কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
সহজহি রূপ কলা-গুণে আগর
সহজই রূপ কলাগুণ আগর
সহজই রূপ কলাগুণ আগোর

কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, রূপানুরাগ, ১২৩পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সহজহি রূপ     কলা-গুণে আগর
নাগর বিদগধ-রাজে।
হেরইতে লোর     ঘোর দিঠি পেখলু
শেল রহল হৃদি মাঝে॥
সখি হে কি মোহে মোহন কেল।
শ্যামর-বরণ তনু     কিশোর কুসুম ধনু
অলখিতে অন্তরে গেল॥
কিয়ে মুখ-চন্দ্র     কলা-রস-লহরী---
লাবণি কে কহু ওরে।
লীলা-জলধি     মাঝে মন ডুবল
তনু মন নহ পুন জোরে॥
গুরুজন-গৌরব     লাজ না রহু চিত
চিন্তা না করব আনে।
জ্ঞানদাস কহে     কুল-শীল না রহে
ঐছন বুঝি পরিণামে॥

ই পদটির পরেই, শ্রীবিমানবিহারী মজুমদার তাঁর গ্রন্থের পরবর্তী প্রকাশনে লিখেছেন . . .
এই পদটির সহিত ক ৫৬ পৃঃ শুধু প্রথম কলির অর্দ্ধাংশ মিলে। অন্যান্য অংশের কিছু কিছু মাত্র উহাতে আছে। পদটি ক হইতে নীচে উদ্ধৃত হইল।
(এখনে "ক" হলো --- কলিকাতা বিশ্ববিদ্যালয় হইতে ১৩৬৩ (১৯৫৬) সালে প্রকাশিত জ্ঞানদাসের পদাবলী।)

সহজই রূপ     কলাগুণ আগোর
নাগর বিদগধ রাজ।
হেরইতে কিশোর     কুসুম তনু অলখিত
পৈঠল অন্তর মাঝ॥
সজনি পড়ল অকাজ।
হেরি হারায়লু     নারি ধরম ধন
ধৈরজ-কুল-শীল লাজ॥
কিয়ে মুখ চন্দ্রক     শিরে শিখি চন্দ্রিকা
মেধে বাসব ধনু চন্দ।
অতি অপরূপ     উদিত অবনীতলে
মিলিত শরদরবিন্দ॥
তা সঞে বিজুরি খেলি     উজর নখর পাঁতি
লাবণি কো করু ওর।
লীলা জলনিধি     মাঝে হাম ডুবলু
জ্ঞানদাস মন ভোর॥

ই পদটি, বিমানবিহারী মহাশয় দ্বারা উদ্ধৃত উপরোক্ত গ্রন্থ অর্থাৎ ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ৫৬-পৃষ্ঠায় পদটি এই রূপে পেয়েছি।

॥ সুহই॥

সহজই রূপ     কলাগুণ আগর
নাগর বিদগধরাজ।
হেরইতে কিশোর     কুসুম-ধনু অলখিতে
পৈঠল অন্তর মাঝ॥
সজনি পড়ল অকাজ।
হেরি হারাইলুঁ     নারী-ধরম-ধন
ধৈরজ-কুল-শীল-লাজ॥
কিয়ে মুখ-চন্দ্রক     শিরে শিখি-চন্দ্রিকা
মেঘে বাসব-ধনু চন্দ।
অতি অপরূপ     উদিত অবনী-তলে
মিলিত শরদরবিন্দ॥
তা সঞে বিজুরি খেলি     উজোর নখত-পাঁতি
লাবণি কো করু ওর।
লীলা-জলনিধি     মাঝে হাম ডুবলুঁ
জ্ঞানদাস মন ভোর॥

ই পদটি ১৯২৬ বঙ্গাব্দে (১৯৩৩সালে) প্রকাশিত, সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত পদরত্নাবলী”, ৪৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। পদটি তিনি পেয়েছিলেন সাহিত্য পরিষদের ২০১ সংখ্যক পুথিতে এই রূপে।

শ্রীরাধার পূর্ব্ব রাগ
॥ সুহই॥

সহজহি রূপ     কলা-গুণে আগর
নাগর বিদগধ-রাজে
হেরইতে পোর-     ঘোর দিঠি পেখলুঁ
শেল রহল হৃদি মাঝে॥
সখি হে কি মোহে মোহন কেল।
শ্যামর-বরণ তনু     কিশোর কুসুম-ধনু
অলখিতে অন্তরে গেল॥ ধ্রু॥
কিয়ে মুখ-চন্দ্র     কলা-রস-লহরী
লাবণি কে কহু ওরে।
লীলা-জলধি     মাঝে মন ডুবল
তনু মন নহ পুন জোরে॥
গুরুজন-গৌরব     লাজ না রহ চিত
চিন্তা না করব আনে।
জানদাস কহে     কুল-শীল না রহে
ঐছন বুঝি পরিণামে॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৩৮২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ সুহই॥

সহজই রূপ     কলাগুণ আগর
নাগর বিদগধরাজ।
হেরইতে কিশোর     কুসুমধনু অলখিতে
পৈঠল অন্তর মাঝ॥
সজনি পড়ল অকাজ।
হেরি হারাইলুঁ     নারী ধরম ধন
ধৈরজকুলশীললাজ॥
কিয়ে মুখচন্দ্রক     শিরে শিখিচন্দ্রিকা
মেঘে বাসবধনু চন্দ।
অতি অপরূপ     উদিত অবনী-তলে
মিলিত শরদরবিন্দ॥
তা সঞে বিজুরি খেলি     উজোর নখতপাঁতি
লাবণি কো করু ওর।
লীলা-জলনিধি     মাঝে হাম ডুবলুঁ
জ্ঞানদাস মন ভোর॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬৬৩ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সহজই রূপ কলাগুণ আগর
      নাগর বিদগধরাজ।
হেরইতে কিশোর কুসুমধনু অললখতে
      পৈঠল অন্তর মাঝ॥
সজনি পড়ল অকাজ।
হেরি হারাইলুঁ নারী ধরম ধন
      ধৈরজকুলশীললাজ॥
কিয়ে মুখচন্দ্রক শিরে শিখিচন্দ্রিকা
      মেঘে বাসবধনু চন্দ।
অতি অপরূপ উদিত অবনী তলে
      মিলিত শরদরবিন্দ॥
তা সঞে বিজুরি খেলি উজোর
      নখতপাঁতি লাবণি কো করু ওর।
লীলাজলনিধি মাঝে হাম ডুবলুঁ
      জ্ঞানদাস মন ভোর॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^