কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
কুসুম শেজ পর কিশোরি কিশোর
কুসুম শেজ পর কিশোরী কিশোর
কুসুম শেজপরি কিশোরী কিশোর

কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩৪ বঙ্গাব্দের ( ১৯২৭ সাল ) ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা, ৩০শ পল্লব, অষ্টকালীয় নিত্য-লীলা, ২৭৪৬ নং পদসংখ্যা, ১৩৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অথালস-নিদ্রা-লীলা।
॥ ভৈরবী॥

কুসুম-শেজ পর কিশোরি কিশোর।
ঘূমল দুহুঁজন হিয়ে হিয়ে জোর॥
অধরে অধর ধরি ভুজে ভুজে বন্ধ।
উরু উরু চরণ চরণ এক ছন্দ॥
কুন্দন-কনক-জড়িত নিলমণি।
নব মেঘে জড়ায়ল যেন সৌদামিনি॥
চাঁদে চাঁদে কমলে কমলে এক-মেলি।
চকোরে ভ্রমরে এক ঠাঞি করে কেলি॥
শিখি-কোরে ভুজঙ্গিনি নাহি দুখ শোক।
যমুনার জলে কিয়ে ডূবল কোক॥
অরুণে তিমিরে এক কোই না ভাগ।
কাম কামিনি এক কাম নাহি জাগ॥
কলহ কয়ল বহু রসনা রসনা।
বিহি মিলায়ল দুহুঁ হইল মগনা॥
সুর হেরি কুমুদ মুদিত নাহি ভেল।
জ্ঞানদাস কহে অদভুত কেল॥

ই পদটি দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতী বাংলা-পুথিশালার "রতন লাইব্রেরী সংগ্রহ"-র অন্তর্ভুক্ত ও সংরক্ষিত, ১৩৮১টি পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ” পুথির ১৯৮২ সালে ভূদেব চৌধুরী, সুখময় মুখোপাধ্যায়, পঞ্চানন মণ্ডল ও সুমঙ্গল রাণা দ্বারা সম্পাদিত এবং তপনকুমার মুখোপাধ্যায়, অণিমা মুখোপাধ্যায় ও পরমেশ্বর মাহাতা দ্বারা সহ-সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন গ্রন্থের ২৬৫ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ রাগিণী ভৈরবী॥ কন্দর্প তালো॥

কুসুম সেজ পর কিশোরী কিশোর। ঘুমল দুহুজন হিএ হিএ জোর॥
অধরে অধর ধরি ভুজে ভুজে বন্ধ। উরু উরু চরণ চরণ এক ছন্দ॥
কুন্দনে কনকে জড়িত নিলমণি। নব মেঘে জড়াওল যেন সৌদামিনী॥
চাঁন্দে চাঁন্দে কমলে কমলে এক মেলি। চকোরে ভ্রমরে এক ঠাঞি করূ কেলি॥
শিখী কোড়ে ভুজঙ্গিনী নাহি দুঃখ শোক। যমুনার জলে কিএ ডূবল কোক॥
অরুণে তিমির এক কোই না ভাগ। কাম কামিনী এক কাম নাহি জাগ॥
কলহ কয়ল বহু রসনা রসনা। বিহি মিলায়ল বহু হইল মগনা॥
সুর হেরি কুমুদ মুদিত নাহি ভেল। জ্ঞানদাস কহুঁ অদ্ভুত কেল॥

ই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ৭১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন
॥ ভৈরবী॥

কুসুম শেজ পর কিশোরী কিশোর।
ঘুমল দুহুঁ জন হিয়ে হিয়ে জোর॥
অধরে অধর ধরি ভুজে ভুজে বন্ধ।
উরু উরু চরণ চরণ এক ছন্দ॥
কুন্দন কনক জড়িত নীলমণি।
নব মেঘে জড়ায়ল যেন সৌদামিনী॥
চাঁদে চাঁদে কমলে কমলে এক মেলি।
চকোর ভ্রমরে এক ঠাঞি করে কেলি॥
শিখি কোরে ভুজগিনী নাহি দুঃখ শোক।
যমুনার জলে কিয়ে ডুবল কোক॥
অরুণে তিমিরে এক কোই না ভাগ।
কাম কামিনী এক ঠাঞি নাহি জাগ॥
কলহ কয়ল বহু রসনা রসনা।
বিহি মিলায়ল দুহুঁ হইল মগনা॥
শূর হেরি কুমুদ মুদিত নাহি ভেল।
জ্ঞানদাস কহে অদভুত কেল॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) প্রকাশিত অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ১৯১ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন।
॥ ভৈরবী॥

