কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
নিজ ঘর মাঝহিঁ বৈঠলি সুন্দরী
নিজ ঘর মাঝহি বৈঠলি সুন্দরি

কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭০০ খৃষ্টাব্দে, হরিবল্লভ বা বল্লভ ভণিতার পদকর্তা বিশ্বনাথ চক্রবর্তী দ্বারা সংকলিত এবং ১৩৩১ বঙ্গাব্দে (১৯৩৮ খৃষ্টাব্দ) রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত "শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি" গ্রন্থের, ত্রয়োবিংশ ক্ষণদা---শুক্লা অষ্টমী, ১৮১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ সুহই॥

নিজ ঘর মাঝহিঁ     বৈঠলি সুন্দরী
দিনকর দুপর ঠামে।
যব্ হাম পূছলোঁ     পিরীতি-সম্ভাষণ
প্রেম-জলে ভরল নয়ানে॥
মাধব! বড় অনুরাগিণী রাধা।
তুয়া পরসঙ্গে     অঙ্গ সব পুলকিত
না মানয়ে গুরুজন-বাধা॥
ভাবে ভরল তনু     কম্পিত পুন পুন
পুন পুন শ্যামরী গোরী।
পুন পুছতে পুন     দিগ নেহারত
ভূমে শুতলি কত বেরি॥
ফুয়ল কবরী     উরহিঁ লোটায়ল
কোরে ধওল তুয়া ভাণে।
জ্ঞান দাস কহে     তুহুঁ ভালে সমুঝহ
কোন্ করব পরমাণে॥

এই পদটি ১৯২৬ সালে প্রকাশিত, সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত পদরত্নাবলী”, ৪৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। পদটি তিনি পেয়েছিলেন ১৮০৭ সালে প্রকাশিত, কমলাকান্ত দাস সংকলিত “পদরত্নাকর” পুথিতে এই রূপে।

শ্রীরাধার আপ্ত-দূতী
॥ কামোদ॥

নিজ ঘর মাঝহি     বৈঠলি সুন্দরি
দিনকর দুফরক ঠানে।
যব হম পূছলুঁ     পিরিতি সম্ভাষণ
প্রেম-জলে ভরল নয়ানে॥
মাধব বড় অনুরাগিণি রাধা।
তুয়া পরসঙ্গে     অঙ্গ সব পুলকিত
ন মানই গুরুজন-বাধা॥ ধ্রু॥
ভাবে ভরল তনু     পুলকহি কম্পিত
পুন পুন শামরি গোরি।
পুন পুছইতে পুন     দীগ নেহারত
ভূমে শুতল কত বেরি॥
ফুয়ল কবরী     উরহি লোটায়ল
কোরে ধয়ল তুয়া ভানে।
জ্ঞানদাস কহ     তুহুঁ ভালে সমুঝহ
কো ইহ করবহিঁ মানে॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^