কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
গিরিধর লাল গিরিপর খেলল
কবি জ্ঞানদাস
এই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ৩৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তুড়ি॥

গিরিধর লাল,     গিরিপর খেলল,
তরু হেলন পদ পঙ্কজ দোলনীয়া।
অতি বল সুবল     মহাবল বালক,
কান্ধে ছান্দ করে ভাঙ দোহানিয়া॥
গিরিবর নিকট,     খেলত শ্যাম সুন্দর,
ঘূর্ণিত নয়ন বিশাল।
নৌতুন তৃণ,     হেরিয়া যমুনা তট,
চঞ্চল ধার গোপাল॥
সখাগণ সঙ্গে,     রঙ্গে নন্দ নন্দন,
উপনীত যমুনা তীর।
পাঁচনি বেত্র     বাম কক্ষে দাবই,
অঞ্জলি ভরি পিয়ে নীর॥
প্রিয় শ্রীদাম,     সুদাম মধুমঙ্গল,
তীরে রহি হেরত রঙ্গ।
শ্যামল সুন্দর,     মূরতি মনোহর,
হেরি যমুনা অতি বাঢ়ল তরঙ্গ॥
জ্ঞানদাস কহ,     পরিমল সুন্দর,
কুসুম ষটপদ জোর।
যমুনাক তীর,     রমণ অতি সুঘড়,
সুরস রসের ওর॥

এই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) প্রকাশিত অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ১৮১ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

গোষ্ঠ।
॥ তুড়ি॥

গিরিধর লাল,     গিরিপর খেলল,
তরু হেলন পদ পঙ্কজ দোলনীয়া।
অতি বল সুবল     মহাবল বালক,
কান্ধে ছান্দ করে ভাঙ দোহানিয়া॥
গিরিবর নিকট,     খেলত শ্যাম সুন্দর,
ঘূর্ণিত নয়ন বিশাল।
নৌতুন তৃণ,     হেরিয়া যমুনা তট,
চঞ্চল ধার গোপাল॥
সখাগণ সঙ্গে,     রঙ্গে নন্দ-নন্দন,
উপনীত যমুনা তীর।
পাঁচনি বেত্র     বাম কক্ষে দাবই,
অঞ্জলি ভরি পিয়ে নীর॥
প্রিয় শ্রীদাম,     সুদাম মধুমঙ্গল,
তীরে রহি হেরত রঙ্গ।
শ্যামল সুন্দর,     মূরতি মনোহর,
হেরি যমুনা অতি বাঢ়ল তরঙ্গ॥
জ্ঞানদাস কহ,     পরিমল সুন্দর,
কুসুম ষটপদ জোর।
যমুনাক তীর,     রমণ অতি সুঘড়,
সুরস রসের ওর॥

এই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১২৯ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

গোষ্ঠ
॥ তুড়ী॥

গিরিধর লাল, গিরিপর খেলল, তরু
হেলন পদপঙ্কজ দোলনীয়া। অতি বল
সুবল, মহাবল বালক, কান্ধে ছান্দ করে
ভাঙ দোহানিয়া॥ গিরিবর নিকট, খেলত
শ্যামসুন্দর, ঘূর্ণিত নয়ন বিশাল। নৌতুন
তৃণ, হেরিয়া যমুনা-তট, চঞ্চল ধায় গোপাল॥
সখাগণ সঙ্গে, রঙ্গে নন্দ-নন্দন, উপনীত
যমুনা-তীর। পাঁচনি বেত্র, বাম কক্ষে
দাবই, অঞ্জলি ভরি পিয়ে নীর॥ প্রিয়
শ্রীদাম, সুদাম, মধুমঙ্গল, তীরে রহি হেরত
রঙ্গ। শ্যামল সুন্দর, মূরতি মনোহর, হেরি
যমুনা অতি বাঢ়ল তরঙ্গ॥ জ্ঞানদাস কহ,
পরিমল সুন্দর, কুসুম ষট্ পদ জোর।
যমুনাক তীর, রমণ অতি সুঘড়, সুরস
রসের ওর॥

এই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ১৯৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

