কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
অভিনব কিশোর বয়স রস আন
অভিনব বয়স কিশোর রস আন

কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, রূপানুরাগ, ১২৪পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অভিনব কিশোর বয়স রস আন।
আন বেশ ধরু আন বনান॥
নয়নক অঞ্চলে আন সন্ধান।
সব-বৈদগধী ও রস আন॥
বিহি বড় সুচতুর ঐছন রঙ্গ।
সোঁপলুঁ নিজ তনু সাখি অনঙ্গ॥
সচতুর শ্যাম বচন-রুচি আন।
চমকহি চমকয়ে কত ফুলবাণ॥
ঢল ঢল যৌবন চলনিহু আন।
আন ত্রিভঙ্গিম রহনিহু আন॥
সুঠাম গীমকি ভঙ্গিম আন।
সুমধুর মূরলিক আন সুতান॥
হেরইতে লোচনে হরুল গেয়ান।
জ্ঞানদাস মনে রহল ধেয়ান॥

টীকা---
এই পদটিতে শ্রীরাধা শ্রীকৃষ্ণের সবকিছুতেই অনন্য সাধরণতা দেখিতে পাইতেছেন।
রস আন --- তাহার রস অন্যরকমের
আন বনান --- অন্য ধরনের নির্ম্মাণ
চলনিহ আন --- তাঁহার চলিবার ধরণও স্বতন্ত্র।

ই পদটি ১৯২৬ সালে প্রকাশিত, সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত পদরত্নাবলী”, ৪২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। পদটি তিনি পেয়েছিলেন সাহিত্য পরিষদের ২০১ সংখ্যক পুথিতে এই রূপে।

শ্রীরাধার পূর্ব্ব রাগ
॥ তুড়ী॥

অভিনব কিশোর বয়স রস আন।
আন বেশ ধরু আন বনান॥
নয়নক অঞ্চলে আন সন্ধান।
সব-বৈদগধী-ওর সয়ান॥
বিহি বড় সচতুর ঐছন রঙ্গ।
সোঁপলুঁ নিজ তনু সাখি অনঙ্গ॥ ধ্রু॥
সুচতুর শ্যাম বচন রুচি আন।
চমকহি চমকয়ে কত ফুল-বাণ॥
ঢল ঢল যৌবন চলনিহু আন।
আন ত্রিভঙ্গিম রহনিহু আন॥
সুঠাম গীমকি ভঙ্গিম আন।
সুমধুর মুরলিক তান সুতান॥
হেরইতে লোচনে হরল গেয়ান।
জানদাস-মনে রহল ধেয়ান॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ৪৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীরাগ॥

অভিনব বয়স কিশোর রস আন।
আন বেশ ধরু আন বনান॥
নয়নক অঞ্চলে আন সন্ধান।
সব বৈদগধি সীমা সমাধান॥
বিহি বড় সুচতুর ঐছন রঙ্গ।
সোঁপলু নিজ তনু সাখি অনঙ্গ॥ ধ্রু॥
সুচতুর শ্যাম বচন-রুচি আন।
চকিতে চমকয়ে কত ফুলবাণ॥
টলমল যৌবন চলনিহু আন।
আন ত্রিভঙ্গিম রহনিহু আন।
সুঠাম গীম কি ভঙ্গিম আন।
সুমধুর মুরলীক আন সুতান॥
হেরইতে লোচন হরল গেয়ান।
জ্ঞানদাস-মনে রহল ধেয়ান॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^