুল জনু॥
করুণায় কাঁদে সব দেশ।
জ্ঞানদাস না পায় উদ্দেশ॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^