কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
সজনী না কর কানু-পরসঙ্গ
স্বজনি না কর কানু পরসঙ্গ
সজনি না কর কানু পরসঙ্গ

কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫ সাল), ১ম খণ্ড, ২য় শাখা, ১৭শ পল্লব, মান, ৪৯৫ নং পদসংখ্যা, ৩৩২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তিরোখা ধানশী॥

সজনী না কর কানু-পরসঙ্গ।
পানি না সেঁচহ দগধল অঙ্গ॥ ধ্রু॥
ভালে হাম কলাবতি ভালে তুহুঁ দূতি।
ভালে মনমথ ভালে কানুক পিরীতি॥
ভাল জন-বচন কয়লুঁ যত বাম।
সো ফল ভুঁজইতে ইহ পরিণাম॥
পহিলহি কি কহব আরতি-রাশি।
সুকপট প্রেমে সব পরিজনে হাসি॥
ভাল ভেল অলপে কয়ল সমাধান।
পুরুবক পুণ-ফলে রহল পরাণ॥
চন্দন-তরু অব বিখ-তরু ভেল।
যতয়ে মনোরথ সব দুরে গেল॥
মরম না জানি কয়লু অনুরাগ।
জ্ঞানদাস কহ গুরুয়া অভাগ॥

ই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ২০৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান ॥ তিরোতা। ধানশী॥

স্বজনি না কর কানু পরসঙ্গ।
পানি না সেঁচহ দগধল অঙ্গ॥
ভালে হাম কলাবতী ভালে তুহুঁ দোতী।
ভালে মনমথ ভালে কানুক পিরীতি॥
ভাল জন বচন কয়লু হাম আন।
সো ফল ভুঞ্জহ ইহ পরিমাণ॥
পহিলহি কি কহব আরতি রাশি।
সুকপট প্রেমে সব পরিজনে হাসি॥
ভাল ভেল অলপে কয়ল সমাধান।
পূরবক পুণ্য ফলে পায়লু পরাণ॥
চন্দন তরু বলি বিখতরু ভেল।
যতয়ে মনোরথ সব দূরে গেল॥
মরম না জানি কয়লু অনুরাগ।
জ্ঞানদাস কহ গুরুয়া অভাগ॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ২৩৬ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান।
॥ তিরোতা ধানশী॥

স্বজনি না কর কানু পরসঙ্গ।
পানি না সেঁচহ দগধল অঙ্গ॥
ভালে হাম কলাবতী ভালে তুহুঁ দোতী।
ভালে মনমথ ভালে কানুক পিরীতি॥
ভাল জন বচন কয়লু হাম আন।
সো ফল ভুঞ্জহ ইহ পরিমাণ॥
পহিলহি কি কহব আরতি রাশি।
সুকপট প্রেমে সব পরিজনে হাসি॥
ভাল ভেল অলপে কয়ল সমাধান।
পূরবক পুণ্য ফলে পায়লু পরাণ॥
চন্দন তরু বলি বিখতরু ভেল।
যতয়ে মনোরথ সব দূরে গেল॥
মরম না জানি কয়লু অনুরাগ।
জ্ঞানদাস কহ গুরুয়া অভাগ॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৬৯ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান।
॥ তিরোতা ধানশী॥

সজনি না কর কানু পরসঙ্গ। পানি
না সেঁচহ দগধল অঙ্গ॥ ভালে হাম কলা-
বতী ভালে তুহুঁ দোতী। ভালে মনমথ
ভালে কানুক পিরীতি॥ ভাল জন বচন
কয়লু হাম আন। সো ফল ভুঞ্জহ ইহ পরি-
মাণ॥ পহিলহি কি কহব আরতি রাশি।
সুকপট প্রেমে সব পরিজনে হাসি॥ ভাল
ভেল অলপে কয়ল সমাধান। পূরবক পুণ্য
ফলে পায়লু পরাণ॥ চন্দন তরু বলি বিখ-
তরু ভেল। যতয়ে মনোরথ সব দূরে গেল॥
মরম না জানি কয়লু অনুরাগ। জ্ঞানদাস
কহ গুরুয়া অভাগ॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২৪৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান
॥ তিরোতা---ধানশী॥

