কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
এ ঘোর রজনি মেঘ গরজনি
এ ঘোর রজনী মেঘ গরজনী
এ ঘোর রজনী মেখ গরজনী
এ ঘোর রজনী মেঘ গরজনি

কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫ সাল), ১ম খণ্ড, ২য় শাখা, ৬ষ্ঠ পল্লব,বর্ষাকালোচিত অভিসারিকা, ৩৪৫ নং পদসংখ্যা, ২২২-নং পৃষ্ঠা থেকে নেওয়া।

অথোৎকণ্ঠিতা
॥ তথা রাগ॥


এ ঘোর রজনি   মেঘ-গরজনি
কেমনে আয়ব পিয়া।
শেজ বিছাইয়া   রহিলুঁ বসিয়া
পথ পানে নিরখিয়া॥
সই কি করব কহ মোরে।
এতহুঁ বিপদ   তরিয়া আইলুঁ
নব অনুরাগ-ভরে॥
এহেন রজনি   কেমনে গোঙাব
বন্ধুর দরশ বিনে।
বিফল হইল   সব মনোরথ
প্রাণ করে উচাটনে॥
দহয়ে দামিনি   ঘন-ঝনঝনি
পরাণ মাঝারে হানে।
জ্ঞানদাস কহে   শুনহ সুন্দরি
মিলবি বন্ধুর সনে॥

ই পদটি দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতী বাংলা-পুথিশালার "রতন লাইব্রেরী সংগ্রহ"-র অন্তর্ভুক্ত ও সংরক্ষিত, ১৩৮১টি পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ” পুথির ১৯৮২ সালে ভূদেব চৌধুরী, সুখময় মুখোপাধ্যায়, পঞ্চানন মণ্ডল ও সুমঙ্গল রাণা দ্বারা সম্পাদিত এবং তপনকুমার মুখোপাধ্যায়, অণিমা মুখোপাধ্যায় ও পরমেশ্বর মাহাতা দ্বারা সহ-সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন গ্রন্থের ১১৪ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

এ ঘোর রজনী  মেঘ গরজনী  কেমনে আওব প্রিয়া।
শেজ বিছাইএ  রহল বসিএ  পথপানে নিরখিএ॥
      সই কি কহব কহ না মোরে।
এতহু বিপদ  তরিয়া আইনু  নব অনুরাগ ভরে॥
এ হেন রজনী  কেমনে গোঙাব  বন্ধুর দরশ বিনে।
বিফল হইল  সব মনোরথ  প্রাণ করে উচাটনে॥
দহএ দামিনী  ঘন ঝনঝনি  পরাণ মাঝারে হানে।
জ্ঞানদাস কহে  সুনহ সুন্দরী  মিলবি বন্ধুর সনে॥

ই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ২০০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

বিপ্রলব্ধা
॥ ধানশী॥

এ ঘোর রজনী,   মেঘ গরজনী,
কেমনে আওব পিয়া।
শেজ বিছাইয়া,   রহিনু বসিয়া,
পথ পানে নিরখিয়া॥
সই কি করব কহ মোরে।
এতহুঁ বিপদ    তরিয়া আইনু,
নব অনুরাগ ভরে॥
এ হেন রজনী,   কেমনে গোঙাব,
বন্ধুর দরশন বিনে।
বিফল হইল,   মোর মনোরথ,
প্রাণ করে উচাটনে॥
দহয়ে দামিনী,   ঘন ঝনঝনি,
পরাণ মাঝারে হানে।
জ্ঞানদাস কহে,   শুনহ সুন্দরি,
মিলবি বন্ধুর সনে॥ ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২৫১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

বিপ্রলব্ধা।
॥ ধানশী॥

এ ঘোর রজনী,   মেঘ-গরজনী,
কেমনে আওব পিয়া।
শেজ বিছাইয়া,   রহিনু বসিয়া,
পথ পানে নিরখিয়া॥
সই কি করব কহ মোরে।
এতহু বিপদ   তরিয়া আইনু,
নব অনুরাগভরে॥
এ হেন রজনী,   কেমনে গোঙাব,
বন্ধুর দরশন বিনে।
বিফল হইল,   মোর মনোরথ,
প্রাণ করে উচাটনে॥
দহয়ে দামিনী,   ঘন ঝনঝনি,
পরাণ মাঝারে হানে।
জ্ঞানদাস কহে,   শুনহ সুন্দরি,
মিলবি বন্ধুর সনে॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, বাসকসজ্জা ও খণ্ডিতা, ২২৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

