কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
রাইয়ের হৃদয় বুঝিয়া রীতি
কবি জ্ঞানদাস
এই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ২১৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান
॥ ভূপালী॥

রাইয়ের হৃদয় বুঝিয়া রীতি।
কহিতে আওলু যে বিপরীতি॥
কত পরকারে মিনতি করি।
সদয় নহিল চলহ হরি॥
তোমা আগে করি কহিব যে।
আপন কাণেতে শুনিবে সে॥
শুনিয়া গমন করল তাই।
জ্ঞান সঞে হরি মিললি রাই॥

এই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ২৪১ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান।
॥ ভূপালী॥

রাইয়ের হৃদয় বুঝিয়া রীতি।
কহিতে আওলু যে বিপরীতি॥
কত পরকারে মিনতি করি।
সদয় নহিল চলহ হরি॥
তোমা আগে করি কহিব যে।
আপন কাণেতে শুনিবে সে॥
শুনিয়া গমন করল তাই।
জ্ঞান সঞে হরি মিললি রাই॥

এই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৭৩ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান।
॥ ভূপালী॥

রাইয়ের হৃদয় বুঝিয়া রীতি। কহিতে
আওলু যে বিপরীতি॥ কত পরকারে
মিনতি করি। সদয় নহিল চলহ হরি॥
তোমা আগে করি কহিব যে। আপন
কাণেতে শুনিবে সে॥ শুনিয়া গমন করল
তাই। জ্ঞান সঞে হরি মিললি রাই॥

এই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২৪৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান
॥ ভূপালী॥

রাইয়ের হৃদয় বুঝিয়া রীতি।
কহিতে আওলুঁ যে বিপরীতি॥
কত পরকারে মিনতি করি।
সদয় নহিল চলহ হরি॥
তোমা আগে করি কহিব যে।
আপন কাণেতে শুনিব সে॥
শুনিয়া গমন করল তাই।
জ্ঞান সঞে হরি মিললি রাই॥

এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, মান, ২৪০ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রাইয়ের হৃদয় বুঝিয়া রীতি।
কহিতে আওলুঁ কে বিপরীতি॥
কত পরকারে মিনতি করি।
সদয় নহিল চলহ হরি॥
তোমা আগে করি কহিয়ে যে।
আপন কাণেতে শুনিবে সে॥
শুনিয়া গমন করল তাই।
জ্ঞান সঞে হরি মিলল রাই॥

টীকা ---
যে বিপরীত --- যে বিপরীত ভাব রাধা অবলম্বন করিয়াছেন।

এই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন, “কীর্ত্তন-পদাবলী” এর ২৪২ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

মান
॥ ভূপালী॥

রাইয়ের হৃদয় বুঝিয়া রীতি।
কহিতে আওলুঁ যে বিপরীতি॥
কত পরকারে মিনতি করি।
সদয় নহিল চলহ হরি॥
তোমা আগে করি কহিব যে।
আপন কাণেতে শুনিব সে॥
শুনিয়া গমন করল তাই।
জ্ঞান সঞে হরি মিলল রাই॥

এই পদটি ১৯২৬ সালে প্রকাশিত, সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত পদরত্নাবলী”, ৫০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। পদটি তিনি পেয়েছিলেন ১৮০৭ সালে প্রকাশিত, কমলাকান্ত দাস সংকলিত “পদরত্নাকর” পুথিতে এই রূপে।

মান
॥ ভূপালী॥

রাইয়ের হৃদয় বুঝিয়া রীতি।
কহিতে আওলুঁ যে বিপরীতি॥
কত পরকারে মিনতি করি।
সদয় নহিল চলহ হরি॥
তোমা আগে করি কহিয়ে যে।
আপন কাণেতে শুনিবে সে॥
শুনিয়া গমন করল তাই।
জ্ঞান সঞে হরি মিলল রাই॥

এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ২৫৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ভূপালী॥

রাইয়ের হৃদয় বুঝিয়া রীতি। কহিতে আয়লুঁ যে বিপরীতি॥
কত পরকারে মিনতি করি। সদয় নহিল চলহ হরি॥
তোমা আগে করি কহিয়ে যে। আপন কানেতে শুনিবে সে॥
শুনিয়া গমন করল তার। জ্ঞান সঞে হরি মিলল রাই॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^