সজনি, না কর কানু-পরসঙ্গ।
পানী না সেঁচহ দগধল অঙ্গ॥
ভালে হাম কলাবতী ভালে তুহুঁ দোতী।
ভালে মনমথ ভালে কানুক পিরীতি॥
ভাল জন-বচন কয়লু হাম আন।
সো ফল ভুঞ্জহ ইহ পরিমাণ॥
পহিলহি কি কহব আরতিরাশি।
সুকপট প্রেমে সব পরিজনে হাসি॥
ভাল ভেল অলপে কয়ল সমাধান।
পূরবক পুণ্যফলে পায়লুঁ পরাণ॥
চন্দনতরু বলি বিখতরু ভেল।
যতয়ে মনোরথ সব দূরে গেল॥
মরম না জানি কয়লু অনুরাগ।
জ্ঞানদাস কহ গুরুয়া অভাগ॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, মান, ২৩৫পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সজনি ! না কর কানু-পরসঙ্গ।
পানি না সেঁচহ দগধল অঙ্গ॥ ধ্রু॥
ভালে হাম কলাবতি ভালে তুহুঁ দূতি।
ভালে মনমথ ভালে কানুক পিরীতি॥
ভাল জন-বচন কয়লুঁ যত কাম।
সো ফল ভুঁজইতে ইহ পরিণাম॥
পহিলহি কি কহব আরতি-রাশি।
সুকপট প্রেমে সব পরিজন হাসি॥
ভাল ভেল অলপে করল সমাধান।
পুরুবক পুণ-ফলে রহল পরাণ॥
চন্দন-তরু অব বিখ-তরু ভেল।
যতয়ে মনোরথ সব দূরে গেল॥
মরম না জানি কয়লু অনুরাগ।
জ্ঞানদাস কহ গুরুয়া অভাগ॥

টীকা ---
পানি না সেঁচহ দগধল অঙ্গ --- যে অঙ্গ পুড়িয়া গিয়াছে, তাহাতে আর জল ঢালিও না, (তাহাতে জ্বালা আরও বাড়িবে)।
আরতি-হাসি --- এখন পরিজনেরা আমাকে উপহাস করে বিখতরু---বিষবৃক্ষ।
অভাগ --- দুর্ভাগ্য।

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী” এর ২৩৮ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

মান
॥ তিরোতা-ধানশী॥

সজনি, না কর কানু-পরসঙ্গ।
পানী না সেঁচহ দগধল অঙ্গ॥
ভালে হাম কলাবতি ভালে তুহুঁ দোতী।
ভালে মনমথ ভালে কানুক পিরীতি॥
ভাল-জন বচন কয়লু যত আন।
সো ফল ভুঞ্জহ ইহ পরিমাণ॥
পহিলহি কি কহব আরতিরাশি।
সুকপট প্রেম সব পরিজনে হাসি॥
ভাল ভেল অলপে কয়ল সমাধান।
পূরবক পুণ্যফলে পায়লু পরাণ॥
চন্দনতরু বলি বিখতরু ভেল।
যতয়ে মনোরথ সব দূরে গেল॥
মরম না জানি কয়লু অনুরাগ।
জ্ঞানদাস কহে গুরুয়া অভাগ॥

ই পদটি ১৯৪৫ সালে প্রকাশিত বিভূতিভূষণ মিত্র সম্পাদিত “কাব্য-রত্নমালা” গ্রন্থের, মান, ৫৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

স্বজনি না কর কানু পরসঙ্গ।
পানি না সেচহ দগধল অঙ্গ॥
ভালে হাম কলাবতী ভালে তুহুঁ দোতী।
ভালে মনোমথ ভালে কানুক পিরীতি॥
ভাল জন বচন কয়লু যত বাম।
সো ফল ভুঞইতে ইহ পরিণাম॥
পহিলহি কি কহব আরতি রাশি।
সুকপট প্রেমে সব পরিজন হাসি॥
ভাল ভেল অলপে কয়ল সমাধান।
পূরবক পুণ্যফলে পায়লু পরাণ॥
চন্দন তরু বলি বিখতরু ভেল।
যতয়ে মনোরথ সব দূরে গেল॥
মরম না জানি কয়লু অনুরাগ।
জ্ঞানদাস কহ গুরুয়া অভাগ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪৩৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

