কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
সজনি তুহুঁ সে কহসি মঝু হিত
স্বজনি তুহুঁ সে কহসি মঝু হিত
সজনি তুহুঁ সে কহসি মঝু হীত

কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫ সাল), ১ম খণ্ড, ১ম শাখা, ১৭শ পল্লব, মান, ৪৯৮নং পদসংখ্যা, ৩৩৪-নং পৃষ্ঠা থেকে নেওয়া।

॥ কেদার॥


সজনি তুহুঁ সে কহসি মঝু হিত।
হীত অহীত   সবহুঁ হাম বুঝিয়ে
আনে হোয়ত বিপরীত॥ ধ্রু॥
লঘু উপকার   করয়ে যব সুজনক
মানয়ে শৈল সমান।
অচল হীত   করয়ে মুরুখ জনে
মানয়ে সরিষ প্রমাণ॥
কানুক রীত   ভীত মঝু চীতহিঁ
না জানি কি হয়ে পরিণাম।
ঐছন পিরিতিক   বশ নাহি হোয়ত
যৈছন কীর সমান॥
কি কহব রে সখি   কহি কহি দেখলুঁ
অতয়ে চাহি সমাধান।
যাকর যো গুণ   কবহুঁ না যাওত
জ্ঞানদাস পরমাণ॥

এই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ২০৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান
॥ কেদার॥

স্বজনি তুহুঁ সে কহসি মঝু হিত।
হিত অহিত,   সবহুঁ হাম বুঝিয়ে,
আনে হোয়ত বিপরীত॥
লঘু উপকার,   করয়ে যব সুজনক,
মানয়ে শৈল সমান।
অচল হিত,   করয়ে মূরুখ জনে,
মানয়ে সরিষ প্রমাণ॥
কানুক রীত,   ভীত মঝু চিতহিঁ,
না জানি কি হয়ে পরিণামে।
ঐছন পিরীতিক,   রস নাহি হোয়ত,
যৈছন কি রস মানে॥
কি কহব রে সখি,   কহি কহি দেখনু,
অতএ চাহি সমাধান।
যাকর যো গুণ,   কবহুঁ না যাওত,
জ্ঞানদাস পরমাণ॥

এই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ২৩৭ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান।
॥ কেদার॥

স্বজনি তুহুঁ সে কহসি মঝু হিত।
হিত অহিত,   সবহুঁ হাম বুঝিয়ে,
আনে হোয়ত বিপরীত॥
লঘু উপকার,   করয়ে যব সুজনক,
মানয়ে শৈল সমান।
অচল হিত,   করয়ে মূরুখ জনে,
মানয়ে সরিষ প্রমাণ॥
কানুক রীত,   ভীত মঝু চিতহিঁ,
না জানি কি হয়ে পরিণামে।
ঐছন পিরীতিক,   রস নাহি হোয়ত,
যৈছন কি রস মানে॥
কি কহব রে সখি,   কহি কহি দেখনু,
অতএ চাহি সমাধান।
যাকর যো গুণ,   কবহুঁ না যাওত,
জ্ঞানদাস পরমাণ॥

এই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৭০ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান।
॥ কেদার॥

সজনি তুহুঁ সে কহসি মঝু হিত। হিত
অহিত, সবহুঁ হাম বুঝিয়ে, আনে হোয়ত
বিপরীত॥ লঘু উপকার, করয়ে যব সুজনক,
মানয়ে শৈল সমান। অচল হিত, করয়ে
মূরুখ জনে, মানয়ে সরিষ প্রমাণ॥ কানুক
রীত, ভীত মঝু চিতহিঁ, না জানি কি হয়ে
পরিণামে। ঐছন পিরীতিক, রস নাহি
হোয়ত, যৈছন কি রস মানে॥ কি কহব রে
সখি, কহি কহি দেখনু, অতএ চাহি সমা-
ধান। যাকর যো গুণ, কবহুঁ না যাওত,
জ্ঞানদাস পরমাণ॥

এই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২৪৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান
॥ কেদার॥