এ ঘোর রজনি   মেঘ-গরজনি
কেমনে আয়ব পিয়া।
শেজ বিছাইয়া   রহিলুঁ বসিয়া
পথ পানে নিরখিয়া॥
সই কি করব কহ মোরে।
এতহুঁ বিপদ   তরিয়া আইলুঁ
নব অনুরাগ ভরে॥
এহেন রজনি   কেমনে গোঙাব
বন্ধুর দরশ বিনে।
বিফল হইল   সব মনোরথ
প্রাণ করে উচাটনে॥
দহয়ে দামিনি   ঘন-ঝনঝনি
পরাণ মাঝারে হানে।
জ্ঞানদাস কহে   শুনহ সুন্দরি
মিলবি বন্ধুর সনে॥

টীকা ---
তরিয়া আইলুঁ --- উত্তীর্ণ হইয়া আসিলাম (বোধ হয় যমুনা পার হইয়া সঙ্কেত স্থানে অভিসারে আসিয়াছেন)।
দহয়ে দামিনি --- বিদ্যুৎ চমকাইতেছে।
ঘন ঝনঝনি --- মেঘ ঝনঝন করিয়া শব্দ করিতেছে।

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী” এর ২৪৬ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

বিপ্রলব্ধা
॥ ধানশী॥

এ ঘোর রজনী   মেখ গরজনী
কেমনে আওব পিয়া।
শেজ বেছাইয়া   রহিনু বসিয়া
পথ পানে নিরখিয়া॥
সই, কি করব কহ মোরে।
এতহু বিপদ   তরিয়া আইনু
নব অনুরাগভরে॥
এ হেন রজনী   কেমনে গোঙাব
বন্ধুর দরশন বিনে।
বিফল হইল   মোর মনোরথ
প্রাণ করে উচাটনে॥
দহয়ে দামিনী   ঘন ঝনঝনি
পরাণ মাঝারে হানে।
জ্ঞানদাস কহে   শুনহ সুন্দরি
মিলবি বন্ধুর সনে॥

ই পদটি ১৩৩১ বঙ্গাব্দে (১৯২৪ সালে) প্রকাশিত দক্ষিণারঞ্জন ঘোষ সম্পাদিত “বৈষ্ণব-গীতাঞ্জলি” গ্রন্থের, অভিসারিকা, ৩৩৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ যথারাগ॥

এ ঘোর রজনী   মেঘ-গরজনি
কেমনে আয়ব পিয়া।
শেজ বেছাইয়া   রহিলুঁ বসিয়া
পথ পানে নিরখিয়া॥
সোই কি করব কহ মোরে।
এতহুঁ বিপদ   তরিয়া আইলুঁ
নব অনুরাগ-ভরে॥
এ হেন রজনী   কেমনে গোঙাব
বঁধুর দরশ বিনে।
বিফল হইল   সব মনোরথ
প্রাণ করে উচাটনে॥
দহয়ে দামিনী   ঘন-ঝনঝনি
পরাণ মাঝারে হানে।
জ্ঞানদাস কহে   শুনহ সুন্দরি
মিলবি বঁধুর সনে॥

ই পদটি ১৩৩১ বঙ্গাব্দে (১৯২৪ সালে) প্রকাশিত দক্ষিণারঞ্জন ঘোষ সম্পাদিত “বৈষ্ণব-গীতাঞ্জলি” গ্রন্থের, নিকুঞ্জ-মিলন, ৪৪৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

[ অথ উৎকণ্ঠিতা ]
॥ ধানশী॥

এ ঘোর রজনী   মেঘ গরজনি
কেমনে আয়ব পিয়া।
শেজ বেছাইয়া   রহিলুঁ বসিয়া
পথপানে নিরখিয়া॥
সই কি করব কহ মোরে।
এতহুঁ বিপদ   তরিয়া আইলুঁ
নব অনুরাগ ভরে॥
এ হেন রজনী   কেমনে গোঙাব
বন্ধুয়া দরশ বিনে।
বিফল হইল   মোর মনোরথ
প্রাণ করে উচাটনে॥
দহয়ে দামিনী   ঘন ঝনঝনি
পরাণ মাঝারে হানে।
জ্ঞানদাস কহে   শুনহ সুন্দরি
মিলবি বন্ধুর সনে॥

ই পদটি ১৯৪০ সালে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পাদিত এবং হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সাহিত্য-বত্ন দ্বারা পরিদৃষ্ট ও সংশোধিত “বিদ্যাপতি চণ্ডীদাস ও অন্যান্য বৈষ্ণব মহাজন গীতিকা” সংকলনের ১৯৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

এ ঘোর রজনী,   মেঘ-গরজনী,
কেমনে আওব পিয়া।
শেজ বিছাইয়া,   রহিলুঁ বসিয়া,
পথ-পানে নিরখিয়া॥

সই কি করব, কহ মোরে।
এতহুঁ বিপদ   তরিয়া আইলুঁ,
নব-অনুরাগ-ভরে॥

এ হেন রজনী,   কেমনে গোঙাব,
বঁধুর দরশন বিনে।
বিফল হইল,   মোর মনোরথ,
প্রাণ করে উচাটনে॥

