কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
একে পাসরিতে নারি বন্ধুর পিরিতি
কবি জ্ঞানদাস
এই পদটি ১৯২৬ সালে প্রকাশিত, সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত পদরত্নাবলী”, ৫০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। পদটি তিনি পেয়েছিলেন ১৮০৭ সালে প্রকাশিত, কমলাকান্ত দাস সংকলিত “পদরত্নাকর” পুথিতে এই রূপে।

অনুরাগ
॥ ভাটিয়ারী॥

একে পাসরিতে নারি বন্ধুর পিরিতি।
কি ঘর বাহিরে লোকে বলে দিবা-রাতি॥
অন্তরে বাহিরে চিতে অবিরত জাগে।
না জানি কি জানি তাহে এত অনুরাগে॥
বড় পরমাদ সই বড় পরমাদ।
শয়নে সপনে মনে নাহি অবসাদ॥ ধ্রু॥
দেখিলে না দেখে আঁখি শ্যাম বিনে আন।
ভরমে আনের কথা না করে বয়ান॥
শুনিতে শুনিয়ে কাণে সেই পরসঙ্গ।
সোঙরি সবনে মোর পুলকিত অঙ্গ॥
হিয়ার আরতি কহিতে নাহি দেশ।
মরমে ধরম-কথা না করে প্রবেশ॥
গৃহ-কাজ করিতে সব আলুয়ায় দেহ।
জ্ঞানদাস কহে সে বিষম শ্যাম-লেহ॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^
সূচীতে . . .

মিলনসাগর