কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।

|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
বলনী চাহনী দোলনী হেলনী গায়নী আপনী নাচে
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, ৯৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
বলনী চাহনী দোলনী হেলনী গায়নী আপনী নাচে।
রামাই সুন্দর পণ্ডিত পুরন্দর কাছে॥
নাচে নিত্যানন্দ-আনন্দ সাগর পরম রসাল।
গৌর সংকীর্ত্তন প্রকট অনুক্ষণ জগত-- ।
হাস গদগদ ভাস সুন্দর করুণাময় দিঠে চায়।
বিপুল পুলকিত অঙ্গ পুলকিত কৃপাএ ভুবন ভাসায়॥
ডাহিন ভুজ তুলি বোলএ হরি হরি জৈহন করিবর চলে।
হেরি পশু পাখি আনন্দে আকুল জ্ঞানদাস বোলে॥
টীকা---
বলনি --- বলন, গঠন।
গায়নী আপনী নাচে ---- গাহিতে গাহিতে নাচেন।
রামাই --- শ্রীবাসের ছোট ভাই।
সুন্দর--- সুন্দরানন্দ, যিনি পূর্ব্বলীলা সুদাম ছিলেন।
সুন্দরানন্দ নিত্যানন্দের শাখা ভৃত্য মর্ম।
যাঁর সঙ্গে নিত্যানন্দ করে ব্রজনর্ম॥ (চৈতন্য চরিতামৃত ১।১১।২৩)
পুরন্দরপণ্ডিত --- ইঁহার বাড়ী ছিল খড়দহে।
নিত্যানন্দ প্রভুর প্রিয় পণ্ডিত পুরন্দর।
প্রেমার্ণব-মধ্যে ফিরে যৈছন মন্দর। (চৈতন্য চরিতামৃত ১।১১।২৮)
এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ৩০১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ কেদার জতি॥

রামাই সুন্দর পণ্ডিত পুরন্দর -- -- -- কাছে॥
নাচে নিত্যানন্দ আনন্দ-সাগর পরম রসাল।
গৌর-সংকীর্তন প্রকট অনুক্ষণ জগত -- -- --॥
হাস গদগদ ভাষ সুন্দর করুণাময় দিঠে চায়।

ডাহিন ভুজ তুলি বোলএ হরি হরি জৈছন করিবর চলে।

এই পদটি এই গ্রন্থের “অসম্পূর্ণ পদাবলী” অধ্যায়ের অন্তর্ভুক্ত। অধ্যায়ের শুরুতে লেখা আছে --- “এই অসম্পূর্ণ পদগুলি বিভিন্ন পুঁথি হইতে সংগৃহিত ও সর্বপ্রথম প্রকাশিত হইল। দুঃখের বিষয়, ইহাদের পূর্ণ রূপটি উদ্ধার করিতে পারা গেল না।”
*********************