গাঢ় মান
শ্রীরাধার উক্তি
॥ তিরোথা ধানশী॥

সজনী না কর কানুপরসঙ্গ।
পানি না সেঁচহ দগধল অঙ্গ॥ ধ্রু॥
ভালে হাম কলাবতি ভালে তুহুঁ দূতি।
ভালে মনমথ, ভালে কানুক পিরীতি॥
ভাল জন বচন কয়লুঁ যত বাম।
সো ফল ভুঁজইতে ইহ পরিণাম॥
পহিলহি কি কহব আরতিরাশি।
সুকপট প্রেমে সব পরিজনে হাসি॥
ভাল ভেল অলপে কয়ল সমাধান।
পুরুবক পুণফলে রহল পরাণ॥
চন্দনতরু অব বিখতরু ভেল।
যতয়ে মনোরথ সব দূরে গেল॥
মরম না জানি কয়লুঁ অনুরাগ।
জ্ঞানদাস কহ গুরুয়া অভাগ॥

ই পদটি ১৯৫৩ সালে (?) প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ২য় খণ্ড এর ৩৮৩ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

মানপ্রকরণ।
॥ তিরোথা ধানশী - মধ্যম একতালা॥

সজনী না কর কানু-পরসঙ্গ।
পানি না সেঁচহ দগধল অঙ্গ॥ ধ্রু॥
ভালে হাম কলাবতি ভালে তুহুঁ দূতি।
ভালে মনমথ ভালে কানুক পিরীতি॥
ভাল জন বচন কয়লুঁ যত বাম।
সো ফল ভুঁজইতে ইহ পরিণাম॥
পহিলহি কি কহব আরতি রাশি।
সুকপট প্রেমে সব পরিজনে হাসি॥
ভাল ভেল অলপে কয়ল সমাধান।
পুরুবক পুণ ফলে রহল পরাণ॥
চন্দন তরু অব বিখ তরু ভেল।
যতয়ে মনোরথ সব দুরে গেল॥
মরম না জানি কয়লু অনুরাগ।
জ্ঞানদাস কহ গুরুয়া অভাগ॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ২৫৩--পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

গাঢ় মান
॥ তিরোথা ধানশী॥

সজনী না কর কানু-পরসঙ্গ।
পানি না সেঁচহ দগধল অঙ্গ॥ ধ্রু॥
ভালে হাম কলাবতি ভালে তুহুঁ দূতি।
ভালে মনমথ, ভালে কানুক পিরীতি॥
ভাল জন-বচন কয়লুঁ যত বাম।
সো ফল ভুঁজইতে ইহ পরিণাম॥
পহিলহি কি কহব আরতি-রাশি।
সুকপট প্রেমে সব পরিজনে হাসি॥
ভাল ভেল অলপে কয়ল সমাধান।
পুরুবক পুণ-ফলে রহল পরাণ॥
চন্দন-তরু অব বিখ-তরু ভেল।
যতয়ে মনোরথ সব দুরে গেল॥
মরম না জানি কয়লু অনুরাগ।
জ্ঞানদাস কহ গুরুয়া অভাগ॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬৬২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সজনী না কর কানুপরসঙ্গ।
পানি না সেঁচহ দগধল অঙ্গ॥
ভালে হাম কলাবতি ভালে তুহুঁ দূতি।
ভালে মনমথ ভালে কানুক পিরীতি॥
ভাল জন বচন কয়লুঁ যত বাম।
সো ফল ভুঁজইতে ইহ পরিণাম॥
পহিলহি কি কহব আরতিরাশি।
সুকপট প্রেমে সব পরিজনে হাসি॥
ভাল ভেল অলপে কয়ল সমাধান।
পুরুবক পুণফলে রহল পরাণ॥
চন্দনতরু অব বিখতরু ভেল।
যতয়ে মনোরথ সব দুরে গেল॥
মরম না জানি কয়লুঁ অনুরাগ।
জ্ঞানদাস কহ গুরুয়া অভাগ॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^