কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।

|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
মীনেরে দেখিয়া পরাণ কান্দে
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, বিদ্যাপতির অনুসরণে জ্ঞানদাস, ৮৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
মীনেরে দেখিয়া পরাণ কান্দে।
ঠেকিনু বিষম মেষের ফান্দে॥
বৃষ হউ মোর এ সাধ মনে।
পরিবাদ হউ মিথুন সনে॥
কর্কট বিষম মদন বাণে।
সিংহ প্রবেশয়ে এ দেহ সনে॥
কন্যার বসতি নাহিক ইথে।
যদি বা মিলয়ে তুলার সাথে॥
বিছার বিবাদে কি করে মোর।
ধনুরে করুণা করিব তোর॥
মকরে ভাবুক এ সব কথা।
কুম্ভ কলঙ্কিনী হইবে রাধা॥
ভনে জ্ঞানদাস এ রস গূঢ়।
বুঝয়ে পণ্ডিত না বুঝে মূঢ়॥
টীকা---
মীন দ্বাদশ রাশি। দ্বাদশ মাস চৈত্র। চৈত্র মাস আসিয়াছে দেখিয়া রাধার প্রাণ কাঁদিতেছে। মেষ প্রথম রাশি। রাধা বলিতেছেন যে একজনের বিষম ফাঁদে আমি পড়িয়াছি। বৃষ দ্বিতীয় রাশি। বৃষ হঊ --- যুগল হই এই সাধ আমার মনে আগে। মিথুন হইলে অর্থাত উভয়ে মিলিত হইতে পারিলে কলঙ্ক হয়, হউক। মদনবানে আমার মনে হইতেছে যেন কর্কটে বিষম দংশন করিতেছে। সিংহ পঞ্চম রাশি। পঞ্চশর যেন এ দেহের ভিতর প্রবেশ করিতেছে। কন্যা ষষ্ঠ রাশি। কন্যা ষষ্ঠ রাশি। ছয় রিপুর কিন্তু ইহাতে (দেহে) কোন স্থান নাই। তুলা সপ্তম রাশি। ছয় রিপু যদি আরও সাতজনের সঙ্গে মিলিত হয় তাহা হইলেও আমার কিছু করিতে পারিবে না। বৃশ্চিক বিবাদ করিয়া দংশন করিলেও আমার কিছু হইবে না। হে পুষ্পধনু। তোমার ব্যর্থতা দেখিয়া তোমাকে আমি করুণা করি। মকর দশম রাশি। দশজনে এসব কথা ভাবুক। রাধা কুম্ভ ভরিয়া জল আনিতে যাইয়া কলঙ্কিণী হইবে। জ্ঞানদাস বলেন এই রস নিগূঢ়। পণ্ডিত লোকে ইহা বুঝেন, মূঢ়জন বুঝে না। (সুতরাং পদটির সন্তোষজনক অর্থ বাহির করিতে পারিলাম না।)
*********************