কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।

|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
সখি আর কি কহিতে ডর
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, ৯০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
[ সখি আর কি কহিতে ডর।
যাহার লাগিয়া সব ছাড়িলাম সে কেন বাসয়ে পর॥
সুজন কুজন যে জন না জানে তাহারে বলিব কি।
অন্তরের বেদন যে জন জানয় তাহারে পরাণ দি॥
কানুর পীরিতি কহিতে শুনিতে পরাণ ফাটিয়া উঠে।
শঙ্খ বণিকের করাত যেমন আসিতে যাইতে কাটে॥ ]
গৃহে গুরুজন স্বামী তরজন যা লাগি না দিনু না দিনু কানে।
এখন কি লাগি সে লোকে আমারে না চাহে
নয়ন কোণে॥
সই পরখী বুঝিনু কাজে।
যিনি অপরাধে সাধিলে বাদ জগত ভরিল লাজে॥
সে সব পীরিতি সাদর আরতি সদাই পড়িছে মনে।
প্রেম পরাভব এমন জানিয়া এখন যায় পরাণে॥
সহজে অবলা আগু অনুসরে না জানে কি হয় পাছে।
জ্ঞানদাস বলে সময় বুঝিতে কে যেন এমন আছে॥
মন্তব্য ---
বন্ধনীর ভিতরকার অংশ তরুতে নাই। ঐ অংশ সাহিত্য পরিষদের ২০৫৬ পুঁথিতে চণ্ডীদাস ভণিতায় এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ৩২৫ সংখাক পুঁথিতে নরহরি ভণিতায় পাওয়া যায়। কীর্ত্তনানন্দে সমগ্র পদ জ্ঞানদাস ভনিতায় আছে।
টীকা --
যে লোকে আমারে ইত্যাদি --- যাহার জন্য গৃহের গুরুজনের এবং স্বামীর কত তিরস্কার গ্রাহ্য করি নাই, সে কেন এখন আমাকে নয়নের কোণেও চাহিয়া দেখে না ?
পরখী--- পরীক্ষা করিয়া।
আগু অনুসরে ইত্যাদি --- স্বভাবতঃ আগাইয়া চলে, পরে কি হইবে ভাবিয়া দেখে না।
*********************