কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
সহজই গোরা কলেবরে
সহজেই গৌর কলেবরে

কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, ৯৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সহজই গোরা কলেবরে।
হেরইতে আঁখি মন ঝুরে॥
তাহে কত ভাব-পরকাশ।
কে বুঝয়ে কি রস বিলাস॥
কি কহব পহুঁক চরিত।
রোদইতে উদর পিরিত॥
পুলকয়ে প্রেম-অঙ্কুর।
প্রতি অঙ্গ সুখভরি পুর॥
মেঘ জিনি ঘন গরজন।
বরিষয়ে প্রেম বরিষণ॥
পুলক রচিত সব তনু।
কিশোর কুসুম-ধনু জনু॥
করুণায় কান্দে সব দেশ।
জ্ঞানদাস না পায় উদ্দেশ॥

টীকা --
পহুঁক চরিত--- প্রভুর চরিত।
রোদইতে উদয় পিরিত --- তিনি ক্রন্দন করিলে প্রেমের উদয় হয়।
মেঘজিনি ঘন গরজন ইত্যাদি -- তাঁহার কন্ঠস্বর মেঘের চেয়েও গুরুগম্ভীর, তিনি প্রেম বর্ষণ করেন।
কিশোর কুসুমধনু জনু--- যেন কিশোর বয়স্ক কামদেব।

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সুহই॥

সহজেই গৌর কলেবরে।
হেরইতে আঁখি মন ঝুরে॥
তাহে কত ভাব পরকাশ।
কে বুঝরে কি রস বিলাস॥
কি কহব পঁহুক চরিত।
রোয়ইতে উদয় পিরিত॥ ধ্রু॥
পুলকে যে প্রেম অঙ্কুর।
প্রতি অঙ্গ সুখ ভরিপুর॥
মেঘ জিনি ঘন গরজন।
বরিখয়ে প্রেম বরিষণ॥
পুলক-রচিত সব তনু।
কিশোর কুসুম-ধনু জনু॥
করুণায় কান্দে সব দেশ।
জ্ঞানদাস না পায় উদ্দেশ॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^