কুসুম শেজ পর কিশোরী কিশোর।
ঘুমল দুহুঁ জন হিয়ে হিয়ে জোর॥
অধরে অধর ধরি ভুজে ভুজে বন্ধ।
উরু উরু চরণ চরণ এক ছন্দ॥
কুন্দন কনক জড়িত নীলমণি।
নব মেঘে জড়ায়ল যেন সৌদামিনী॥
চাঁদে চাঁদে কমলে কমলে এক মেলি।
চকোর ভ্রমরে এক ঠাঞি করে কেলি॥
শিখি কোরে ভুজগিনী নাহি দুঃখ শোক।
যমুনার জলে কিয়ে ডুবল কোক॥
অরুণে তিমিরে এক কোই না ভাগ।
কাম কামিনী এক ঠাঞি নাহি জাগ॥
কলহ কয়ল বহু রসনা রসনা।
বিহি মিলায়ল দুহুঁ হইল মগনা॥
শূর হেরি কুমুদ মুদিত নাহি ভেল।
জ্ঞানদাস কহে অদভুত কেল॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৩৭ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন
॥ ভৈরবী॥

কুসুম শেজ পর কিশোরী কিশোর।
ঘুমল দুহুঁ জন হিয়ে হিয়ে জোর॥ অধরে
অধর ধরি ভুজে ভুজে বন্ধ। উরু উরু চরণ
চরণ এক ছন্দ॥ কুন্দন কনক জড়িত নীল-
মণি। নব মেঘে জড়ায়ল যেন সৌদা-
মিনী॥ চাঁদে চাঁদে কমলে কমলে এক
মেলি। চকোর ভ্রমরে এক ঠাঞি করে
কেলি॥ শিখি কোরে ভুজগিনী নাহি দুঃখ
শোক। যমুনার জলে কিয়ে ডুবল কোক॥
অরুণে তিমিরে এক কোই না ভাগ।
কাম কামিনী এক ঠাঞি নাহি জাগ॥
কলহ কয়ল বহু রসনা রসনা। বিহি
মিলায়ল দুহুঁ হইল মগনা॥ শূর হেরি
কুমুদ মুদিত নাহি ভেল। জ্ঞানদাস কহে
অদভুত কেল॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২১১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন
॥ ভৈরবী॥

কুসুম শেজ পর কিশোরী কিশোর।
ঘুমল দুহুঁ জন হিয়ে হিয়ে জোর॥
অধরে অধর ধরি ভুজে ভুজে বন্ধ।
উরু উরু চরণ চরণ এক ছন্দ॥
কুন্দন কনক জড়িত নীলমণি।
নব মেঘে জড়ায়ল যেন সৌদামিনী॥
চাঁদে চাঁদে কমলে কমলে এক মেলি।
চকোর ভ্রমরে এক ঠাঞি করে কেলি॥
শিখি-কোরে ভুজগিনী নাহি দুঃখ শোক।
যমুনার জলে কিয়ে ডুবল কোক॥
অরুণে তিমিরে এক কোই না ভাগ।
কাম কামিনী এক ঠাঞি নাহি জাগ॥
কলহ কয়ল বহু রসনা রসনা।
বিহি মিলায়ল দুহুঁ হইল মগনা॥
সুর হেরি কুমুদ মুদিত নাহি ভেল।
জ্ঞানদাস কহে অদভুত কেল॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, ১৫১ পৃষ্টায় এইরূপে দেওয়া রয়েছে।

যুগল মিলন

কুসুম-শেজ পর কিশোরী কিশোর।
ঘূমল দুহুঁ জন হিয়ে হিয়ে জোর॥
অধরে অধর ধরি ভুজে ভুজে বন্ধ।
উরু উরু চরণ চরণ এক ছন্দ॥
কুন্দন-কনক-জড়িত নীলমণী।
নব মেঘে জড়ায়ল যেন সৌদামিনী॥
চাঁদে চাঁদে কমলে কমলে এক-মেলি।
চকোরে ভ্রমরে এক ঠাঞি করে কেলি॥
শিখি কোরে ভূজঙ্গিনি নাহি দুখ শোক।
যমুনার জলে কিয়ে ডুবল কোক॥
অরুণে তিমিরে এক কোই না ভাগ।
কাম কামিনি এক কাম নাহি জাগ॥
কলহ কয়ল বহু রসনা রসনা।
বিহি মিলায়ল দুহু হইল মগনা॥
সুর হেরি কুমুদ মুদিত নাহিত ভেল।
জ্ঞানদাস কহে অদভুত কেল॥

