কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
কালার পিরিতি সই তোমারে সে বলি
কালার পিরিতি সই তোমারে যে বলি

কবি জ্ঞানদাস
এই পদটি ১৯২৬ সালে প্রকাশিত, সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত পদরত্নাবলী”, ৫০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। পদটি তিনি পেয়েছিলেন ১৮০৭ সালে প্রকাশিত, কমলাকান্ত দাস সংকলিত “পদরত্নাকর” পুথিতে এই রূপে।

অনুরাগ
॥ তুড়ী॥

কালার পিরিতি সই তোমারে সে বলি।
ঝুরিয়া ঝুরিয়া কান্দে পরাণ-পুতলি॥
কাহারে কহিব সই মরমের কথা।
কানু বিনু কে জানিবে মরমের বেথা।
যত যত পিরিতি করয়ে পিয়া মোরে।
আঁখরেতে লিখা আছে হিয়ার মাঝারে॥
নিরবধি বুকে থুইয়া চাহে মুখে মুখে।
এ বড় বিষম শেল ফুটি আছে বুকে॥
মনের যে দুখ মোর মনেতে রহিল।
ফুটিল শ্যামের শেল বাহির নহিল॥
নিচয় মরিব সখি তারে না দেখিয়া।
জ্ঞানদাস কহে শ্যাম মিলাব আনিয়া॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪১৯-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

আক্ষেপানুরাগ
॥ তুড়ী॥

কালার পিরিতি সই তোমারে যে বলি।
বুঝিয়া বুঝিয়া কান্দে পরাণ পুতলি॥
কাহারে কহিব সই মরমের কথা।
কানু বিনু কে জানিবে মরমের বেথা॥
যত যত পিরীতি করয়ে পিয়া মোরে।
আখরেতে লেখা আছে হিসাব মাঝারে॥
নিরবধি বুকে থুইয়া চাহে মুখে মুখে।
এ বড় বিষম শেল ফুটিয়াছে বুকে॥
মনের যে দুখ মোর মনেতে রহিল।
ফুটিল শ্যামের শেল বাহির নহিল॥
নিশ্চয় মরিব সখি তারে না দেখিয়া।
জ্ঞানদাস কহে শ্যাম মিলাব আনিয়া॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ২০২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অনুরাগ
॥ তুড়ি॥

কালার পিরিতি সই তোমারে যে বলি। বুঝিয়া বুঝিয়া কান্দে পরাণ পুতলি॥
কাহারে কহিব সই মরমের কথা। কানু বিনু কে জানিবে মরমের বেথা॥
যত যত পিরিতি করয়ে পিয়া মোরে। আখরেতে লেখা আছে হিসাব মাঝারে॥
নিরবধি বুকে থুইয়া চাহে মুখে মুখে। এ বড় বিষম শেল ফুটিয়াছে বুকে॥
মনের যে দুখ মোর মনেতে রহিল। ফুটিল শ্যামের শেল বাহির নহিল॥
নিশ্চয় মরিব সখি তারে না দেখিয়া। জ্ঞানদাস কহে শ্যাম মিলাব আনিয়া॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬১১ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কালার পিরিতি সই তোমারে যে বলি।
ঝুরিয়া ঝুরিয়া কান্দে পরাণ পুতলি॥
কাহারে কহিব সই মরমের কথা।
কানু বিনু কে জানিবে মরমের বেথা॥
যত যত পিরীতি করয়ে পিয়া মোরে।
আখরেতে লেখা আছে হিয়ার মাঝারে॥
নিরবধি বুকে থুইয়া চাহে মুখে মুখে।
এ বড় বিষম শেল ফুটিয়াছে বুকে॥
মনের যে দুখ মোর মনেতে রহিল।
ফুটিল শ্যামের শেল বাহির নহিল॥
নিশ্চয় মরিব সখি তারে না দেখিয়া।
জ্ঞানদাস কহে শ্যাম মিলাব আনিয়া॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^