কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
অনত যে মাধব অনত যে রাই
অনতয়ে মাধব অনতয়ে রাই

কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, ১৪৮ পৃষ্টায় এইরূপে দেওয়া রয়েছে।

যুগল মিলন

অনত যে মাধব অনত যে রাই।
ধনি-মুখ বঙ্কিম ওর ন পাই॥
ঐছে সময় হম মন্দিরে গেল।
হিয়ে জনু বাজল নিরদয় শেল॥
শুন শুন রে সখি কানুক চরীত।
শুনি অব তে নব ঐছে পিরীত॥
পিয়া অনুযোগল যৈছন আছ।
রাই পরবোধল উনহিক পাছ॥
করযোড়ে হাসি বিনয় যব কান।
রাই নিশসি উঠে সজল নয়ান॥
দুহুঁ মন জানি সোঁপলুঁ দুহুঁ-হাতে।
দুরদিন কীয়ে ভেল পরভাতে॥
রোখল মনমথ তব দিন জানি।
জ্ঞানদাস কহ বুঝব সয়ানি॥

টীকা ---
অনত যে মাধব ইত্যাদি --- মাধব অন্যত্র, রাই অন্যত্র, তথাপি সুন্দরীর মুখ বাঁকা, বুঝিতে পারি না (ওর, সীমা পাইনা)।
হিয়ে জনু বাজল নিরদয় শেল --- বুকে যেন নিষ্ঠুর শেল বাজিল।
রোখল মনমথ --- কাম রোধ করিল (এবং জোর লাগাইল)।

ই পদটি ১৯২৬ সালে প্রকাশিত, সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত পদরত্নাবলী”, ৪৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। পদটি তিনি পেয়েছিলেন সাহিত্য পরিষদের ২০১ সংখ্যক পুথিতে এই রূপে দেোয়া রয়েছে।

সংক্ষিপ্ত সংম্ভোগ---নবোঢ়া
॥ ধানশী॥

অনত যে মাধব অনত যে রাই।
ধনি-মুখ বঙ্কিম ওর ন পাই॥
ঐছে সময় হম মন্দিরে গেল।
হিয়ে জনু বাজল নিরদয় শেল॥
শুন শুন রে সখি কানুক চরীত।
শুনি অব তে নব ঐছে পিরীত (?)॥ ধ্রু॥
পিয়া অনুযোগল যৈছন আছ।
রাই পরবোধল উনহিক পাছ॥
করযোড়ে হাসি বিনয় যব কান।
রাই নিশসি উঠে সজল-নয়ান॥
দুহুঁ-মন জানি সোঁপলুঁ দুহুঁ-হাতে।
দুরদিন কীয়ে ভেল পরভাতে॥
রোখল মনমথ তব দিন জানি।
জ্ঞানদাস কহ বুঝব সয়ানি॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪৩৯-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

মানভঞ্জন
॥ ধানশী॥

অনতয়ে মাধব অনতয়ে রাই।
ধনী মুখবঙ্কিম তবহুঁ না যাই॥
ঐছন সময়ে হাম মন্দিরে গেল।
হেরি যেন বাজল নিরদয় শেল॥
শুন শুনরে সখি কানুক রীত।
শুনি অবহেলব ঐছে পিরীত॥ ধ্রু॥
পিয়া অনুযোগল যৈছন আছ।
রাই পরবোধল উনহিক পাছ॥
দুয় মন জানি সোঁপলু দুয় হাথে।
দূর দুরদিনে কিয়ে ভেল পরভাতে॥
করজোড়ে হাসি বিনয় যব কান।
রাই নিশসি উঠে সজলনয়ান॥
রোখল মনমথ তব দিন জানি।
জ্ঞানদাস কহ শুনহ সজনি॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ২৩৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান
লঘু মানান্তে মিলন
॥ ধানশী॥

অনতয়ে মাধব অনতয়ে রাই। ধনী-মুখ-বঙ্কিম তবহুঁ না যাই॥
ঐছন সময়ে হাম মন্দিরে গেল। হেরি যেন বাজল নিরদয় শেল॥
শুন শুনরে সখি কানুক রীত। শুনি অবহেলব ঐছে পিরিত॥ ধ্রু॥
পিয়া অনুযোগল যৈছন আছ। রাই পরবোধল উনহিক পাছ॥
দুয় মন জানি সোঁপলু দুয়-হাথে। দূর দুরদিন কিয়ে ভেল পরভাতে॥
করজোড়ে হাসি বিনয় যব কান। রাই নিশসি উঠে সজল-নয়ান॥
রোখল মনমথ তব দিন জানি। জ্ঞানদাস কহ শুনহ সজনি॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৫৯৩ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অনতয়ে মাধব অনতয়ে রাই।
ধনী মুখবঙ্কিম তবহুঁ না যাই॥
ঐছন সময়ে হাম মন্দিরে গেল।
হেরি যেন বাজল নিরদয় শেল॥
শুন শুনরে সখি কানুক রীত।
শুনি অবহেলব ঐছে পিরীত॥
পিয়া অনুযোগল যৈছন আছ।
রাই পরবোধল উনহিক পাছ॥
দুয় মন জানি সোঁপলুঁ দুয় হাথে।
দূর দুরদিনে কিয়ে ভেল পরভাতে॥
করজোড়ে হাসি বিনয় যব কান।
রাই নিশসি উঠে সজলনয়ান॥
রোখল মনমথ তব দিন জানি।
জ্ঞানদাস কহ শুনহ সজনি॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^