কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
আবেশে অবশ গোরার ঢুলু ঢুলু আঁখি
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (প্রথম সংস্করণ ১৯০২), ৪র্থ তরঙ্গ, ৪র্থ উচ্ছ্বাস, পূর্বরাগ ও অনুরাগ-এর ১৮৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ সুহই॥
আবেশে অবশ গোরার ঢুলু ঢুলু আঁখি।
পদনখে থাকি থাকি কি জানি কি লিখি॥
কি ভাবে ভাখিত সদা নাহি বুঝি গোরা।
পুরুব পীরিতিরসে বুঝি হৈল ভোরা॥
দীন নয়নে অবনত-মাথে রহে।
থাকি থাকি গদাধরের মুখপানে চাহে॥
ভাব বুঝি পণ্ডিত দাঁড়াল বাম পাশে।
শ্যাম বামে রাই যেন কহে জ্ঞানদাসে॥
*********************
আবেশে অবশ গোরার ঢুলু ঢুলু আঁখি।
পদনখে থাকি থাকি কি জানি কি লিখি॥
কি ভাবে ভাখিত সদা নাহি বুঝি গোরা।
পুরুব পীরিতিরসে বুঝি হৈল ভোরা॥
দীন নয়নে অবনত-মাথে রহে।
থাকি থাকি গদাধরের মুখপানে চাহে॥
ভাব বুঝি পণ্ডিত দাঁড়াল বাম পাশে।
শ্যাম বামে রাই যেন কহে জ্ঞানদাসে॥
*********************
