কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
সরস সিনান সমাপয়ি সুন্দরী
সরস সিনান সমাপই সুন্দরী
সরস সিনান সমাপই সুন্দরি

কবি জ্ঞানদাস
এই পদটি ১৮৪৯ সালে প্রকাশিত, গৌরমোহন দাস সংকলিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদকল্পলতিকা”, গ্রন্থের ৪০ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এই গ্রন্থটির আমাদের সংগ্রহের পি.ডি.এফ. কপিটির প্রায় সব পৃষ্ঠাই অপাঠ্য অথবা দুষ্পাঠ্য।

॥ ধানশী॥ সরস সিনান সমাপয়ি সুন্দরী মন্দিরে চলু সখি
সাথ। নিরজন জানি কান তহি উপনীত সহচর সুবল সা
ঙ্গাত॥ দেখিবি মোহন গোকুল চন্দ। রাধা রসবতী রসিক
শিরোমণি নবপরিচয় অনুবন্ধ॥ ধ্রু॥ সহচরী পাশে হাসি
পুছত স্বরূপে কহবি বর রামা। রমণী সমাজে গজবর গা-
মিনী এধনী কে অনুপামা॥ সরস সম্বাদ সন্বোধই সহচরী
কনক দাম রুচি গোরী। মাঝই মাঝ বিরাজই ওধনী বৃকভানু
কিশোরী॥ শুনইতে নাম প্রেমে পরি পুরল মাধব অমিয়া
সিনান। জ্ঞানদাস কহে আর কি বিছুরয়ে নিশি দিসি ধরল
ধেয়ান॥

ই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ২৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নায়কের পূর্ব্বরাগ
॥ ধানশী॥

সরস সিনান     সমাপয়ি সুন্দরী,
মন্দিরে হলু সখী সাথ।
নিরজন জানি,     কান তহি উপনীত
সহচর সুবল সাঙ্গাত॥
দেখবি মোহন গোকুল চন্দ।
রাধা রসবতী,     রসিকা শিরোমনী,
নব পরিচয় অনুবন্ধ॥ ধ্রু
সহচরী পাশে,     হাসি হরি পুছত,
স্বরূপে কহবি বর রামা।
রমণী সমাজে,     গজবর গামিনী,
এ ধনী কে অনুপামা?
সরস সম্বাদ,     সন্বোধই সহচরে,
কনক দাম রুচি গোরী।
মাঝহি মাঝ,     বিরাজই ও ধনী,
বৃকভানু কিশোরী॥
শুনইতে নাম,     প্রেমে পরিপূরল,
মাধব অমিয়া সিনান।
জ্ঞানদাস কহে,     আর কি বিছুরয়ে,
নিশি দিশি ধরণ ধেয়ান॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) প্রকাশিত অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ১৭৮ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নায়কের পূর্ব্বরাগ
॥ ধানশী॥

সরস সিনান     সমাপয়ি সুন্দরী,
মন্দিরে হলু সখী সাথ।
নিরজন জানি,     কান তহি উপনীত
সহচর সুবল সাঙ্গাত॥
দেখবি মোহন গোকুল চন্দ।
রাধা রসবতী,     রসিকা শিরোমনী,
নব পরিচয় অনুবন্ধ॥
সহচরী পাশে,     হাসি হরি পুছত,
স্বরূপে কহবি বর রামা।
রমণী সমাজে,     গজবর গামিনী,
এ ধনী কে অনুপামা।
সরস সম্বাদ,     সন্বোধই সহচরে,
কনক দাম রুচি গোরী।
মাঝহি মাঝ,     বিরাজই ও ধনী,
বৃকভানু কিশোরী॥
শুনইতে নাম,     প্রেমে পরিপূরল,
মাধব অমিয়া সিনান।
জ্ঞানদাস কহে,     আর কি বিছুরয়ে,
নিশি দিশি ধরণ ধেয়ান॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১২৭ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নায়কের পূর্ব্বরাগ
॥ ধানশী॥

সরস সিনান সমাপয়ি সুন্দরী, মন্দিরে
হলু সখী সাথ। নিরজন জানি, কান তহি
উপনীত সহচর সুবল সাঙ্গাত॥ দেখবি
মোহন গোকুল চন্দ। রাধা রসবতী, রসিকা
শিরোমনী, নব পরিচয় অনুবন্ধ॥ সহচরী
পাশে হাসি হরি পুছত, স্বরূপে কহবি বর
রামা। রমণী সমাজে, গজবর গামিনী, এ
ধনী কে অনুপামা? সরস সম্বাদ, সন্বোধই
সহচরে, কনক দাম রুচি গোরী। মাঝহি
মাঝ, বিরাজই ও ধনী, বৃকভানু কিশোরী॥
শুনইতে নাম, প্রেমে পরিপুরল, মাধব
অমিয়া সিনান। জ্ঞানদাস কহে, আর কি
বিছুরয়ে, নিশি দিশি ধরণ ধেয়ান॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২০০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ
॥ ধানশী॥

