কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
যবহুঁ আছল নব লেহা
যবহুঁ আছল নব নেহা

কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, ৭৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

বিদ্যাপতির অনুসরণে জ্ঞানদাস

যবহুঁ আছল নব লেহা।
অভিন আছল দুহুঁ দেহা॥
অব ভেল প্রেম পুরাণে।
তিলে তুল না করে গেয়ানে
মনোরথ আছিল শেষ।
দরশন অবহুঁ সন্দেশ॥
(সজনি) অব কি কহব দুরদিনে।
অভিমানে ন রহে পরাণে॥
দুহুঁ কুল দূরে নিবারি।
না বুঝলুঁ পাছ বিচারি॥
সুর-তরু-ফল ভেল আন।
হেম-মণি ধরু আন বান॥
জ্ঞানদাস না বুঝল রীতি।
ভালজন ঐছন পিরীতি॥

টীকা ---
অভিন --- অভিন্ন।
তিলে তুল না করে গেয়ানে --- এখন একটি তিলের তুল্যও মনে করে না।
দরশন অবহুঁ সন্দেশ --- এখন দেখা পাওয়াই কঠিন (মিষ্ট দ্রব্যের ন্যায় দুর্ল্লভ)।
সুর-তরু-ফল ভেল আন --- কল্পতরুর ফল (আমার ভাগ্য গুণে) অন্য রকম হইয়া গেল।
হেমমণি ধরু আন বান --- হেমমণি এখন অন্যরূপ বর্ণ ধরিল।

ই পদটি ১৯২৬ সালে প্রকাশিত, সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত পদরত্নাবলী”, ৪৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। পদটি তিনি পেয়েছিলেন সাহিত্য পরিষদের ২০১ সংখ্যক পুথিতে এই রূপে।

অনুরাগ

যবহুঁ আছল নব লেহা।
অভিন আছল দুহুঁ দেহা॥
অব ভেল প্রেম পুরাণে।
তিলে তুল না করে গেয়ানে
মনোরথ আছিল শেষ।
দরশন অবহুঁ সন্দেশ॥
(সজনি) অব কি কহব দুরদিনে।
অভিমানে ন রহে পরাণে॥
দুহুঁ কুল দূরে নিবারি।
না বুঝলুঁ পাছ বিচারি॥
সুর-তরু-ফল ভেল আন।
হেম-মণি ধরু আন বান॥
জ্ঞানদাস না বুঝল রীতি।
ভালজন ঐছন পিরীতি॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪২৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

স্বগত কথনে
॥ সিন্ধুড়া॥

যবহুঁ আছল নব নেহা।
অভিনে আছল দুহুঁ দেহা॥
অব ভেল প্রেম পুরাণে।
তিলে ভুল না করে গেয়ানে॥
অব কি কহব দুরদিনে।
অভিমানে না বহে পরাণে॥ ধ্রু॥
দুহুঁ কুল দুহুঁ বেলে বারি।
না বুঝিলুঁ পাছু বিচারি॥
মনোরথ আছিল অশেষ।
দরশন অবহুঁ সন্দেশ॥
সুরতরু-ফল ভেল আন।
হেমমণি ধরু আন বাণ॥
জ্ঞানদাস না বুঝল রীতি।
ভাল জন ঐছন পিরীতি॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ২২৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

আক্ষেপানুরাগ
॥ সিন্ধুড়া॥

যবহুঁ আছল নব নেহা। অভিনে আছল দুহুঁ দেহা॥
অব ভেল প্রেম পুরাণে। তিলে ভুল না করে গেয়ানে॥
অব কি কহব দুরদিনে। অভিমানে না বহে পরাণে॥ ধ্রু॥
দুহুঁ কুল দুহুঁ বেলে বারি। না বুঝিলুঁ পাছু বিচারি॥
মনোরথ আছিল অশেষ। দরশন অবহুঁ সন্দেশ॥
সুরতরু-ফল ভেল আন। হেমমণি ধরু আন বাণ॥
জ্ঞানদাস না বুঝল রীতি। ভাল জন ঐছন পিরিতি॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬৪৯ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

যবহুঁ আছল নব নেহা।
অভিনে আছল দুহুঁ দেহা॥
অব ভেল প্রেম পুরাণে।
তিলে তুল না করে গেয়ানে॥
অব কি কহব দুরদিনে।
অভিমানে না রহে পরাণে॥
দুহুঁ কুল দুহুঁ বেলে বারি।
না বুঝিলুঁ পাছু বিচারি॥
মনোরথ আছিল অশেষ।
দরশন অবহুঁ সন্দেশ॥
সুরতরু ফল ভেল আন।
হেমমণি ধরু আন বাণ॥
জ্ঞানদাস না বুঝল রীতি।
ভাল জন ঐছন পিরীতি॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^