কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
নহিয় বিমুখ রাই নহিয় বিমুখ
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, মান, ২৩৮ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
নহিয় বিমুখ রাই নহিয় বিমুখ।
অনুগত জনেরে না দিহ এত দুখ॥
তুয়া রূপ নিরখিতে আঁখি ভেল ভোর।
নয়ন-অঞ্জন তুয়া পরতিত চোর॥
প্রতি অঙ্গে অনুখণ রঙ্গ-সুধানিধি।
না জানি কি লাগি পরসন্ন নহে বিধি॥
অলপ অধিক-সঙ্গে হয় বহু-মূল।
কাঞ্চন সঞে কাচ মরকত-তূল॥
এত অনুনয় করি আমি নিজ-জনা।
দুরদিন হয় যদি চান্দে হরে কণা॥
রূপে গুণে যৌবনে ভুবনে আগলি।
বিধি নিরমিল তোহে পিরিতি-পুতলি॥
এত ধনে ধনী যেহ সে কেনে কৃপণ।
জ্ঞানদাস কহে কেবা জানে কার মন॥
টীকা ---
পরতিত চোর --- চোর (হৃদয় চোর) বলিয়া প্রতীত হয়।
বহুমূল --- বহুমূল্য।
আগলি --- অগ্রগণ্যা।
এই পদটি ১৯২৬ সালে প্রকাশিত, সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত পদরত্নাবলী”, ৫২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। পদটি তিনি পেয়েছিলেন সাহিত্য পরিষদের ২০১ সংখ্যক পুথিতে এই রূপে।
নহিয় বিমুখ রাই নহিয় বিমুখ।
অনুগত জনেরে না দিহ এত দুখ॥
তুয়া রূপ নিরখিতে আঁখি ভেল ভোর।
নয়ন-অঞ্জন তুয়া পরতিত চোর॥
প্রতি অঙ্গে অনুখণ রঙ্গ-সুধানিধি।
না জানি কি লাগি পরসন্ন নহে বিধি॥
অলপ অধিক-সঙ্গে হয় বহু-মূল।
কাঞ্চন সঞে কাচ মরকত-তূল॥
এত অনুনয় করি আমি নিজ-জনা।
দুরদিন হয় যদি চান্দে হরে কণা॥
রূপে গুণে যৌবনে ভুবনে আগলি।
বিধি নিরমিল তোহে পিরিতি-পুতলি॥
এত ধনে ধনী যেহ সে কেনে কৃপণ।
জ্ঞানদাস কহে কেবা জানে কার মন॥
টীকা ---
পরতিত চোর --- চোর (হৃদয় চোর) বলিয়া প্রতীত হয়।
বহুমূল --- বহুমূল্য।
আগলি --- অগ্রগণ্যা।
এই পদটি ১৯২৬ সালে প্রকাশিত, সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত পদরত্নাবলী”, ৫২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। পদটি তিনি পেয়েছিলেন সাহিত্য পরিষদের ২০১ সংখ্যক পুথিতে এই রূপে।
শ্রীকৃষ্ণের উক্তি
॥ কেদার॥
নহিয় বিমুখ রাই নহিয় বিমুখ।
অনুগত-জনেরে না দিহ এত দুখ॥
তুয়া রূপ নিরখিতে আঁখি ভেল ভোর।
নয়ন-অঞ্জন তুয়া পরতিত চোর॥
প্রতি-অঙ্গে অনুখণ রঙ্গ-সুধানিধি।
না জানি কি লাগি পরসন্ন নহে বিধি॥
অলপ অধিক-সঙ্গে হয় বহু-মূল।
কাঞ্চন সঞে কাচ মরকত-তূল॥
এত অনুনয় করি আমি নিজ-জনা।
দুরদিন হয় যণ্দ চান্দে হরে কণা॥
রূপে গুণে যৌবনে ভুবনে আগলি॥
বিধি নিরমিল তোহে পিরিতি-পুতলি॥
এত ধনে ধনী যেহ সে কেনে কৃপণ।
জ্ঞানদাস কহে কেবা জানে কার মন॥
*********************
॥ কেদার॥
নহিয় বিমুখ রাই নহিয় বিমুখ।
অনুগত-জনেরে না দিহ এত দুখ॥
তুয়া রূপ নিরখিতে আঁখি ভেল ভোর।
নয়ন-অঞ্জন তুয়া পরতিত চোর॥
প্রতি-অঙ্গে অনুখণ রঙ্গ-সুধানিধি।
না জানি কি লাগি পরসন্ন নহে বিধি॥
অলপ অধিক-সঙ্গে হয় বহু-মূল।
কাঞ্চন সঞে কাচ মরকত-তূল॥
এত অনুনয় করি আমি নিজ-জনা।
দুরদিন হয় যণ্দ চান্দে হরে কণা॥
রূপে গুণে যৌবনে ভুবনে আগলি॥
বিধি নিরমিল তোহে পিরিতি-পুতলি॥
এত ধনে ধনী যেহ সে কেনে কৃপণ।
জ্ঞানদাস কহে কেবা জানে কার মন॥
