কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
হাসি রহল করে বদন ঝাঁপাই
হাসি রহল করে বয়ম ঝাঁপাই
হাসি রহল করে বয়ন ঝাঁপাই
হাসি রহল করে বয়ন ঝাপাই
হাসি রহল করে বয়ান ঝাঁপাই

কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক সপ্তদশ শতকের মধ্যভাগে, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত এবং ৪৬২ গৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা সম্পাদিত ও প্রকাশিত "শ্রীশ্রীগীতচন্দ্রোদয় (পূর্ব্বরাগ)" গ্রন্থের, ৪০০ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ
॥ শ্রীরাগ॥

হাসি রহল করে বদন ঝাঁপাই।   মধুর সম্ভাষল মধুরিম ঠাই॥
আন দিন শ্রবণে না দেই পরথাব।   আজু আপনে ধনী কহিনী সুধাব॥
শুন শুন মাধব! উলসিত অঙ্গ।   কমলিনী কয়ল তুয়া পরসঙ্গ॥ ধ্রু॥
শুনইতে তৈখনে যো করু চিত।   কাহে কহব কে যাবে পরতীত॥
এতদিনে জানলু সিধি ভেল কাজ।   দূরে গেল দুঃসহ দ্বিগুণ মঝু লাজ॥
লোচনলোর লুকায়লি গোরী।   পুলক প্রচুর কয়লি ধনী চোরি॥
শুভ ভেল অশুভ গেল সব দূর।   জ্ঞানদাস কহ মনোরথ পূর॥

ই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ২৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নায়িকার পূর্ব্বরাগ
॥ শ্রীরাগ॥

হাসি রহল করে বয়ম ঝাপাই।
মধুর সম্ভাষণ মধুরিম চাই॥
আন দিন শ্রবণে না দেই পরথাব।
আজু আপনে ধনি কহিলি সুধাব॥
শুন শুন মাধব উলসিত অঙ্গ।
কমলিনী কয়ল তুয়া পরসঙ্গ॥ ধ্রু
শুনইতে তৈখনে যো করুচিত।
কাহে কহব কে যাবে পরতীত॥
এত দিনে জানলু সিদ্ধি ভেল কাজ।
দূরে গেল দুঃসহ দ্বিগুণ মঝুলাজ॥
লোচন লোর লুকায়লি গোরী।
পুলক প্রচুর কয়লি ধনী চোরি॥
শুভ ভেল অশুভ গেল সব দূর।
জ্ঞানদাস কহুঁ মনোরথ পূর॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) প্রকাশিত অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ১৭৮ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নায়িকার পূর্ব্বরাগ
॥ শ্রীরাগ॥

হাসি রহল করে বয়ন ঝাপাই।
মধুর সম্ভাষণ মধুরিম চাই॥
আন দিন শ্রবণে না দেই পরথাব।
আজু আপনে ধনি কহিলি সুধাব॥
শুন শুন মাধব উলসিত অঙ্গ।
কমলিনী কয়ল তুয়া পরসঙ্গ॥
শুনইতে তৈখনে যো করুচিত।
কাহে কহব কে যাবে পরতীত॥
এত দিনে জানলু সিদ্ধি ভেল কাজ।
দূরে গেল দুঃসহ দ্বিগুণ মঝুলাজ॥
লোচন লোর লুকায়লি গোরী।
পুলক প্রচুর কয়লি ধনী চোরি॥
শুভ ভেল অশুভ গেল সব দূর।
জ্ঞানদাস কহুঁ মনোরথ পূর॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১২৭ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নায়িকার পূর্ব্বরাগ
॥ শ্রীরাগ॥

হাসি রহল করে বয়ন ঝাপাই। মধুর
সম্ভাষণ মধুরিম চাই॥ আন দিন শ্রবণে
না দেই পরথাব। আজু আপনে ধনি
কহিলি সুধাব॥ শুন শুন মাধব উলসিত
অঙ্গ। কমলিনী কয়ল তুয়া পরসঙ্গ॥
শুনইতে তৈখনে যো করুচিত। কাহে
কহব কে যাবে পরতীত॥ এত দিনে
জানলু সিদ্ধি ভেল কাজ। দূরে গেল দুঃসহ
দ্বিগুণ মঝুলাজ॥ লোচন লোর লুকায়লি
গোরী। পুলক প্রচুর কয়লি ধনী চোরি॥
শুভ ভেল অশুভ গেল সব দূর। জ্ঞানদাস
কহুঁ মনোরথ পূর॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২০৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীরাগ॥

হাসি রহল করে বয়ন ঝাঁপাই।
মধুর সম্ভাষণ মধুরিম চাই॥
আন দিন শ্রবণে না দেই পরথাব।
আজু আপনে ধনি কহিলি সুধাব॥
শুন শুন মাধব উলসিত অঙ্গ।
কমলিনী কয়ল তুয়া পরসঙ্গ॥
শুনইতে তৈখনে যো করু চিত।
কাহে কহব কে যাবে পরতীত॥
এত দিনে জানলু সিদ্ধি ভেল কাজ।
দূরে গেল দুঃসহ দ্বিগুণ মঝু লাজ॥
লোচন-লোর লুকায়লি গোরী।
পুলক প্রচুর কয়লি ধনী চোরি॥
শুভ ভেল অশুভ গেল সব দূর।
জ্ঞানদাস কহুঁক মনোরথ পূর॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, শ্রীরাধার পূর্বরাগ, ১১৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