টীকা ---
কুসুম-শেজ --- কুসুম শয্যায়।
ঘুমল --- নিদ্রা যাইলেন ( ছন্দের অনুরোধে দীর্ঘ উকার প্রয়োগ )।
চাঁদে চাঁদে ইত্যাদি --- মুখের সঙ্গে চন্দ্র ও কমলের উপমা, নয়নের সঙ্গে চকোরের, ভ্রূর সঙ্গে ভ্রমরের তুলনা। ময়ূরপুচ্ছ যাঁহার চূড়ায় সেই কৃষ্ণের কোলে যেন রাধার বেণী রূপ ভূজঙ্গিনী খেলা করিতেছে (তাহারা খাদ্য)--খাদক সম্বন্ধ ভুলিয়া গিয়াছে।
কোক --- চক্রবাক অথবা কোকশাস্ত্রের কাম।
কাম কামিনি এক কাম নাহি জাগ --- অপ্রাকৃত প্রেমের এই বৈশিষ্ট্য।
সুর হেরি কুমুদ ইত্যাদি --- সূর্য্য (শ্রীকৃষ্ণ) দেখিয়া কুমুদিনী (রাধা) সাধারণতঃ সঙ্কুচিত হয়, কিন্তু এক্ষেত্রে তাহা হইল না।

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দে (১৯২০ সালে) প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, বিবিধ, ২৬১ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কুসুম শেজপরি কিশোরী কিশোর।
ঘুমায়ল দুহুজন হিয়া হিয়া জোর॥
অধরে অধর ধরি ভুজে ভুজে বন্ধ।
উরে উরে চরণে চরণ এক ছন্দ॥
কুন্দন কনক জড়িত নীলমণি।
নবমেঘে জড়ায়ল যেন সৌদামিনী॥
চাঁদে চাঁদে কমলে কমল এক মেলি।
চকোর ভ্রমরে এক ঠাঁই করু কেলি॥
শিখি কোরে ভুজঙ্গিণী নাহি দুখ শোক।
যমুনার জলে যেন ডুবল কোক॥
অরুণ তিমিরে এক ঠাঁই নাহি ভাগ।
কাম কামিনী এক ঠাঁই নাহি জাগ॥
কলহ কয়ল বহু রসন রসনা।
বিহি মিলাওল দোঁহে হইয়ে মগনা॥
সুরষ হেরি কুমুদিনী মুদিত না ভেল।
জ্ঞানদাস কহে কিয়ে অদভূত কেল॥

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন, “কীর্ত্তন-পদাবলী” এর ১৯৬ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন।
॥ ভৈরবী॥

কুসুম শেজপর কিশোরী কিশোর।
ঘুমল দুহুঁ জন হিয়ে হিয়ে জোর॥
অধরে অধর ধরি ভুজে ভুজে বন্ধ।
উরু উরু চরণ চরণ এক ছন্দ॥
কুন্দন কনক জড়িত নীলমণি।
নব মেঘে জড়ায়ল যেন সৌদামিনী॥
চাঁদে চাঁদে কমলে কমলে এক মেলি।
চকোর ভ্রমরে এক ঠাঞি করে কেলি॥
শিখি-কোরে ভুজগিনী নাহি দুঃখ শোক।
যমুনার জলে কিয়ে ডুবল কোক॥
অরুণে তিমিরে এক কোই না ভাগ।
কাম কামিনী এক ঠাঞি নাহি জাগ॥
কলহ কয়ল বহু রসনা রসনা।
বিহি মিলায়ল দুহুঁ হইল মগনা॥
সুর হেরি কুমুদ মুদিত নাহি ভেল।
জ্ঞানদাস কহে অদভুত কেল॥

ই পদটি ১৯৩৭ সালে প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ৩য় খণ্ড এর ৫৭৮ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

নিদ্রালীলা
॥ ভৈরবী - জপতাল॥

কুসুম শেজ পর কিশোরী কিশোর।
ঘুমল দুহুঁজন হিয়ে হিয়ে জোর॥
অধরে অধর ধরু ভুজে ভুজে বন্ধ।
উরু উরু চরণ চরণ একছন্দ॥
কুন্দন কনক জড়িত নীলমণি।
নবমেঘে জড়াওল যেন সৌদামিনী॥
চাঁদে চাঁদে কমলে কমলে এক মেলি।
চকোর ভ্রমরে এক ঠাঁই করে কেলি॥
শিখিকোলে ভুজঙ্গিণী নাহি দুখ শোক।
যমুনার জলে কিয়ে ডুবল কোক॥
অরুণে তিমিরে এক কোই নাহি ভাগ।
কাম কামিনী এক কোই নাহি জাগ॥
কলহ কয়ল বহু রসনা রসনা।
বিহি মিলায়ল দুহুঁ হইল মগনা॥
সূর হেরি কুমুদ মুদিত নাহি ভেল।
জ্ঞানদাস কহে ইহ অদভুত কেল॥

ই পদটি ১৩৪৮ বঙ্গাব্দে (১৯৪১ খৃষ্টাব্দ) প্রকাশিত, চাঁদপুর ও মেছড়া স্কুলের ভূতপূর্ব্ব হেডমাস্টার মহাশয় হরিলাল চট্টোপাধ্যায় দ্বারা সংগৃহীত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্নমালা” ৪র্থ সংস্করণ (১ম সংস্করণ ১৩২৩ বঙ্গাব্দ বা ১৯১৬ খৃষ্টাব্দ) গ্রন্থের ২৩০ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

