কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
অতি সুমধুর মধুর শ্যাম
অতি সুমধুর মুরতি শ্যাম

কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, রূপানুরাগ, ১২৫পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অতি সুমধুর মধুর শ্যাম
কুটিল-কেশ কুন্তল-দাম
মউর-পক্ষ শোহনি।
ভাল উপরে চঁদন-বিন্দু
অমল শরদ-পুনিম-ইন্দু
ভূবন-মরম মোহনি॥
আজু পেখলুঁ তরণি তীর।
মদন-মোহন গতি সুধীর॥
মুরলি-গীত কে ধরু চীত
আনন্দে উলটি বহত নীর॥
কম্বু-কন্ঠে কনক-মাল।
গজ-মোতিম গাঁথি প্রবাল॥
বিবিধ রতন সাজনি।
প্রতি কমল নয়ন-জোর
মাঝে মধুপ রহ অগোর
রমণি-রমণ চাহনি॥
উচ উর পর কুসুম-দাম
রূপ নিরুপম পূজল কাম
কটি পিত-পট কাছনি।
ভুবন-বিচিত্র এ অঙ্গঠাম
বিধিক অবধি ও নিরমাণ
জ্ঞানদাস যাঙ নীছনি॥

টীকা ---
শোহনি --- শোভা পায়
চঁদন --- চন্দন
তরণিতীর --- তরণি তনয়া, সূর্য তনয়া, যমুনার তীরে।
কম্বুকন্ঠে --- শঙ্খের মতন কন্ঠ।

এই পদটি ১৯২৬ সালে প্রকাশিত, সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত পদরত্নাবলী”, ৪০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। পদটি তিনি পেয়েছিলেন উনিশ শতকে প্রকাশিত, নিমানন্দদাস সংকলিত “পদরসসার” পুথিতে এই রূপে।

শ্রীরাধার পূর্ব্ব রাগ
॥ গৌরী॥

অতি সুমধুর মধুর শ্যাম
কুটিল কেশ কুন্তল-দাম
      মুউর-পক্ষ শোহনি।
ভাসল-উপরে চঁদন-বিন্দু
অমল শরদ-পুণিম-ইন্দু
      ভূবন-মরম-মোহনি॥
আজু পেখলুঁ তরণি-তীর
মদন-মোহন গতি-সুধীর
মুরলি-গীত কে ধরু চীত
আনন্দে উলটি বহত নীর॥ ধ্রু॥

কম্বু-কণ্ঠে কনক-মাল
গজ-মোতিম গাঁথি প্রবাল
      বিবিধ রতন সাজনি।

প্রাত-কমল নয়ন-জোর
মাঝে মধুপ রহ অগোর
      রমণি-রমণ চাহনি॥

উচ উচ পর কুসুম দাম
রুপ নিরুপম পুজল কাম
      কটি পিত-পট কাছনি।

ভুবন-বিচিত্র এ অঙ্গ-ঠাম
বিধিক অবধি ও নিরমাণ
      জ্ঞানদাস যাঙ নীছনি॥

এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪১৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

রূপানুরাগ
॥ গৌরী॥

অতি সুমধুর মুরতি শ্যাম
কুটিল কেশ কুন্দদাম
      মোরপঙ্খ সোহনি।
ভাল উপরে চন্দনবিন্দু
অমল শরদ পূর্ণিম ইন্দু
      ভুবনমরমমোহনি॥
আজু পেখলুঁ তটিনী তীর
মদনমোহন গতি সুধীর।
মুরলীগীত কে ধরু চিত
আনন্দে উলটি বহত নীর॥ ধ্রু॥
কম্বুকন্ঠে কনকমাল
এ গজমোতিম গাঁথি প্রবাল
      বিবিধ রতন সাজনি।
প্রাতকমল নয়নজোর
মাঝে মধুপ রহ আগোর
      রমণীর মন ভাজনি॥
উচ উরপর কুসুমদাম
রূপ নিরুপম পূজল কাম
      কটি পীতপট কাছনি।
ভুবন বিচিত্র এ অঙ্গঠাম
বিধিক অবধি ও নিরমাণ
      জ্ঞানদাস যাউ নিছনি॥

এই পদটি ১৯৫৩ সালে (?) প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ২য় খণ্ড এর ৯ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

