কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
প্রতি অঙ্গে মণি মুকুতা খিচনি
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, সন্দিগ্ধ, ২৭১ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

প্রতি অঙ্গে মণি     মুকুতা খিচনি
বিজুরি চমকে তায়।
ছি ছি কি অবলা     সহজে চপলা
মদন মুরুছা পায়॥
সজনি ল সই     না জানি কি হৈল
আধ-নয়নে চাঞা।
প্রিয়-সথী-বোল     চিত উতরোল
দেখিলুঁ আপনা খাঞা॥
হিয়ার ভিতরে     টানিয়া টানিয়া
কাতারে পরাণ কাটে।
#   #   #   #   #
চন্দন তিলক     আধ ঝাঁপিয়া
বিনোদ চুড়াটি বান্ধে।
জ্ঞানদাস কহে     ভালই সে তারে
সদাই পরাণ কান্দে॥

টীকা---
মুকুতা -- -খিচনি---মুক্তার জড়োয়ার কাজ করা।
ছি ছি কি অবলা ইত্যাদি --- সেই রূপ দেখিয়া অবলার কথা দূরে থাকুক, (সে তো স্বভাবতঃই চপল) স্বয়ং কামদেবও মূর্চ্ছা যান।
প্রিয় সখি বোল চিত উতরোল ইত্যাদি --- প্রিয় সখির মুখে তাঁহার রূপের কথা শুনিয়া আমার চিত্ত চঞ্চল হইল, আমি তাহার পানে আধনয়নে চাহিয়া দেখিলাম, আরতাহাতেই মজিলাম।
# --- এই পংক্তিটি এভাবেই দেওয়া রয়েছে।

ই পদটি ১৯২৬ সালে প্রকাশিত, সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত পদরত্নাবলী”, ৪২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। পদটি তিনি পেয়েছিলেন সাহিত্য পরিষদের ২০১ সংখ্যক পুথিতে এই রূপে।

শ্রীরাধার পূর্ব্ব রাগ
॥ বসন্ত @॥

প্রতি-অঙ্গে মণি     মুকুতা খিচনি
বিজুরি চমকে তায়।
ছি ছি কি অবলা     সহজে চপলা
মদন মুরুছা পায়॥
সজনি ল সই     না জানি কি হৈল
আধ-নয়নে চাঞা।
প্রিয়-সখী-বোল     চিত উতরোল
দেখিলুঁ আপনা খাঞা॥
হিয়ার ভিতরে     টানিয়া টানিয়া
কাতারে পরাণ কাটে।
*   *   *   *   *
*   *   *   *   ॥ #
চন্দন-তিলক     আধ ঝাপিয়
বিনোদ চুড়াটি বান্ধে।
জ্ঞানদাস কহে     ভালই দে তারে
সদাই পরাণ কান্দে॥

@ - বসন্ত। রাগটি সঠিকভাবে পড়া যাচ্ছে না। সম্ভবতঃ “বসন্ত”।
# --- এই পংক্তিটি এভাবেই দেওয়া রয়েছে।

*********************
^^এই পাতার উপরে ফেরত^^