রসালস
॥ ভৈরবী॥

কুসুম শেজ পর কিশোরী কিশোর।
ঘুমল দুহুঁ জন হিয়ে হিয়ে জোর॥
অধরে অধর ধরি ভুজে ভুজে বন্ধ।
উরু উরু চরণ চরণ এক ছন্দ॥
কুন্দন কনক জড়িত নীলমণি।
নব মেঘে জড়ায়ল যেন সৌদামিনী॥
চাঁদে চাঁদে কমলে কমলে এক মেলি।
চকোর ভ্রমরে এক ঠাঞি করে কেলি॥
শিখি-কোরে ভুজঙ্গিনী নাহি দুঃখ শোক।
যমুনার জলে কিয়ে ডুবল কোক॥
অরুণে তিমিরে এক কোই না ভাগ।
কাম কামিনী এক ঠাঞি নাহি জাগ॥
কলহ কয়ল বহু বসনা রসনা।
বিহি মিলায়ল দুহুঁ হইল মগনা॥
সূর হেরি কুমুদ মুদিত নাহি ভেল।
জ্ঞান দাস কহে অদভুত কেল॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৩৯৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

মানান্তে মিলন
॥ ভৈরবী॥

কুসুমশেজ পর কিশোরি কিশোর।
ঘুমল দুহুঁ জন হিয়ে হিয়ে জোর॥
অধরে অধর ধরি ভুজে ভুজে বন্ধ।
ঊরু ঊরু চরণ চরণ এক ছন্দ॥
কুন্দন কনক জড়িত নিলমণি।
নব মেঘে জড়ায়ল যেন সৌদামিনি॥
চাঁদে চাঁদে কমলে কমলে একমেলি।
চকোরে ভ্রমরে এক ঠাঞি করে কেলি॥
শিখিকোরে ভুজঙ্গিনি নাহি দুখ শোক।
যমুনার জলে কিয়ে ডূবল কোক॥
অরুণে তিমিরে এক কোই না ভাগ।
কাম কামিনি এক কাম নাহি জাগ॥
কলহ কয়ল বহু রসনা রসনা।
বিহি মিলায়ল দুহুঁ হইল মগনা॥
সুর হেরি কুমুদ মুদিত নাহি ভেল।
জ্ঞানদাস কহে অদভুত কেল॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ৯২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

যুগল-মিলন
মানান্তে
॥ ভৈরবী॥

কুসুম-শেজ পর কিশোরি কিশোর।
ঘুমল দুহুঁ জন হিয়ে হিয়ে জোর॥
অধরে অধর ধরি ভুজে ভুজে বন্ধ।
উরু উরু চরণ চরণ এক ছন্দ॥
কুন্দন-কনক-জড়িত নিলমণি।
নব মেঘে জড়ায়ল যেন সৌদামিনি॥
চাঁদে চাঁদে কমলে কমলে এক-মেলি।
চকোরে ভ্রমরে এক ঠাঞি করে কেলি॥
শিখি-কোরে ভুজঙ্গিনি নাহি দুখ শোক।
যমুনার জলে কিয়ে ডুবল কোক॥
অরুণে তিমিরে এক কোই না ভাগ।
কাম কামিনি এক কাম নাহি জাগ॥
কলহ কয়ল বহু রসনা রসনা।
বিহি মিলায়ল দুহুঁ হইল মগনা॥
সুর হেরি কুমুদ মুদিত নাহি ভেল।
জ্ঞানদাস কহে অদভুত কেল॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬১৩ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কুসুম শেজ পর কিশোরি কিশোর।
ঘুমল দুহুঁজন হিয়ে হিয়ে জোড়॥
অধরে অধর ধরি ভুজে ভুজে বন্ধ।
উরু উরু চরণ চরণ এক ছন্দ॥
কুন্দন কনক জড়িত নিলমণি।
নব মেঘে জড়ায়ল যেন সৌদামিনি॥
চাঁদে চাঁদে কমলে কমলে একমেলি।
চকোরে ভ্রমরে এক ঠাঞি করে কেলি॥
শিখিকোরে ভুজঙ্গিনী নাহি দুখ শোক।
যমুনার জলে কিয়ে ডুবল কোক॥
অরুণে তিমিরে এক কোই না ভাগ।
কাম কামিনি এক কাম নাহি জাগ॥
কলহ কয়ল বহু রসনা রসনা।
বিহি মিলায়ল দুহুঁ হইল মগনা॥
সুর হেরি কুমুদ মুদিত নাহি ভেল।
জ্ঞানদাস কহে অদভুত কেল॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^