সরস সিনান,     সমাপয়ি সুন্দরী,
মন্দিরে হলু সখী সাথ।
নিরজন জানি,     কান তহি উপনীত
সহচর সুবল সাঙ্গাত॥
দেখবি মোহন গোকুলচন্দ।
রাধা রসবতী,     রসিকা-শিরোমণী,
নব পরিচয় অনুবন্ধ॥
সহচরী পাশে,     হাসি হরি পুছত,
স্বরূপে কহবি বর রামা।
রমণী সমাজে,     গজবর-গামিনী,
এ ধনী কে অনুপামা॥
সরস সম্বাদ,     সন্বোধই সহচরে,
কনক দাম রুচি গৌরী।
মাঝহি মাঝ,     বিরাজই ও ধনী,
বৃকভানু-কিশোরী॥
শুনইতে নাম,     প্রেমে পরিপূরল,
মাধব অমিয়া-সিনান।
জ্ঞানদাস কহে,     আর কি বিছুরয়ে,
নিশি দিশি ধরণ ধোয়ান॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ, ১২০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সরস সিনান     সমাপই সুন্দরি
মন্দির চলু সখি সাথ।
নিরজন জানি     কানু তহিঁ উপনিত
সহচর সুবল সাঙ্গাত॥
দেখরি মোহন গোকুল-চন্দ।
রাধা রসবতি     রসিক-শিরোমণি
নব পরিচয় অনুবন্ধ।
সহচরি-পাশে     হাসি হরি পূছত
স্বরূপে কহবি বর-রামা।
রমণি-সমাজে     গজ-বর-গামিনি
এ ধনি কে অনুপামা॥
সরস সম্বাদ     সম্বাদই সহচরি
কনয়-দাম রুচি গোরি।
মাঝহি মাঝ     বিরাজই ও ধনি
বৃষভানু-রাজ-কিশোরি॥
শুনইতে নাম     প্রেমে পরিপূরল
মাধব অমিয়া-সিনান।
জ্ঞানদাস কহে     আর কিয়ে বিছুরয়ে
নিশি-দিশি ধরল ধেয়ান॥

টীকা ---
সুবল সাঙ্গাত --- সুবল সখা।
কনয়দাম রুচি গোরি --- এই গৌরিয় কান্তি স্বর্ণমাল্যের মতন।

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী” এর ১৮৩ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ।
॥ ধানশী॥

সরস সিনান     সমাপই সুন্দরী,
মন্দিরে হলু সখি সাথ।
নিরজন জানি,     কানু তহি উপনীত
সহচর সুবল সাঙ্গাত॥
দেখিব মোহন গোকুলচন্দ।
রাধা রসবতি     রসিকা শিরোমণি
নব পরিচয় অনুবন্ধ॥
সহচরী পাশে,     হাসি হরি পূছত,
স্বরূপে কহবি বর রামা।
রমণী-সমাজে     গজবর গামিনী
এ ধনি কে অনুপামা॥
সবস সম্বাদ,     সম্বোধই সহচরি
কনয় দাম রুচি গৌরী।
মাঝহি মাঝ,     বিরাজই ও ধনী,
বৃকভানু-কিশোরী॥
শুনইতে নাম,     প্রেমে পরিপূরল,
মাধব অমিয়া-সিনান।
জানদাস কহে,     আর কিছু বিছুরয়ে,
নিশি দিশি ধরণ ধেয়ান।

ই পদটি ১৩৩১ বঙ্গাব্দে (১৯২৪ সালে) প্রকাশিত দক্ষিণারঞ্জন ঘোষ সম্পাদিত “বৈষ্ণব-গীতাঞ্জলি” গ্রন্থের, কৃষ্ণের পূর্ব্বরাগ, ১৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

[সাক্ষাৎ রাধা-পরিচয়]
॥ ধানশী॥

সরস সিনান     সমাপয়ি সুন্দরী
মন্দিরে হলু সখী সাথ।
নিরজন জানি     কানু তহি উপনীত
সহচর সুবল সাঙ্গাত॥
দেখবি মোহন গোকুল চন্দ।
রাধা রসবতী     রসিক-শিরোমণি
নব পরিচয় অনুবন্ধ॥
সহচরী পাশে     হাসি হরি পুছত
স্বরূপে কহবি বর রামা।
রমণি সমাজ মাঝে     গজবর গামিনী
এ ধনী কে অনুপামা॥
সরস সম্বাদ     সম্বাধই সহচরী
কনক দাম রুচি গোরী।
মাঝহি মাঝ     বিরাজই রাধা ধনী
বৃকভানু-রাজ-কিশোরী॥
শুনইতে নাম     প্রেমে পরিপূরল
মাধব অমিয়া সিনান।
জানদাস কহে     আর কি বিছুরহে
নিশি দিশি ধরল ধেয়ান।

