কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
গোবিন্দের অঙ্গে পহুঁ নিজ অঙ্গ দিঞা
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, ৯৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
গোবিন্দের অঙ্গে পহুঁ নিজ অঙ্গ দিঞা।
শুনে বৃন্দাবন গুণ ত্রিভঙ্গিম হঞা॥
গাএ বাসু (দেবান) ন্দ মাধব গোবিন্দে।
নাচে পুলকিত কেহুঁ পরম আনন্দে॥
গোলকের নাথ পহুঁ নীলাচল মাঝে।
শ্রীনিবাস আদি যত (ভক) তের মাঝে॥
বিপুল পুলক শোভে গৌর কলেবরে।
কত শত ধারা বহে নয়ন কমলে॥
হেরি গদাধর ...
শুনি সকরুণ কান্দিএ সব দেশ॥
আজানুলম্বিত ভূজ ডাহিনে তুলিয়া।
খেনে হরি হরি বোলে আবেশ হইয়া॥
খেনে বিলসয়ে খেনে চলয়ে (?) ধরণি।
জ্ঞানদাস বলে কিছুই না জানি॥
টীকা ---
তুলনীয় ---
ক্ষণদাগীত চিন্তামনি ধৃত মুরারি ভণিতাযুক্ত পদ
গোবিন্দের অঙ্গে পহুঁ নিজ অঙ্গ দিয়া।
গান বৃন্দাবন গুণ আনন্দিত হৈয়া॥
ঐ পদের সহিত আর কোন সাদৃশ্য দেখা যায় না।
বাসু ঘোষের পুরা নাম ছিল বাসুদেবানন্দ, মাধব ঘোষের মাধবানন্দ (চৈঃ ভাঃ ৩/৫ খণ্ড গায়েন মাধবানন্দ ঘোষ) ও গোবিন্দ ঘোষের নাম গোবিন্দানন্দ ঘোষ।
এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ২৯৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ পঠমঞ্জরি॥
গোবিন্দের অঙ্গে পহুঁ নিজ অঙ্গ দিঞা ।
শুনে বৃন্দাবন-গুণ ত্রিভঙ্গিম হঞা॥
গাএ বাসু - ------------------- মাধব গোবিন্দে।
নাচে পুলকিত কেহুঁ পরম আনন্দে ॥
গোলোকের নাথ পহুঁ নীলাচল মাঝে ।
শ্রীনিবাস আদি যত ( ভক ? ) তের মাঝে॥
বিপুল পুলক শোভে গৌর কলেবরে ।
কত শত ধারা বহে নয়ন-কমলে ॥
হেরি গদাধর ----- ------- --- ।
শুনি সকরুণ কান্দএ সব দেশ ॥
আজানুলম্বিত ভুজ ডাহিনে তুলিয়া ।
খেনে হরি হরি বোলে আবেশ হইয়া ॥
খেনে বিলসয়ে খেনে চলএ (?) ধরণি ।
জ্ঞানদাস বলে কিছুই না জানি॥
এই পদটি এই গ্রন্থের “অসম্পূর্ণ পদাবলী” অধ্যায়ের অন্তর্ভুক্ত। অধ্যায়ের শুরুতে লেখা আছে --- “এই অসম্পূর্ণ পদগুলি বিভিন্ন পুঁথি হইতে সংগৃহিত ও সর্বপ্রথম প্রকাশিত হইল। দুঃখের বিষয়, ইহাদের পূর্ণ রূপটি উদ্ধার করিতে পারা গেল না।
*********************