কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
পূরবে আছিলা প্রিয়া রাধা গুণবতী
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, ৯৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

পূরবে আছিলা প্রিয়া রাধা গুণবতী।
এবে গদাধর সঙ্গে অধিক পিরিতি॥
অন্তরেতে শ্যাম হেম-বরণ উপরে।
অধিক উজর ভেল পুলক-নিকরে॥
বড় অপরূপ গোরাচান্দ অবতার।
জগতে উদিত কিয়ে করুণা আকার॥
রায় রামানন্দ শ্রীনরহরি দাস।
গোপীর স্বভাব ভাব সবে পরকাশ॥
গৌর প্রেমে ভাসল জগতের লোক।
আনন্দে মোদিত সব নাহি দুখ শোক॥
সংকীর্তন রসে সব গৌর-গুণ গাই।
পড়ল মুখের সিন্ধু অবাধ না পাই॥
আকিঞ্চনে অধিক ভকতি-রতি দেল।
সবে জ্ঞানদাস ইথে বঞ্চিত ভেল॥

টীকা ---
শ্রীকৃষ্ণলীলায় গুণবতী রাধা প্রিয়া ছিলেন আর গৌরাঙ্গ লীলায় গদাধরের সঙ্গে প্রভুর অধিক প্রেম। তাঁহার অন্তরে শ্যামরূপ আর বাহিরে স্বর্ণবর্ণ, সেই বর্ণ আবার পুলক-রোমাঞ্চ হেতু অধিক উজ্জ্বল হইল। গৌরচন্দ্র বড় অপূর্ব্ব অবতার, মূর্তিমান করুণা কি জগতে উদিত হইলেন ! রায় রামানন্দ এবং নরহরি দাস (সরকার) প্রভৃতি সকলে গোপীর স্বভাব প্রকাশ করেন। গৌরাঙ্গের প্রেমে জগতের লোক ভাসিল, তাহারা এতই আনন্দে বিহ্বল যে দুঃখ শোক কিছু বোধ করিতে পারে না। সকলে সংকীর্ত্তনরসে গৌরগুণ গান করিয়া সুখের সমুদ্রে পড়িয়াছেন, সে সুখের সীমা নাই। যে অকিঞ্চন তাহাকেই ভক্তি ও প্রেম অধিক দিলেন, কেবল মাত্র জ্ঞানদাসই ইহাতে বঞ্চিত হইলেন।

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, শ্রীগৌরচন্দ্র, ৩৭১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ ধানশ্রী॥

পূরবে আছিলা প্রিয়া রাধা গুণবতী।
এবে গদাধর সঙ্গে অধিক পিরীতি॥
অন্তরেতে শ্যাম হেম-বরণ উপরে।
অধিক উজর ভেল পুলক-নিকরে॥
বড় অপরূপ গোরাচান্দ অবতার।
জগতে উদিত কিয়ে করুণা আকার॥ ধ্রু॥
রায় রামানন্দ শ্রীনরহরি দাস।
গোপীর স্বভাব ভাব সবে পরকাশ॥
গৌর-প্রেমে ভাসল জগতের লোক।
আনন্দে মোদিত সব নাহি দুখ শোক॥
সংকীর্তন-রসে সব গৌর-গুণ গাই।
পড়ল সুখের সিন্ধু অবধি না পাই॥
অকিঞ্চনে অধিক ভকতি-রতি দেল।
সবে জ্ঞানদাস ইথে বঞ্চিত ভেল॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশ্রী॥

পূরবে আছিলা প্রিয়া রাধা গুণবতী।
এবে গদাধর সঙ্গে অধিক পিরিতি॥
অন্তরেতে শ্যাম হেম-বরণ উপরে।
অধিক উজর ভেল পুলক-নিকরে॥
বড় অপরূপ গোরাচান্দ অবতার।
জগতে উদিত কিয়ে করুণা আকার॥ ধ্রু॥
রায় রামানন্দ শ্রীনরহরি দাস।
গোপীর স্বভাব ভাব সবে পরকাশ॥
গৌর-প্রেমে ভাসল জগতের লোক।
আনন্দে মোদিত সব নাহি দুখ শোক॥
সংকীর্তন-রসে সব গৌর-গুণ গাই।
পড়ল সুখের সিন্ধু অবধি না পাই॥
অকিঞ্চনে অধিক ভকতি-রতি দেল।
সবে জ্ঞানদাস ইথে বঞ্চিত ভেল॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬৩৭ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

পূরবে আছিলা প্রিয়া রাধা গুণবতী।
এবে গদাধর সঙ্গে অধিক পিরীতি॥
অন্তরেতে শ্যাম হেম বরণ উপরে।
অধিক উজর ভেল পুলক নিকরে॥
বড় অপরূপ গোরাচান্দ অবতার।
জগতে উদিত কিয়ে করুণা আকার॥
রায় রামানন্দ শ্রীনরহরি দাস।
গোপীর স্বভাব ভাব সবে পরকাশ॥
গৌর প্রেমে ভাসল জগতের লোক।
আনন্দে মোদিত সব নাহি দুখ শোক॥
সংকীর্ত্তন রসে সব গৌর গুণ গাই।
পড়ল সখের সিন্ধু অবধি না পাই॥
অকিঞ্চনে অধিক ভকতি রতি দেল।
সবে জ্ঞানদাস ইথে বঞ্চিত ভেল॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^