কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
হম কুলবতি কুল কণ্টক ভেল
হাম কুলবতি কুল কণ্টক ভেল

কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, অনুরাগ ও আক্ষেপানুরাগ, ১৮৪ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

হম কুলবতি কুল-কণ্টক ভেল।
কাতিয়-রাতি দীপ জনু দেল॥
গুরু গঞ্জন আঁখি অঞ্জন-শোভা।
এক যে কয়ল কিছু নাহিক লোভা॥
সজনী ঐছন হয়ে জনি কাহ।
সোই পুরুখ-মণি     সব মুখে কাহিনি
অতয়ে সোঁপলুঁ তনু তাহ॥
মনহিক সাধ     আধ নাহি পূরল
ভুললহি পর-অনুরোধে।
পুণিমক চাঁদ     আধ জনু উদয়ে
রাহু কয়ল উনমাদে॥
রূপ দেখি গুণ     শুনি এত যে জানি
কানু সঞে প্রেম বাঢ়াই।
জ্ঞানদাস কহ     মরম না জানহ
কৈছনে প্রেম বাচাই॥

টীকা ---
কাতির রাতি --- কার্ত্তিকমাসের রাত্রি (দীপদানের প্রদীপের মতন আমিও যেন একটা দেখিবার জিনিষ হইয়াছি --- আমাকে দেখাইয়া লোকে আমার কলঙ্ক রটনা করে)।
গুরু গঞ্জন ইত্যাদি --- গুরুজনের গঞ্জনা যেন আমার চোখের অঞ্জনের ন্যায় শোভাবর্দ্ধক হইল।
কিন্তু আমার কিছুতেই লোভ নাই এই আমার এক স্বভাব (শ্লেষ করিয়া রাধা বলিলেন)।
রাহু কয়ল উনমাদে --- রাহুকে উন্মাদ করিল, সুতরাং সে তাহা গ্রাস করিল।
কৈছনে প্রেম বাচাই --- কবি বলিতেছেন রাধা তুমি কৃষ্ণের মরমের কথা জান না, তুমি কেমন করিয়া প্রেমকে বাঁচাইয়া রাখিবে?

ই পদটি ১৯২৬ সালে প্রকাশিত, সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত পদরত্নাবলী”, ৪৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। পদটি তিনি পেয়েছিলেন সাহিত্য পরিষদের ২০১ সংখ্যক পুথিতে এই রূপে।

অনুরাগ
॥ ধানশী॥

হম কুলবতি কুল-কণ্টক ভেল।
কাতিয়-রাতি দীপ জনু দেল @॥
গুরু-গঞ্জন আঁখি অঞ্জন-শোভা।
এক যে কয়ল কিছু নাহিক লোভা॥
সজনী ঐছন হয়ে জনি কাহ।
সোই পুরুখ-মণি     সব মুখে কাহিনি
অতয়ে সোঁপলুঁ তনু তাহ॥ ধ্রু॥
মনহিক সাধ     আধ নহি পূরল
ভুললহি পর-অনুরোধে।
পুণিমক চাঁদ     আধ জনু উদয়ে
রাহু কয়ল উনমাদে॥
রূপ দেখি গুণ     শুনি এত যে জানি
কানু সঞ্চে প্রেম বাঢ়াই।
জ্ঞানদাস কহ     মরম না জানহ
কৈছনে প্রেম বাচাই॥

@ “কাতিয়” ইত্যাদি --- কার্ত্তিকের রাতে আকাশে প্রদীপ দিলে যেমন উহা বহু লোকোর দৃষ্টি আকর্ষণ করে---আমিও সেইরূপ লোকের চক্ষে একটা দেখিবার জিনিষ হইয়াছি।

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪২৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

সখী সম্বোধনে
॥ ধানশী॥

হাম কুলবতী কুল কণ্টক ভেল।
কাতিয় রাতি দীপ জনু দেল॥
গুরুগঞ্জন আঁখিঅঞ্জন শোভা।
এত যে কয়ল কিছু নাহিক লোভা॥
সজনি ঐছন হয়ে জনি কাহে।
সোই পুরুখমণি     সব মুখে কাহিনী
অতয়ে সোপলুঁ তনু তাহে॥ ধ্রু॥
মনহিক সাধ     আধ নাহি পূরল
ভুললহি পরঅনুরোধে।
পুণমিক চাঁদ     আধ জনু উগয়ে
রাহু কয়ল উনমাদে॥
রূপ দেখি গুণ শুনি     অতয়ে সে জানিয়ে
কানু সঞে প্রেম বাঢ়ায়ি।
জ্ঞানদাস কহ     মরম না জানহ
কৈছনৈ প্রেম ভালাই॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ২২০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

হাম কুলবতী কুল-কণ্টক ভেল।   কাতিয় রাতি দীপ জনু দেল॥
গুরু-গঞ্জন আঁখি-অঞ্জন-শোভা।   এত যে কয়ল কিছু নাহিক লোভা॥
সজনি ঐছন হয়ে জনি কাহে।
সোই পুরুখমণি   সব মুখে কাহিনী   অতয়ে সোপলুঁ তনু তাহে॥ ধ্রু॥
মনহিক সাধ   আধ নাহি পূরল   ভুললহি পর-অনুরোধে।
পুনমিক চাঁদ   আধ জনু উগয়ে   রাহু কয়ল উনমাদে॥
রূপ দেখি গুণ শুনি   অতয়ে সে জানিয়ে   কানু সঞে প্রেম বাঢ়ায়ি।
জ্ঞানদাস কহ   মরম না জানহ   কৈছনৈ প্রেম ভালাই॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬৬৮ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

হাম কুলবতী কুল কণ্টক ভেল।
কাতিয় রাতি দীপ জনু দেল॥
গুরুগঞ্জন আঁখিঅঞ্জন শোভা।
এত যে কয়ল কিছু নাহিক লোভা॥
সজনি ঐছন হয়ে জনি কাহে।
সোই পুরুখমণি সব মুখে কাহিনী
      অতয়ে সোপলুঁ তনু তাহে॥
মনহিক সাধ আধ নাহি পূরল
      ভুললহি পরঅনুরোধে।
পুণমিক চাঁদ আধ জনু উগয়ে
      রাহু কয়ল উনমাদে॥
রূপ দেখি গুণ শুনি অতয়ে সে জানিয়ে
      কানু সঞে প্রেম বাঢ়ায়ি।
জ্ঞানদাস কহ মরম না জানহ
      কৈছনৈ প্রেম ভালাই॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^