দহয়ে দামিনী,   ঘন ঝন্ ঝনি,
পরাণ-মাঝারে হানে।
জ্ঞানদাস কহে---   শুনহ সুন্দরি,
মিলবি বন্ধুর সনে॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪২৯-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

বাসকসজ্জা
॥ ধানশী॥

এ ঘোর রজনী   মেঘগরজনি
কেমনে আওব পিয়া।
শেজ বিছাইয়া   রহিলুঁ বসিয়া
পথ পানে নিরখিয়া॥
সই কি করব কহ মোরে।
এতহুঁ বিপদ   তরিয়া আইলুঁ
নব অনুরাগভরে॥
এ হেন রজনী   কেমনে গোঙাব
বন্ধুর দরশ বিনে।
বিফল হইল   সব মনোরথ
প্রাণ করে উচাটনে॥
দহয়ে দামিনী   ঘন ঝন ঝনি
পরাণ মাঝারে হানে।
জ্ঞানদাস কহে   শুনহ সুন্দরি
মিলবি বন্ধুর সনে॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত,“জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ২৩৮--পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান
(খ) বাসক সজ্জা
॥ ধানশী॥

এ ঘোর রজনী   মেঘ-গরজনি
কেমনে আওব পিয়া।
শেজ বিছাইয়া   রহিলু বসিয়া
পথ পানে নিরখিয়া॥
সই কি করব কহ মোরে।
এতহুঁ বিপদ   তরিয়া আইলুঁ
নব অনুরাগভরে॥
এ হেন রজনী   কেমনে গোঙাব
বন্ধুর দরশ বিনে।
বিফল হইল   সব মনোরথ
প্রাণ করে উচাটনে॥
দহয়ে দামিনি   ঘন ঘন ঝনি
পরাণ-মাঝারে হানে।
জ্ঞানদাস কহে   শুনহ সুন্দরি
মিলবি বন্ধুর সনে॥

ই পদটি ১৯৬১ সালে প্রকাশিত বিমানবিহারী মজুমদার সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন "পাঁচশত বত্সরের পদাবলী ১৪১০-১৯১০" এর ১২৮ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

এ ঘোর রজনী   মেঘ গরজনি
কেমনে আয়ব পিয়া।
শেজ বিছাইয়া   রহিলুঁ বসিয়া
পথ পানে নিরখিয়া॥
সই, কি করব কহ মোরে।
এতহুঁ বিপদ   তরিয়া আইলুঁ
নব অনুরাগ ভরে॥
এ হেন রজনী   কেমনে গোঙাব
বঁধুর দরশ বিনে।
বিফল হইল   সব মনোরথ
প্রাণ করে উচাটনে॥
দহয়ে দামিনী   ঘন ঝনঝনি
পরাণ মাঝারে হানে।
জ্ঞানদাস কহে   শুনহ সুন্দরি
মিলবি বঁধুর সনে॥

ই পদটি ১৯৬১ সালে প্রকাশিত বিমান বিহারী মজুমদার সম্পাদিত, বৈষ্ণব পদাবলী সংকলন “ষোড়শ শতাব্দীর পদাবলী-সাহিত্য” এর ৪১৭ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

বাসকসজ্জা।

এ ঘোর রজনী   মেঘ গরজনি
কেমনে আয়ব পিয়া।
শেজ বিছাইয়া   রহিলুঁ বসিয়া
পথ পানে নিরখিয়া॥
সই, কি করব কহ মোরে।
এতহুঁ বিপদ   তরিয়া আইলুঁ
নব অনুরাগ ভরে॥
এ হেন রজনী   কেমনে গোঙাব
বঁধুর দরশ বিনে।
বিফল হইল   সব মনোরথ
প্রাণ করে উচাটনে॥
দহয়ে দামিনী   ঘন ঝনঝনি
পরাণ মাঝারে হানে।
জ্ঞানদাস কহে   শুনহ সুন্দরি
মিলবি বঁধুর সনে॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬০২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

এ ঘোর রজনী মেঘগরজনি
      কেমনে আওব পিয়া।
শেজ বিছাইয়া রহিলুঁ বসিয়া
      পথ পানে নিরখিয়া॥
সই কি করব কহ মোরে।
এতহুঁ বিপদ তরিয়া আইলুঁ
      নব অনুরাগভরে॥
এ হেন রজনী কেমনে গোঙাব
      বন্ধুর দরশ বিনে।
বিফল হইল সব মনোরথ
      প্রাণ করে উচাটনে॥
দহয়ে দামিনী ঘন ঝন ঝনি
      পরাণ মাঝারে হানে।
জ্ঞানদাস কহে শুনহ সুন্দরি
      মিলবি বন্ধুর সনে॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^