কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
উরজ উঠল জনু বদরী
উরজ উঠল জনু বদরি

কবি জ্ঞানদাস
এই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ৯৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন
॥ তিরোতিয়া॥

উরজ উঠল জনু বদরী।
করে জনি ঝাপহ সগরি॥
পরবোধি পরশি রহ থোরে।
কমলিনী পড়ু যৈছে করীবর কোরে॥
মাধব তুয়া পায়ে সোপনু গোরী।
তুহুঁ বিদগধবর এহ রস থোরি॥ ধ্রু।
সাচল নবনীক পুতলী।
অরুণ কিরণে জনু শুতলি॥
সরসে না হয় ভরমে।
চান্দ আরোপল জনু জলধর ঠামে॥
সহজে সহজে কর করমে।
ধরম রাখি যদি রাখয়ে ধরমে॥
বৈদগধি দোতী বিচারে।
জ্ঞানদাস কহ এহ রস সারে॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ২০১ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন।
॥ তিরোতিয়া॥

উরজ উঠল জনু বদরী।
করে জনি ঝাপহ সাগরি॥
পরবোধি পরশি রহ থোরে।
কমলিনী পড়ু যৈছে করীবর কোরে॥
মাধব তুয়া পায়ে সোপনু গোরী।
তুহুঁ বিদগধবর এহ রস থোরি॥
সাচল নবনীক পুতলী।
অরুণ কিরণে জনু শুতলি॥
সরসে না হয় ভরমে।
চান্দ আরোপল জনু জলধর ঠামে॥
সহজে সহজে কর করমে।
ধরম রাখি যদি রাখয়ে ধরমে॥
বৈদগধি দোতী বিচারে।
জ্ঞানদাস কহ এহ রস সারে॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৪৪ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন
॥ তিরোতিয়া॥

উরজ উঠল জনু বদরী। করে জনি
ঝাপহ সাগরি॥ পরবোধি পরশি রহ
থোরে। কমলিনী পড়ু যৈছে করীবর
কোরে॥ মাধব তুয়া পায়ে সোপনু গোরী।
তুহুঁ বিদগধবর এহ রস থোরি॥ সাচল
নবনীক পুতলী। অরুণ কিরণে জনু
শুতলি॥ সরসে না হয় ভরমে। চান্দ
আরোপল জনু জলধর ঠামে॥ সহজে
সহজে রাখি যদি রাখয়ে ধরমে॥ বৈদগধি
দোতী বিচারে। জ্ঞানদাস কহ এহ রস সারে॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২০৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তিরোতিয়া॥

উরজ উঠল জনু বদরী।
করে জনি ঝাঁপহ সগরি॥
পরবোধি পরশি রহ থোরে।
কমলিনী পড়ু যৈছে করিবর কোরে॥
মাধব তুয়া পায়ে সোঁপনু গোরী।
তুহুঁ বিদগধবর এহ রস থোরি॥
সাচল নবীনক পুতলী।
অরুণকিরণে জনু শুতলি॥
সরসে না হয় ভরমে।
চান্দ আরোপল জনু জলধর ঠামে॥
সহজে সহজে কর করমে।
ধরম রাখি যদি রাখয়ে ধরমে॥
বৈদগধী দোতী বিচারে।
জ্ঞানদাস কহ এহ রসসারে॥

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন, “কীর্ত্তন-পদাবলী” এর ১৯৪ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ।
॥ তিরোতিয়া॥

উরজ উঠল জনু বদরী।
করে জনি ঝাঁপহ সগরি॥
পরবোধি পরশি রহ থোরে।
কমলিনী পড়ু যৈছে করিবর কোরে॥
মাধব তুয়া পায়ে সোঁপনু গোরী।
তুহু বিদগধবর এহ রস থোরি॥
সাচল নবীনক পুতলী।
অরুণ কিরণে জনু শুতলি॥
সরসে না হয় ভরমে।
চান্দ আরোপল জনু জলধর ঠামে॥
সহজে সহজে কর করমে।
ধরম রাখি যদি রাখয়ে ধরমে॥
বৈদগধী দোতী বিচারে।
জ্ঞানদাস কহ এহ রসসারে॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৩৮৯-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