গোষ্ঠ-লীলা।
॥ তুড়ী॥

গিরিধর লাল,     গিরিপর খেলল,
তরু হেলন পদ পঙ্কজ দোলনীয়া।
অতি বল সুবল,     মহাবল বালক,
কান্ধে ছান্দ করে ভাঙ দোহানিয়া॥
গিরিবর নিকট,     খেলত শ্যাম সুন্দর,
ঘূর্ণিত নয়ন বিশাল।
নৌতুন তৃণ,     হেরিয়া যমুনা তট,
চঞ্চল ধায় গোপাল॥
সখাগণ সঙ্গে,     রঙ্গে নন্দ নন্দন,
উপনীত যমুনা তীর।
পাঁচনি বেত্র,     বাম কক্ষে দাবই,
অঞ্জলি ভরি পিয়ে নীর॥
প্রিয় শ্রীদাম,     সুদাম মধুমঙ্গল,
তীরে রহি হেরত রঙ্গ।
শ্যামল সুন্দর,     মূরতি মনোহর,
হেরি যমুনা অতি বাঢ়ল তরঙ্গ॥
জ্ঞানদাস কহ,     পরিমল সুন্দর,
কুসুম ষট্ পদ জোর।
যমুনাক তীর,     রমণ অতি সুঘড়,
সুরস-রসের ওর॥

এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, ১০২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। গোষ্ঠলীলা, সখ্য ও বাত্সল্য রসের পদ।

গোষ্ঠলীলা।

গিরিধর লাল,     গিরিপর খেলন,
তরু হেলন পদ পঙ্কজ দোলনীয়া।
অতি বল সুবল,     মহাবল বালক,
কান্ধে ছান্দ করে ভার দোহনীয়া ॥
গিরিবর নিকট,     খেলত শ্যাম সুন্দর,
ঘূর্ণিত নয়ন বিশালা।
নৌতুন তৃণ,     হেরিয়া যমুনা তট,
চঞ্চল ধায় গোপালা॥
সখাগণ সঙ্গে,     রঙ্গে নন্দ নন্দন
উপনীত যমুনা তীর।
পাঁচনি বেত্র,     বাম কক্ষে দাবই ,
অঞ্জলি ভরি পিয়ে নীর॥
প্রিয় বসুদাম,     শ্রীদাম, মধুমঙ্গল,
তীরে রহি হেরত রঙ্গ।
শ্যামল সুন্দর,     মূরতি মনোহর,
হেরি যমুনা অতি বাঢ়ল তরঙ্গ॥
জ্ঞানদাস কহ,     পরিমল সুন্দর,
কুসুম ষট্ পদ জোর।
যমুনাক তীর,     রমণ অতি সুঘড়
সুরস রসের ওর @॥

@ --- পাঠান্তর ক --- বিহরে গোবর্দ্ধন কোর। (কলিকাতা বিশ্ববিদ্যালয় হইতে ১৩৬৩ সালে প্রকাশিত জ্ঞানদাসের পদাবলী।
পদকল্পতরুতে ভনিতাযুক্ত শেষ কলিটি নাই। প্রাচীন কবির গ্রন্থাবলীতে আছে।

এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ২৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

গোষ্ঠলীলা
শ্রীরাম-কৃষ্ণের গোষ্ঠে গমন
॥ তুড়ী॥

গিরিধর লাল     গিরি পর খেলন
তরু-হেলন পদপঙ্কজ-দোলনীয়া।
অতিবল সুবল     মহাবল বালক
কান্ধে ছান্দ করে ভাণ্ড দোহানীয়া॥
গিরিবর নিকট     খেলত শ্যামসুন্দর
ঘূর্ণিত নয়ন বিশালা।
নৌতুন তৃণ     হেরিয়া যমুনা তটে
চঞ্চল ধায় গোপালা॥
সখাগণ সঙ্গে     রঙ্গে নন্দ-নন্দন
উপনীত যমুনা তীর।
পাঁচনি বেত্র     বাম কক্ষে দাবই
অঞ্জলি ভরি পিয়ে নীর॥
প্রিয় বসুদাম     শ্রীদাম মধুমঙ্গল
তীরে রহি হেরত রঙ্গ।
শ্যামল সুন্দর     মূরতি মনোহর
হেরি যমুনা অতি বাড়ল তরঙ্গ॥
জ্ঞানদাস কহ     পরিমল সুন্দর
কুসুম ষটপদ-জোর।
যমুনাক তীর     রমণ অতি সুঘঢ়
বিহরে গোহর্দ্ধন-কোর॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^