কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
পহিলহিঁ হাথ কঠিন যব লাওল
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, রসোদ্গার, ১৫৪ পৃষ্টায় এইরূপে দেওয়া রয়েছে।

পহিলহিঁ হাথ     কঠিন যব লাওল
শুভদিন শুভ খণ চাই।
তাত জনমে যত     বুধি শুধি সব গেল
লাভকে মূল হারাই॥
জানল পিরিতিক আঁখর তিন।
পঠইতে শুনইতে     জনম অবধি যায়ে
না বুঝিয়ে রাতি কি দিন॥
ধরম করম সব     দূরে তেয়াগলুঁ
উপজল পাপ বিয়াধি।
জ্ঞানদাস কহ     তবহুঁ সফল হয়ে
পাইলে শ্যাম গুণনিধি॥

টীকা ---
পহি লহি হাথ ইত্যাদি --- শুভদিনে শুভক্ষণ দেখিয়া যখন প্রথম সেই কঠিনহস্ত কান্তকে আনিল, তখনই আমার বাপের জন্মে যত বুদ্ধিশুদ্ধি ছিল সব নষ্ট হল ; আমি লাভের মূল হারাইলাম।

ই ১৯২৬ সালে প্রকাশিত, সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত পদরত্নাবলী”, ৪৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। পদটি তিনি পেয়েছিলেন সাহিত্য পরিষদের ২০১ সংখ্যক পুথিতে এই রূপে।

সংক্ষিপ্ত সংম্ভোগ---নবোঢ়া
॥ ভুপালী॥

পহিলহিঁ হাথ     কঠিন যব লাওল
শুভদিন শুভ খণ চাই।
তাত-জনমে যত     বুধি শুধি সব গেল
লাভকে মূল হারাই॥
জানল পিরিতিক আঁখর তিন।
পঠইতে শুনইতে     জনম অবধি যায়ে
না বুঝিয়ে রাতি কি দিন॥ ধ্রু॥
ধরম-করম সব     দূরে তেয়াগলুঁ
উপজল পাপ-বিয়াধি।
জ্ঞানদাস কহ     তবহুঁ সফল হয়ে
পাইলে শ্যাম গুধ-নিধি॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^