নবোঢ়া মিলন
সখীশিক্ষা
শ্রীকৃষ্ণের প্রতি দূতীর উক্তি
॥ তিরোতিয়া॥

উরজ উঠল জনু বদরি।
করে জনি ঝাঁপহ সগরি॥
পরবোধি পরশিহ থোরে।
কমলিনী করিবরকোরে॥
মাধব তুয়া পায়ে সোঁপলুঁ গোরি।
তুহুঁ বিদগধবর এহ রস থোরি॥
সাচল নবনীক পুতলি।
অরুণকিরণে জনু সূতলি॥
সরস না হয় ভরমে।
চান্দ আরোপল জনু জলধর ঠামে॥
সহজী সহজে কর করমে।
ধরম রাখি যদি রাখয়ে ধরমে॥
বৈদগধি দূতী বিচারে।
জ্ঞানদাস কহ এহ রসসারে॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ৮০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নবোঢ়া মিলন
সখীশিক্ষা
শ্রীকৃষ্ণের প্রতি দূতীর উক্তি
॥ তিরোতিয়া॥

উরজ উঠল জনু বদরি।   করে জনি ঝাঁপহ সগরি॥
পরবোধি পরশিহ থোরে।   কমলিনী পড়ু যৈছে করিবর-কোরে॥
মাধব তুয়া পায়ে সোঁপহুঁ গোরি।   তুহু বিদগধবর এহ রস থোরি॥
সাচল নবনীক পুতলি।   অরুণ-কিরণে জনু সূতলি॥
সরস না হয় ভরমে।   চান্দ আরোপল জনু জলধর ঠামে॥
সহজী সহজে কর করমে।   ধরম রাখি যদি রাখয়ে ধরমে॥
বৈদগধি দূতী বিচারে।   জ্ঞানদাস কহ এহ রসসারে॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, বিদ্যাপতির অনুসরণে জ্ঞানদাস, ৭০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

উরজ উঠল জনু বদরি।
করে জনি ঝাপই সগরি॥
পরবোধে পরসিহ থোর।
কমলিণী পড়ু যৈছে করিবর কোর॥
মাধব তুয়া পায়ে সোঁপিহু গোরী।
তুহু বিদগধবর ইহ রস থোরী॥ ধ্রু॥
সচল নবনীক পুতুলী।
অরুণ কিরণে জনু সুতলী॥
সরস না হয় ভরমে।
চাঁদ আরোপল জনু জলধর ঠামে॥
সহজে সহজে কর করমে।
ধরম রাখি যদি রাখয় ধরমে॥
বৈদগধি দোতী বিচারে।
জ্ঞানদাস কহ ইহ রস সারে॥

টীকা ---
দৃতী শ্রীকৃষ্ণকে মুকুলিকা বয়সী রাধার সহিত অতি সাবধানে বিলাস করিতে অনুরোধ করিতেছেন। (কিন্তু ভাবটি ফুটে নাই )।

বদরি --- কুল। সগরি --- সমস্তটা। রস থোরি --- অল্প রসযুক্তা। সচল ইত্যাদি --- জীবন্ত ননীর পুতুল।

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৫৯৯ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

উরজ উঠল জনু বদরি।
করে জনি ঝাঁপহ সগরি॥
পরবোধি পরশিহ থোরে।
কমলিনী করিবরকোরে॥
মাধব তুয়া পায়ে সোঁপলুঁ গোরি।
তুহুঁ বিদগধবর এহ রস থোরি॥
সাচল নবনীক পুতলি।
অরুণকিরণে জনু সূতলি॥
সরস না হয় ভরমে।
চান্দ আরোপল জলধর ঠামে॥
সহজী সহজে কর করমে।
ধরম রাখি যদি রাখয়ে ধরমে॥
বৈদগধি দূতী বিচারে।
জ্ঞানদাস কহ এহ রসসারে॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^