কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
লোচন-অঞ্চলে চিত চোরায়ল
লোচন-অঞ্চলে চিত চোরালি
লোচন অঞ্চলে চিত চোরায়লি
কবি জ্ঞানদাস
লোচন-অঞ্চলে চিত চোরালি
লোচন অঞ্চলে চিত চোরায়লি
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, রূপানুরাগ, ১২৪পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
লোচন-অঞ্চলে চিত চোরায়ল
রূপে চোরায়ল আঁখি।
যৌবন-তরঙ্গে সঙ্গে মন গেল
পরাণ রহিল সাখি॥
সই কি না সে নাগর কালা।
মরম জানিল ধরম কহিল
জাতি কুল শীল গেলা॥
চকিত চাহনি গিম-দোলায়নি
হাসনি ভাবনি লীলা।
ও অঙ্গ-পরশে পবন হরষে
বরষে পরশ-শিলা॥
একে সে আকার রসের বিহার
আরে অভরণ সাজে।
জ্ঞানদাস কহে ও রূপ দেখিলে
কে করে কাল-বিয়াজে॥
রূপে চোরায়ল আঁখি।
যৌবন-তরঙ্গে সঙ্গে মন গেল
পরাণ রহিল সাখি॥
সই কি না সে নাগর কালা।
মরম জানিল ধরম কহিল
জাতি কুল শীল গেলা॥
চকিত চাহনি গিম-দোলায়নি
হাসনি ভাবনি লীলা।
ও অঙ্গ-পরশে পবন হরষে
বরষে পরশ-শিলা॥
একে সে আকার রসের বিহার
আরে অভরণ সাজে।
জ্ঞানদাস কহে ও রূপ দেখিলে
কে করে কাল-বিয়াজে॥
টীকা---
চোরায়ল --- চুরি করিয়া লইল।
পরাণ রহিল সাখি --- শ্রীকৃষ্ণের যৌবনের তরঙ্গ দেখিয়া তাহার সঙ্গে সঙ্গেই আমার মন চলিয়া গেল -প্রাণ তাহার সাক্ষী রহিল।
ধরম কহিল --- ধর্ম্মসাক্ষী করিয়া সত্য কহিতেছি।
ও অঙ্গ পরশে পবন হরষে ইত্যাদি --- শ্রীকৃষ্ণের একটুখানি ছোঁয়া পাইলে বাতাসও উতলা হইয়া উঠে ; মেঘকে আকর্ষণ করে ; যাহার ফলে স্পর্শমণি যেন অজস্রধারায় বর্ষিত হয়।
কাল বিরাজে --- কাল-বিলম্বে।
এই পদটি ১৯২৬ সালে প্রকাশিত, সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত পদরত্নাবলী”, ৪৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। পদটি তিনি পেয়েছিলেন সাহিত্য পরিষদের ২০১ সংখ্যক পুথিতে এই রূপে।

শ্রীরাধার পূর্ব্ব রাগ
॥ সিন্ধুড়া॥
লোচন-অঞ্চলে চিত চোরালি
রূপে চোরায়ল আঁখি।
যৌবন-তরঙ্গে সঙ্গে মন গেল
পরাণ রহিল সাখি॥
সই কি না সে নাগর কালা।
মরম জানিল ধরম কহিল
জাতি কুল শীল গেলা॥ ধ্রু॥
চলিতে চাহনি গিম-দোলায়নি
হাসনি ভাষণি লীলা।
ও অঙ্গ-পরশে পবন করি সে
পরশে পরশ-শিলা @॥
একে সে আকার রসের বিহার
আরে অভরণ সাজে।
জানদাস কহে ও রূপ দেখিলে
কে করে কাল-বিয়াজে॥
॥ সিন্ধুড়া॥
লোচন-অঞ্চলে চিত চোরালি
রূপে চোরায়ল আঁখি।
যৌবন-তরঙ্গে সঙ্গে মন গেল
পরাণ রহিল সাখি॥
সই কি না সে নাগর কালা।
মরম জানিল ধরম কহিল
জাতি কুল শীল গেলা॥ ধ্রু॥
চলিতে চাহনি গিম-দোলায়নি
হাসনি ভাষণি লীলা।
ও অঙ্গ-পরশে পবন করি সে
পরশে পরশ-শিলা @॥
একে সে আকার রসের বিহার
আরে অভরণ সাজে।
জানদাস কহে ও রূপ দেখিলে
কে করে কাল-বিয়াজে॥
@ “ও অঙ্গ” ইত্যাদি--- পবন (শ্রীকৃষ্ণের) সেই (পরমানন্দ-জনক) অঙ্গ স্পর্শ করিয়া (যেন) পরশ-পাথর স্পর্শ করে অর্থাৎ পরশ-পাথরের স্পর্শে যেরূপ লোহাও সোনা হয় সেইরূপ সাধারণ পবনও শ্রীকৃষ্ণের অঙ্গ-স্পর্শে কি এক অনির্বচণীয় মহিমা ধারণ করে।
এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪১৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪১৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
