কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
লোক-অনুরাগ ঘরের সোহাগ
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, অনুরাগ ও আক্ষেপানুরাগ, ১৮৫ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

লোক-অনুরাগ     ঘরের সোহাগ
পতির আরতি নাশি।
সজনি ল শ্যাম     কি জানি করিল
এ সব ঝগড় বাসি॥
প্রাণ-সই না জানি কি জানি হৈল।
রাতি দিন নাই     সদাই ধেয়াই
মরমে সমাধি রৈল॥
দেখিতে শুনিতে     শ্রবণে নয়নে
আর না দেখি না শুনি।
এত পরমাদ     নাহি অবসাদ
আন না জানে পরাণি॥
সে রূপ সে গুণ     সে মৃদু বচন
অমিয়া-নিঝর ঝরে।
জ্ঞানদাস বোলে     মরমে লাগিলে
কে জানি বহিবে ঘরে॥

টীকা ---
পতির আরতি নাশি --- পতির অনুরাগ নাশ করিয়া।

ই পদটি ১৯২৬ সালে প্রকাশিত, সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত পদরত্নাবলী”, ৪৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। পদটি তিনি পেয়েছিলেন সাহিত্য পরিষদের ২০১ সংখ্যক পুথিতে এই রূপে।

অনুরাগ
॥ শ্রীরাগ॥

লোক-অনুরাগ     ঘরের সোহাগ
পতির আরতি নাশি।
সজনি ল শ্যাম     কি জানি করিলে
এ সব ঝগড় বাসি॥
প্রাণ-সই না জানি কি জানি হৈল।
রাতি দিন নাই     সদাই ধেয়াই
মরমে সমাধি রৈল॥ ধ্রু॥
দেখিতে শুনিতে     শ্রবণে নয়নে
আর না দেখি না শুনি।
এত পরমাদ     নাহি অবসাদ
আন না জানে পরাণি॥
সে রূপ সে গুণ     সে মৃদু বচন
অমিয়া-নিঝর ঝরে।
জ্ঞানদাস বোলে     মরমে লাগিলে
কে জানি রহিবে ঘরে॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪১৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

আক্ষেপানুরাগ
॥ শ্রীরাগ॥

লোক অনুরাগ     ঘরের সোহাগ
পতির আরতি নাশি।
সজনি লো শ্যাম     কি জানি করিলে
এ সব ঝগড়া বাসি॥
প্রাণ সই না জানি কি জানি হইল।
রাতি দিন নাই     সদাই ধেয়াই
মরমে সমাধি হইল॥
দেখিতে শুনিতে     নয়নে শ্রবণে
আন না দেখি না শুনি।
এত পরমাদ     নাহি অবসাদ
আন না জানে পরাণি॥
সে রূপ সে গুণ     সে মৃদু বচন
অমিয়া-নিঝর ঝরে।
জ্ঞানদাস বোলে     মরমে লাগিলে
কে জানি রহিব ঘরে॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ১৯৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অনুরাগ
॥ শ্রীরাগ॥

লোক অনুরাগ   ঘরের সোহাগ   পতির আরতি নাশি।
সজনি লো শ্যাম   কি জানি করিলে   এ সব ঝগড়া বাসি॥
প্রাণসই না জানি কি জানি হইল।
রাতি দিন নাই   সদাই ধেয়াই   মরমে সমাধি হইল॥
দেখিতে শুনিতে   নয়নে শ্রবণে   আন না দেখি না শুনি।
এত পরমাদ   নাহি অবসাদ   আন না জানে পরাণি॥
সে রূপ সে গুণ   সে মৃদু বচন   অমিয়া-নিঝর ঝরে।
জ্ঞানদাস বোলে   মরমে লাগিলে   কে জানি রহিব ঘরে॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬৫৪ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

লোক অনুরাগ ঘরের সোহাগ
      পতির আরতি নাশি।
সজনি লো শ্যাম কি জানি করিলে
      এ সব ঝগড়া বাসি॥
প্রাণ সই না জানি কি জানি হইল।
রাতি দিন নাই সদাই ধেয়াই
      মরমে সমাধি হইল॥
দেখিতে শুনিতে নয়নে শ্রবণে
      আন না দেখি না শুনি।
এত পরমাদ নাহি অবসাদ
      আন না জানে পরাণি॥
সে রূপ সে গুণ সে মৃদু বচন
      অমিয়া নিঝর ঝরে।
জ্ঞানদাস বোলে মরমে লাগিলে
      কে জানি রহিব ঘরে॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^