কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
কি লাগি গৌর মোর
কি লাগি গৌরাঙ্গ মোর

কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫ সাল), ১ম খণ্ড, ২য় শাখা, ৪র্থ পল্লব, বসন্তকালোচিত উত্কন্ঠিতা, ৩১২ নং পদসংখ্যা, ২০১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অথোৎকণ্ঠিতা।
তদুচিত শ্রীগৌরচন্দ্রঃ।
॥ গান্ধার॥

কি লাগি গৌর মোর।
নিজ-রসে ভেল ভোর॥
অবনত করি মুখ।
ভাবয়ে পুরুব-দুখ॥
বিহি নিকরুণ ভেল।
আধ নিশি বহি গেল॥
জ্ঞানদাস কহে গোরা।
নিজ-রসে ভেল ভোরা॥

এই পদটি দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতী বাংলা-পুথিশালার "রতন লাইব্রেরী সংগ্রহ"-র অন্তর্ভুক্ত ও সংরক্ষিত, ১৩৮১টি পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ” পুথির ১৯৮২ সালে ভূদেব চৌধুরী, সুখময় মুখোপাধ্যায়, পঞ্চানন মণ্ডল ও সুমঙ্গল রাণা দ্বারা সম্পাদিত এবং তপনকুমার মুখোপাধ্যায়, অণিমা মুখোপাধ্যায় ও পরমেশ্বর মাহাতা দ্বারা সহ-সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন গ্রন্থের ১১২ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ অথোৎকণ্ঠিতা তদুচিত মহাপ্রভু॥ গান্ধার॥

কি লাগি গৌর মোর। নিজরসে ভেল ভোর॥
অবনত করি মুখ। ভাবয়ে পুরূব দুখ॥
বিহি নিকরুণ ভেল। আধ বজনী বহি গেল॥
জ্ঞানদাসে কহে গোরা। নিজরসে ভেল ভোরা॥

এই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ২৬৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীগৌরচন্দ্র
॥ গান্ধার॥

কি লাগি গৌর মোর।
নিজ রসে ভেল ভোর॥
অবনত করি মুখ।
ভাবয়ে পূরুব দুখ॥
বিহি নিকরুণ ভেল।
আধ নিশি বহি গেল॥
জ্ঞানদাস কহে গোরা।
নিজ রসে ভেল ভোরা॥

এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (প্রথম সংস্করণ ১৯০২), ৪র্থ তরঙ্গ, ৫ম উচ্ছ্বাস, অভিসার, রসোদ্গার ও উৎকণ্ঠিতা-এর ১৯৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ গান্ধার॥

কি লাগি গৌর মোর। নিজ রসে ভেল ভোর॥
অবনত করি মুখ। ভাবয়ে পুরুব দুখ॥
বিহি নিকরুণ ভেল। আধ নিশি বহি গেল॥
জানদাস কহে গোরা। নিজ রসে ভেল ভোরা॥

এই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২৬৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীগৌরচন্দ্র
॥ গান্ধার॥

কি লাগি গৌর মোর।
নিজ রসে ভেল ভোর॥
অবনত করি মুখ।
ভাবয়ে পূরব দুখ॥
বিহি নিকরুণ ভেল।
আধ নিশি বহি গেল॥
জ্ঞানদাস কহে গোরা।
নিজ রসে ভেল ভোরা॥

এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, বাসকসজ্জা ও খণ্ডিতা, ২২৫ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কি লাগি গৌর মোর।
নিজ-রস ভেল ভোর॥
অবনত করি মুখ।
ভাবয়ে পুরুব-দুখ॥
বিহি নিকরুণ ভেল।
আধ নিশি বহি গেল॥
জ্ঞানদাস কহে গোরা।
নিজ-রসে ভেল ভোরা॥

টীকা --- নিজরসে ভেল ভোরা --- নিজের রসে অর্থাৎ পূর্ব্বলীলার রাধার ভাবে বিহ্বল ভাল ইইলেন।

এই পদটি ১৯৩৭ সালে প্রকাশিত, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদামৃত লহরী”, এর ৭৭ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

বিপ্রলব্ধা
গৌরচন্দ্র
॥ রাগিণী গান্ধার - তাল ছোট একতালী॥

কি লাগি গৌরাঙ্গ মোর। নিজ রসে ভেল ভোর॥ অবনত
করি মুখ। ভাবয়ে পূরব দুঃখ॥ বিহি নিকরুণ ভেল। আধ
নিশি বহি গেল॥ জ্ঞানদাস কহে গোরা। নিজ রসে ভেল
ভোরা॥

এই পদটি ১৯৫৩ সালে (?) প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ২য় খণ্ড এর ৪৩২ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

মানপ্রকরণ
পুনশ্চ বিপ্রলব্ধা।
শ্রীগৌরচন্দ্র।
॥ সুই - সমতাল॥

কি লাগি গৌর মোর।
নিজ রস ভেল ভোর॥
অবনত করি মুখ।
ভাবয়ে পুরুব দুখ॥
বিহি নিকরুণ ভেল।
আধ নিশি বহি গেল॥
জ্ঞান দাস কহে গোরা।
নিজ রসে ভেল ভোরা॥

এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ১০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীগৌরচন্দ্র
॥ গান্ধার॥

কি লাগি গৌর মোর।
নিজ-রসে ভেল ভোর॥
অবনত করি মুখ।
ভাবয়ে পুরুব-দুখ॥
বিহি নিকরুণ ভেল।
আধ নিশি বহি গেল॥
জ্ঞানদাস কহে গোরা।
নিজ-রসে ভেল ভোরা॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^