রূপানুরাগ
॥ সিন্ধুড়া॥
লোচন অঞ্চলে চিত চোরায়লি
রূপে চোরায়ল আঁখি।
যৌবন তরঙ্গে সঙ্গে মন গেল
পরশ রহিল সাখী॥
সই কিনা সে নাগর কালা।
মরম জানিল ধরম কহিল
জাতি কুল শীল গেলা॥ ধ্রু॥
চকিত চাহনি গীম দোলায়নি
হাসনি ভাষনি লীলা।
ও অঙ্গ পরশে পবন হরষে
বরষে পরশ-শিলা॥
একে সে আকার রসের বিহার
আরে অভরণ সাজে।
জ্ঞানদাস কহে ওরূপ দেখিলে
কে করে কাল বিয়াজে॥
॥ সিন্ধুড়া॥
লোচন অঞ্চলে চিত চোরায়লি
রূপে চোরায়ল আঁখি।
যৌবন তরঙ্গে সঙ্গে মন গেল
পরশ রহিল সাখী॥
সই কিনা সে নাগর কালা।
মরম জানিল ধরম কহিল
জাতি কুল শীল গেলা॥ ধ্রু॥
চকিত চাহনি গীম দোলায়নি
হাসনি ভাষনি লীলা।
ও অঙ্গ পরশে পবন হরষে
বরষে পরশ-শিলা॥
একে সে আকার রসের বিহার
আরে অভরণ সাজে।
জ্ঞানদাস কহে ওরূপ দেখিলে
কে করে কাল বিয়াজে॥
টীকা---
কটাক্ষে মন চুর করিল। রূপে নয়নকে ভুলাইল। তাহার যৌবন-তরঙ্গে ভাসিয়া মন সঙ্গেই গেল। প্রাণ সাক্ষী রহিল। সই, সেই নাগর কালা (অন্য কেহ নয়, তাহাকে দোঁখিয়া) ধর্ম্মকথা কহিতোছি, মর্ম্মে মর্ম্মে জানিলাম জাতিকুলশীল সব গিয়াছে। তাহার চকিত চাহনি, গ্রীবাভঙ্গী, হাসি, কথা বলিবার চাতুরী অপূর্ব্ব। তাহার অঙ্গ স্পর্শ করিয়া পবন আনন্দে পরশ মাণিক বৃষ্টি করে। (পরশমণি স্পর্শ করিলে লোহা সোনা হয়। কিন্তু নাগরকে স্পর্শ করিতে হয় না, তাহার গায়ের বাতাসই স্পর্শমণি সৃষ্টি করে।) একে সে আকারে রসের বিগ্রহ, তাহাতে আবার অলঙ্কারের সজ্জা। জ্ঞানদাস বলিতেছেন, ঐরূপ দেখিয়া সর্বস্ব দিতে কে আর কালবিলম্ব করে?
এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ৫৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীরাধিকার রূপানুরাগ
॥ সিন্ধুড়া॥
লোচন-অঞ্চলে চিত চোরায়ল রূপে চোরায়ল আঁখি।
যৌবন-তরঙ্গে সঙ্গে মন গেল পরাণ রহিল সাখি॥
সই কিনা সে নাগর কালা।
মরম জানিল ধরম কহিল জাতি কুল শীল গেলা॥ ধ্রু॥
চকিত চাহনি গীম-দোলায়নি হাসনি ভাষনি লীলা।
ও অঙ্গ পরশে পবন হরষে বরষে পরশ-শিলা॥
একে সে আকার রসের বিহার আরে অভরণ সাজে।
জ্ঞানদাস কহে ওরূপ দেখিলে কে করে কাল বিয়াজে॥

এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬৫৪ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
লোচন অঞ্চলে চিত চোরায়লি
রূপে চোরায়ল আঁখি।
যৌবন তরঙ্গে সঙ্গে মন গেল
পরশ রহিল সাখী॥
সই কিনা সে নাগর কালা।
মরম জানিল ধরম কহিল
জাতি কুল শীল গেলা॥
চকিত চাহনি গীম দোলায়নি
হাসনি ভাষনি লীলা।
ও অঙ্গ পরশে পবন হরষে
বরষে পরশ শিলা॥
একে সে আকার রসের বিহার
আরে অভরণ সাজে।
জ্ঞানদাস কহে ওরূপ দেখিলে
কে করে কাল বিয়াজে॥
*********************
লোচন অঞ্চলে চিত চোরায়লি
রূপে চোরায়ল আঁখি।
যৌবন তরঙ্গে সঙ্গে মন গেল
পরশ রহিল সাখী॥
সই কিনা সে নাগর কালা।
মরম জানিল ধরম কহিল
জাতি কুল শীল গেলা॥
চকিত চাহনি গীম দোলায়নি
হাসনি ভাষনি লীলা।
ও অঙ্গ পরশে পবন হরষে
বরষে পরশ শিলা॥
একে সে আকার রসের বিহার
আরে অভরণ সাজে।
জ্ঞানদাস কহে ওরূপ দেখিলে
কে করে কাল বিয়াজে॥
*********************