স্বজনি, তুহুঁ সে কহসি মঝু হিত।
হিত অহিত,     সবহুঁ হাম বুঝিয়ে,
আনে হোয়ত বিপরীত॥
লঘু উপকার,   করয়ে যব সুজনক,
মানয়ে শৈল সমান।
অচল হিত,   করয়ে মূরুখ জনে,
মানয়ে সরিষ প্রমাণ॥
কানুক রীত,   ভীত মঝু চিতহিঁ,
না জানি কি হয়ে পরিণামে।
ঐছন পিরীতিক,   রস নাহি হোয়ত,
যৈছন কি রস মানে॥
কি কহব রে সখি,   কহি কহি দেখনু,
অতএ চাহি সমাধান।
যাকর যো গুণ,   কবহুঁ না যাওত,
জ্ঞানদাস পরমাণ॥

এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, বিদ্যাপতির অনুসরণে জ্ঞানদাস, ৭৭পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সজনি তুহুঁ সে কহসি মঝু হিত।
হীত অহীত     সবহুঁ হাম বুঝিয়ে
আনে হোয়ত বিপরীত॥ ধ্রু॥
লঘু উপকার     করয়ে যব সুজনক
মানয়ে শৈল সমান।
অচল হিত     করয়ে মুরুখ জনে
মানয়ে সরিষ প্রমাণ॥
কানুক রীত     ভীত মঝু চীতহিঁ
না জানি কি হয়ে পরিণাম।
ঐছন পিরিতিক     বশ নাহি হোয়ত
যৈছন কীর সমান॥
কি কহব রে সখি     কহি কহি দেখলু
অতয়ে চাহি সমাধান।
যাকর যো গুণ     কবহুঁ না যাওত
জ্ঞানদাস পরমাণ॥

টীকা ---
আন হোয়ত বিপরীত--- আমি তো হিত-অহিত বুঝি কিন্তু অন্যে অর্থাৎ কৃষ্ণ যে বিপরীত বুঝেন।
লঘু উপকার ইত্যাদি --- সুজনের যদি অল্প উপকারও করা যায় সে উহাকে পর্ব্বততুল্য বড় মনে করে, আর মুখের যদি পাহাড়ের মতন (অচল হীত) উপকারও করা যায়, তাহা হইলে উহা সে সরিষার মতন ছোট মনে করে।
কানুক রীত ইত্যাদি --- কানাইয়ের ব্যবহার দেখিয়া আমার মনে ভয় হইতেছে, না জানি উহার পরিণাম কি হইবে। ঐ ধরণের লোক প্রেমের বশীভূত হয় না, যেমন টিয়াপাখী সুযোগ পাইলেই পলায়ন করে।

এই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন, “কীর্ত্তন-পদাবলী” এর ২৩৮ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

মান
॥ কেদার॥

স্বজনি, তুহুঁ সে কহসি মঝু হিত।
হীত অহিত   সবহুঁ হাম বুঝিয়ে
আনে হোয়ত বিপরীত॥
লঘু উপকার   করয়ে বর সুজনক
মানয়ে শৈল সমান।
অচল হিত   করয়ে মূরুখ জনে
মানয়ে সরিষ প্রনাণ @॥
কানুক রীত   ভীত মঝু চিতহি
না জানি হয় পরিণামে।
ঐছন পিরীতিক   রস নাহি হোয়ত
যৈছন কী রস মানে॥
কিহব রে সখি   কহি কহি দেখনু
অতএব চাহি সমাধান।
যাকর যো গুণ   কবহুঁ না যাওত
জ্ঞানদাস পরমাণ॥

@ - প্রনাণ – প্রমান হবে। মুদ্রণপ্রমাদ।

এই পদটি ১৯৪৫ সালে প্রকাশিত বিভূতিভূষণ মিত্র সম্পাদিত “কাব্য-রত্নমালা” গ্রন্থের, মান, ৫৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ কেদার॥

স্বজনি তুহুঁ সে কহসি মঝু হিত।
হিত অহিত,   সবহুঁ হাম বুঝিয়ে,
আনে হোয়ত বিপরীত॥
লঘু উপকার,   করয়ে যব সুজনক,
মানয়ে শৈল সমান।
অচল হিত,   করয়ে মূরুখ জনে,
মানয়ে সরিষ প্রমাণ॥
কানুক রীত,   ভীত মঝু চিতহি,
না জানি কি হবে পরিণামে।
ঐছন পিরীতিক,   রস নাহি হোয়ত,
যৈছন কি রস মানে॥
কি কহব রে সখি,   কহি কহি দেখনু,
অতএ চাহি সমাধান।
যাকর যো গুণ,   কবহুঁ না যাওত,
জ্ঞানদাস পরমাণ॥

এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪৩৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

গাঢ় মান
শ্রীরাধার উক্তি
॥ কেদার॥

সজনি তুহুঁ সে কহসি মঝু হিত।
হীত অহীত   সবহুঁ হাম বুঝিয়ে
আনে হোয়ত বিপরীত॥ ধ্রু॥
লঘু উপকার   করয়ে যব সুজনক
মানয়ে শৈলসমান।
অচল হীত   করয়ে মুরুখ জনে
মানয়ে সরিষপ্রমাণ॥
কানুক রীত   ভীত মঝু চীতহিঁ
না জানি কি হয়ে পরিণাম।
ঐছন পিরীতিক   বশ নাহি হোয়ত
যৈছন কীর সমান॥
কি কহব রে সখি   কহি কহি দেখলুঁ
অতয়ে চাহি সমাধান।
যাকর যো গুণ   কবহুঁ না যাওত
জ্ঞানদাস পরমাণ॥

এই পদটি ১৯৫৩ সালে (?) প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ২য় খণ্ড এর ৩৯০ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

মানপ্রকরণ।
শ্রীমতীর উক্তি।
॥ বরাড়ি - মধ্যম একতালা॥

সজনি তুহুঁ সে কহসি মঝু হিত।
হীত অহীত   সবহুঁ হাম বুঝিয়ে
আনে হোয়ত বিপরীত॥ ধ্রু॥
লঘু উপকার   করয়ে যব সুজনক
মানয়ে শৈল সমান।
অচল হীত,   করয়ে মুরুখ জনে
মানয়ে সরিষ প্রমাণ॥
কানুক রীত,   ভীত মঝু চীতহিঁ
না জানি কি হয় পরিণাম।
ঐছন পিরিতিক,   বশ নাহি হোয়ত,
যৈছন কীর সমান॥
কি কহব রে সখি,   কহি কহি দেখলুঁ,
অতয়ে চাহি সমাধান।
যা কর যো গুণ,   কবহুঁ না যাওত
জ্ঞানদাস পরমাণ॥

এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ২৫৪--পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান
॥ কেদার॥

সজনি তুহুঁ সে কহসি মঝু হিত।
হীত অহীত   সবহুঁ হাম বুঝিয়ে
আনে হোয়ত বিপরীত॥ ধ্রু॥
লঘু উপকার   করয়ে যব সুজনক
মানয়ে শৈল-সমান।
অচল হীত   করয়ে, মুরুখ জনে
মানয়ে সরিষ-প্রমাণ॥
কানুক রীত   ভীত মঝু চীতহিঁ
না জানি কি হয়ে পরিণাম।
ঐছন পিরিতিক   বশ নাহি হোয়ত
যৈছন কীর সমান॥
কি কহব রে সখি   কহি কহি দেখলুঁ
অতয়ে চাহি সমাধান।
যাকর যো গুণ   কবহুঁ না যাওত
জ্ঞানদাস পরমাণ॥

এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬৬২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সজনি তুহুঁ সে কহসি মঝু হীত।
হীত অহীত সবহুঁ হাম বুঝিয়ে
      আনে হোয়ত বিপরীত॥
লঘু উপকার করয়ে যব সুজনক
      মানয়ে শৈলসমান।
অচল হীত করয়ে মুরুখ জনে
      মানয়ে সরিষপ্রমাণ॥
কানুক রীত ভীত মঝু চীতহিঁ
      না জানি কি হয়ে পরিণাম।
ঐছন পিরীতিক বশ নাহি হোয়ত
      যৈছন কীর সমান॥
কি কহব রে সখি কহি কহি দেখলুঁ
      অতয়ে চাহি সমাধান।
যাকর যো গুণ কবহুঁ না যাওত
      জ্ঞানদাস পরমাণ॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^