রূপানুরাগ।
॥ কল্যাণী - জপতাল॥

অতি সুমধুর মধুর শ্যাম,
কুটিল কেশ কুন্তল দাম,
      মুয়ূর পক্ষী শোহনি।
ভাল উপরে চন্দন বিন্দু
অমল শরদ পুণিম ইন্দু
      ভুবন-মরম-মোহনি॥
আজু পেখলুঁ মরম-তীর,
মদন মোহন গতি সুধীর,
মুরলি গীত     কে ধরু চীত
আনন্দে উলটি বহত নীর॥ ধ্রু॥
কম্বু কণ্ঠে কনক মাল
গজমোতিম গাঁথি প্রবাল
      বিবিধ রতন সাজনি।
প্রতি কমল নয়ন জোর,
মাঝে মধুপ রহ আগোর,
      রমণি-রমণ চাহনি॥
উচ উরুপর কুসুমদাম,
রূপ নিরুপম পূজল কাম,
      কটিপীত পট কাছনি।
ভুবন বিচিত্র এ অঙ্গ ঠাম,
বিধির অবধি ও নিরমাণ,
      জ্ঞানদাস যাঙ নিছনি॥

এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ৬৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ গৌরী॥

অতি সুমধুর মুরতি শ্যাম     কুটিল কেশ কুন্দদাম
মোর-পঙ্খ সোহনি।
ভাল উপরে চন্দনবিন্দু     অমল শরদ পূর্ণিম ইন্দু
ভুবন-মরম-মোহনি॥
আজু পেখলুঁ তটিনী তীর     মদন-মোহন গতি সুধীর।
মুরলী-গীত কে ধরু চিত   আনন্দে উলটি বহত নীর॥ ধ্রু॥
কম্বুকন্ঠে কনকমাল     এ গজমোতিম গাঁথি প্রবাল
বিবিধ রতন সাজনি।
প্রাত-কমল নয়নজোর     মাঝে মধুপ রহ আগোর
রমণীর মন ভাজনি॥
উচ উরপর কুসুম দাম     রূপ নিরুপম পূজল কাম
কটি পীতপট কাছনি।
ভুবন বিচিত্র এ অঙ্গঠাম     বিধিক অবধি ও নিরমাণ
জ্ঞানদাস যাউ নিছনি॥

এই পদটি ১৩৬৮ বঙ্গাব্দে (১৯৬১ খৃষ্টাব্দ) প্রকাশিত, সরোজ বন্দ্যোপাধ্যায় দ্বারা সম্পাদিত, এবং পূর্ণেন্দুশেখর পত্রী দ্বারা সজ্জিত, বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদরত্নাবলী” ১ম সংস্করণের ৩০ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

অতি সুমধুর মধুর শ্যাম
কুটিল কেশ কুন্তল দাম
      মউরপক্ষ শোহনি।
ভাল উপরে চঁদনবিন্দু
অমল শরদ পূর্ণিমা ইন্দু
      ভুবন মরম মোহিনী॥
আজু পেখলুঁ তরণীতীর
মদনমোহন গতি সুধীর।
মুরলীগীত কে ধরু চিত
      আনন্দে উলটি বহত নীর॥
কম্বুকন্ঠে কনকমাল
গজমোতিম গাঁথি প্রবাল
      বিবিধ রতন সাজনি।
প্রাতকমল নয়নজোড়
মাঝে মধুপ রহ আগোর
      রমণীরমণ চাহনি॥
উচ উর পর কুসুমদাম
রূপ নিরুপম পূজল কাম
      কটি পীততট কাছনি।
ভুবন বিচিত্র এ অঙ্গ ঠাম
বিধিক অবধি ও নিরমাণ
      জ্ঞানদাস যাঙ নিছনি॥

এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৫৯৩ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অতি সুমধুর মুরতি শ্যাম
কুটিল কেশ কুন্দদাম
      মোরপঙ্খ শোহনি।
ভাল উপরে চন্দনবিন্দু
অমল শরদ পূর্ণিম ইন্দু
      ভূবনমরমমোহনি॥
আজু পেখলুঁ তটিনী তীর
মদনমোহন গতি সুধীর।
মুরলীগীত কে ধরু চিত
আনন্দে উলটি বহত নীর॥
কম্বুকণ্ঠে কনকমাল
এ গজমোতিম গাঁথি প্রবাল
      বিবিধ রতন সাজনি।
প্রাতকমল নয়নজোড়
মাঝে মধুপ রহ আগোর
      রমণীর মণ ভাজনি॥
উচ উরপর কুসুমদাম
রূপ নিরুপম পূজল কাম
      কটি পীততট কাছনি।
ভুবন বিচিত্র এ অঙ্গঠাম
বিধিক অবধি ও নিরমাণ
      জ্ঞানদাস যাউ নিছনি॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^