কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
ধেনু সঙে আওত নন্দ দুলাল
ধেনু সঞে আওত নন্দদুলাল
ধেনু সনে আওত নন্দদুলাল

কবি জ্ঞানদাস
এই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ৩৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

গোষ্ঠবিহার
॥ শ্রীরাগ॥

ধেনু সঙে আওত নন্দ দুলাল। ধ্রু
গোধূলি ধূসর,     শ্যাম কলেবর,
আজানুলম্বিত বনমাল॥
ঘন ঘন শিঙ্গা     বেণু রব শুনইতে,
ব্রজবাসীগণ ধায়।
মঙ্গল থারি,     দীপ করে বধূগণ,
মন্দির দ্বারে দাঁড়ায়॥
পীতাম্বর ধর,     মুখ জিনি বিধুবর,
নব মঞ্জরী অবতাংস।
চূড়া ময়ূর,     শিখণ্ডক মণ্ডিত,
বাইরি মোহন বংশ॥
ব্রজবাসীগণ,     বাল বৃদ্ধ জন,
অনিমিখে মুখ শশী হেরি।
ভুলিল চকোর,     চাঁদ জনু পাওল,
মন্দিরে নাচয়ে ফেরি॥
গোগণ নবহুঁ     গোঠে পরবেশল,
মন্দিরে চলু নন্দলাল।
আকুল পন্থে,     যশোমতী আও,
জ্ঞান ভণিত রসাল॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) প্রকাশিত অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ১৮২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

গোষ্ঠ।
॥ তুড়ি॥

ধেনু সঙে আওত নন্দদুলাল।
গোধূলি ধূসর,     শ্যাম কলেবর,
আজানুলম্বিত বনমাল॥
ঘন ঘন শিঙ্গা,     বেণু রব শুনইতে,
ব্রজবাসিগণ ধায়।
মঙ্গল থারি,     দীপ করে বধূগণ,
মন্দির দ্বারে দাঁড়ায়॥
পীতাম্বর ধর,     মুখ জিনি বিধুবর
নব মঞ্জরী অবতংস।
চূড়া ময়ূর,     শিখণ্ডক মণ্ডিত,
বাইয়ি মোহন বংশ॥
ব্রজবাসীগণ,     বাল বৃদ্ধ জন,
অনিমিখে মুখ শশী হেরি।
ভুলিল চকোর,     চাঁদ জনু পাওল
মন্দিরে নাচয়ে ফেরি॥
গোগণ নবহুঁ,     গোঠে পরবেশল,
মন্দিরে চলু নন্দলাল।
আকুল পন্থে,     যশোমতী আও,
জ্ঞান ভণিত রসাল॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৩০ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

গোষ্ঠ।
॥ তুড়ী॥

ধেনু সঙে আওত নন্দদুলাল। গোধূলি
ধূসর, শ্যাম কলেবর, আজানুলম্বিত বন-
মাল॥ ঘন ঘন শিঙ্গা, বেণু রব শুনইতে,
ব্রজবাসীগণ ধায়। মঙ্গল থারি, দীপ করে
বধূগণ, মন্দির দ্বারে দাঁড়ায়॥ পীতাম্বর
ধর, মুখ জিনি বিধুবর, নব মঞ্জরী অবতংস।
চূড়া ময়ূর, শিখণ্ডক মণ্ডিত, বাইয়ি মোহন
বংশ॥ ব্রজবাসীগণ, বাল বৃদ্ধ জন, অনি-
মিখে মুখশশী হেরি। ভুলিল চকোর,
চাঁদ জনু পাওল, মন্দিরে নাচয়ে ফেরি॥
গোগণ নবহুঁ, গোঠে পরবেশল, মন্দিরে চলু
নন্দলাল। আকুল পন্থে, যশোমতী আও,
জ্ঞান ভণিত রসাল॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ১৯৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

গোষ্ঠ-লীলা।
॥ তুড়ী॥

ধেনু সঞে আওত নন্দদুলাল। ধ্রু
গোধূলি ধূসর,     শ্যাম কলেবর,
আজানুলম্বিত বনমাল॥
ঘন ঘন শিঙ্গা     বেণুরব শুনইতে,
ব্রজবাসীগণ ধায়।
মঙ্গল থারি,     দীপ করে বধূগণ,
মন্দির দ্বারে দাঁড়ায়॥
@ ধর,     মুখ জিনি বিধুবর
নব মঞ্জরী অবতংস।
চূড়া ময়ূর,     শিখণ্ডক মণ্ডিত,
বায়ই মোহন বংশ॥
ব্রজবাসীগণ,     বাল বৃদ্ধ জন,
অনিমিখে মুখশশী হেরি।
ভুলিল চকোর,     চাঁদ জনু পাওল
মন্দিরে নাচয়ে ফেরি॥
গো গণ সবহুঁ,     গোঠে পরবেশল,
মন্দিরে চলু নন্দলাল।
আকুল পন্থে,     যশোমতী আও,
জ্ঞান ভণিত রসাল॥

@ - এখানে একটি অক্ষরের রেশ দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে না।

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, উত্তর গোষ্ঠ, ১০৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

ধেনু সনে আওত নন্দদুলাল।
গোধূলি ধূসর,     শ্যাম কলেবর,
আজানুলম্বিত বনমাল॥
ঘন ঘন শিঙ্গা     বেণুরব শুনইতে,
ব্রজবাসীগণ ধায়।
মঙ্গল থারি,     দীপ করে বধূগণ,
মন্দির দ্বারে দাঁড়ায়॥
পীতাম্বর ধর,     মুখ জিনি বিধূবর
নবমঞ্জরী অবতংস।
চূড়া ময়ূর,     শিখণ্ডক মণ্ডিত ,
বায়ই মোহন বংশ॥
ব্রজবাসীগণ,     বাল বৃদ্ধ জন,
অনমিখে মুখশশী হেরি।
ভুলিল চকোর,     চাঁদ জনু পাওল
মন্দিরে নাচয়ে ফেরি॥
গো গণ সবহুঁ     গোঠে পরবেশল,
মন্দিরে চলু নন্দলাল।
আকুল পন্থে,     যশোমতী আও,
জ্ঞান ভাণত রসাল॥

টীকা--
নব মঞ্জরী অবতংস--- নূতন মঞ্জরী দিয়া কর্ণভূষণ রচনা করিয়াছেন।
বারই --- বাজার।

*********************
^^এই পাতার উপরে ফেরত^^