ই পদটি ১৯২৬ সালে প্রকাশিত, সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত পদরত্নাবলী”, ৪৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। পদটি তিনি পেয়েছিলেন সাহিত্য পরিষদের ২০১ সংখ্যক পুথিতে এই রূপে।

শ্রীকৃষ্ণের পুর্ব্ব-রাগ
॥ ধানশী॥

সরস সিনান     সমাপই সুন্দরি
মন্দিরে চলু সখি সাথ।
নিরজন জানি     কানু তহিঁ উপনিত
সহচর সুবল সাঙ্গাত॥
দেখ রি মোহন গোকুল-চন্দ।
রাধা রসবতি     রসিক-শিরোমণি
নব পরিচয় অনুবন্ধ॥ ধ্রু॥
সহচরি-পাশে     হাসি হরি পূছত
স্বরুপে কহবি বর-রামা।
রমণি-সমাজে     গজ-বর-গামিনি
এ ধনি কে অনুপামা॥ ধ্রু॥
সবস সম্বাদ     সম্বাদই সহচরি
কনয় দাম রুচি গোরি।
মাঝহিঁ মাঝ     বিরাজই ও ধনি
বৃখভানু রাজ-কিশোরি॥
শুনইঁতে নাম     প্রেমে পরিপুরল
মাধব অমিয়া-সিনান।
জানদাস কহে     আর কিয়ে বিছুরয়ে
নিশি-দিশি ধরল ধেয়ান।

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৩৮৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

শ্রীকৃষ্ণের পুর্বরাগ
॥ ধানশী॥

সরস সিনান     সমাপই সুন্দরী
মন্দিরে চলু সখি সাথ।
নিরজন জানি     কানু তঁহি উপনীত
সহচর সুবল সাঙ্গাত॥
দেখরি মোহন গোকুলচন্দ।
রাধা রসবতি     রসিক-শিরোমণি
নব পরিচয় অনুবন্ধ॥ ধ্রু॥
সহচরি-পাশে     হাসি হরি পূছয়ে
স্বরুপে কহবি বররামা।
রমণিসমাজে     গজবরগামিনি
এ ধনি কে অনুপামা॥
সরস সম্বাদ     সম্বাদই সহচরি
কনয় দামরুচি গোরি।
মাঝহি মাঝ     বিরাজই এ ধনি
বৃষভানুরাজকিশোরি॥
শুনইতে নাম     প্রেমে পরিপূরল
মাধব অমিয়া সিনান।
জানদাস কহে     আর কিয়ে বিছুরয়ে
নিশি দিশি ধরল ধেয়ান।

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ৭৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীকৃষ্ণের পূর্বরাগ ও রূপানুরাগ
সাক্ষাদ্দর্শন
॥ ধানশী॥

সরস সিনান   সমাপই সুন্দরি   মন্দিরে চলু সখি সাথ।
নিরজন জানি,   কানু তঁহি উপনীত   সহচর সুবল সাঙ্গাত॥
দেখরি মোহন গোকুল-চন্দ।
রাধা রসবতি   রসিক শিরোমণি   নব পরিচয় অনুবন্ধ॥ ধ্রু
সহচরি পাশে   হাসি হরি পুছয়ে   স্বরূপে কহবি বররামা।
রমণি-সমাজে   গজবর-গামিনী   এ ধনি কে অনুপামা
সরস সম্বাদ   সন্বাদই সহচরি   কনয়-দাম রুচি গোরি।
মাঝহি মাঝ   বিরাজই এ ধনি   বৃষভানু-রাজ-কিশোরি॥
শুনইতে নাম   প্রেমে পরিপূরল   মাধব অমিয়া সিনান।
জ্ঞানদাস কহ   আর কিয়ে বিদুরয়ে   নিশি দিশি ধরল ধেয়ান॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬৬২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সরস সিনান সমাপই সুন্দরী
      মন্দিরে চলু সখি সাথ।
নিরজন জানি কানু তঁহি উপনীত
      সহচর সুবল সাঙ্গাত॥
দেখরি মোহন গোকুলচন্দ।
রাধা রসবতি রসিক শিরোমণি
      নব পরিচয় অনুবন্ধ॥
সহচরী পাশে হাসি হরি পুছয়ে
      স্বরুপে কহবি বররামা।
রমণিসমাজে গজবরগামিনি
      এ ধনি কে অনুপামা॥
সরস সম্বাদ সম্বাদই সহচরি
      কনয় দামরুচি গোরি।
মাঝহি মাঝ বিরাজই এ ধনি
      বৃষভানুরাজকিশোরি॥
শুনইতে নাম প্রেমে পরিপূরল
      মাধব অমিয়া সিনান।
জানদাস কহ আর কিয়ে বিছুরয়ে
      নিশি দিশি ধরল ধেয়ান।

*********************
^^এই পাতার উপরে ফেরত^^