হাসি রহল করে বদন ঝাঁপাই।
মধুর সম্ভাষল মধুরিম চাই॥
আনদিন শ্রবণে না দেই পরথাব।
আজু আপনে ধনী কাহিনী শুধাব॥
শুন শুন মাধব ! উলসিত অঙ্গ।
কমলিনী কয়ল তুয়া পরসঙ্গ॥ ধ্রু॥
শুনইতে তৈখণে যো করু চিত।
কাহে কহবু কে যাবে পরতীত॥
এতদিনে জানলু সিধি ভেল কাজ।
দূরে গেল দুঃসহ দ্বিগুণ মঝু লাজ॥
লোচনলোর লুকায়লি গোরী।
পুলক প্রচুর করলি ধনী চোরি॥
শুভ ভেল অশুভ গেল সব দূর।
জ্ঞানদাস কহ মনোরথ পূর॥

টীকা---
দূতী মাধবকে বলিতেছেন --- আজ রাধা হাসিয়া হাত দিয়া মুখ ঢাকিল ; মধুর দৃষ্টি নিক্ষেপ করিয়া মিষ্ট কথায় সম্ভাষণ করিল। অন্যদিনে তোমার প্রস্তাবে কান দেয় না, আর আজ নিজে হইতে তোমার কথা জিজ্ঞাসা করিল। শোন শোন মাধব, কমলিনী উল্লসিত হইয়া আজ তোমার প্রসঙ্গ তুলিল। সেই কথা শুনিতে আমার মনে যাহা হইল, তাহা আর বলিয়া কি হইবে, কে বিশ্বাস করিবে ? এতদিনে জানিলাম কার্য্য সিদ্ধি হইল, আমার একদিনের (অকৃতকার্য্যতার) দুসঃহ এবং দ্বিগুণ লজ্জা আজ দূরে গেল। গৌরী চোখের জল লুকাইল, দেহের প্রচুর পুলক সঞ্চার সে গোপন করিল (চোরি)। আজ শুভ হইল, সব অশুভ দূর হইল। জ্ঞানদাস বলেন মনোরথ পূর্ণ হইল।

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন, “কীর্ত্তন-পদাবলী” এর ১৯০ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ।
॥ শ্রীরাগ॥

হাসি রহল করে বয়ন ঝাঁপাই।
মধুর সম্ভাষণ মধুরিম চাই॥
আন দিন শ্রবণে না দেই পরথার।
আজু আপনে ধনি কহিলি সুধার॥
শুন শুন মাধব উলসিত অঙ্গ।
কমলিনী কয়ল তুয়া পরসঙ্গ॥
শুনইতে তৈখন যো করু চিত।
কাহে কহব কে যাবে পরতীত॥
এতদিনে জানলু সিদ্ধি ভেল কাজ।
দূরে গেল দুঃসহ দ্বিগুণ মঝু লাজ॥
লোচন-লোর লুকায়লি গোরী।
পুলক প্রচুর কয়লি ধনী চোরী॥
শুভ ভেল অশুভ গেল সব দূর।
জ্ঞানদাস কহুঁক মনোরথ পূর॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৩৮৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

শ্রীকৃষ্ণের প্রতি দূতীর উক্তি
॥ ধানশী॥

হাসি রহল করে বয়ান ঝাঁপই।
মধুর সম্ভাষই মধুরিম চাই॥
আন দিন শ্রবণে না দেই পরথাব।
আজি আপনে ধনী কাহিনী সুধাব॥
শুন শুন মাধব উলসিত অঙ্গ।
কমলিনী কয়ল তুয়া পরসঙ্গ॥ ধ্রু॥
শুনইতে তৈখনে যো করু চিত।
কাহে কহব কেবা যায়ে পরতীত॥
এত দিনে জানল সিধি ভেল কাজ।
দূরে গেল দুসহ দুগুণ মঝু লাজ॥
লোচন লোর লুকায়ল গোরি।
পুলক প্রচুর কয়লি ধনী চোরি॥
শুভ ভেল অশুভ গেল সব দূরে।
জ্ঞানদাস কহ মনোরথ পুরে॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ৩৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীকৃষ্ণের প্রতি দূতীর উক্তি
॥ ধানশী॥

হাসি রহল করে বয়ান ঝাঁপই।   মধুর সম্ভাষই মধুরিম চাই॥
আন দিন শ্রবণে না দেই পরথাব।   আজি আপনে ধনী কাহিনী সুধাব॥
শুন শুন মাধব উলসিত অঙ্গ।   কমলিনী কয়ল তুয়া পরসঙ্গ॥ ধ্রু॥
শুনইতে তৈখনে যো করু চিত।   কাহে কহব কেবা যায়ে পরতীত॥
এত দিনে জানল সিধি ভেল কাজ।   দূরে গেল দুসহ দুগুণ মঝু লাজ॥
লোচন-লোর লুকায়ল গোরি।   পুলক প্রচুর কয়লি ধনী চোরি॥
শুভ ভেল অশুভ গেল সব দূরে।   জ্ঞানদাস কহ মনোরথ পুরে॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬৬৯ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

হাসি রহল করে বয়ান ঝাঁপাই।
মধুর সম্ভাষই মধুরিম চাই॥
আন দিন শ্রবণে না দেই পরথাব।
আজি আপনে ধনী কাহিনী সুধাব॥
শুন শুন মাধব উলসিত অঙ্গ।
কমলিনী কয়ল তুয়া পরসঙ্গ॥
শুনইতে তৈখনে যো করু চিত।
কাহে কহব কেবা যায়ে পরতীত॥
এত দিনে জানল সিধি ভেল কাজ।
দূরে গেল দুসহ দুগুণ মঝু লাজ॥
লোচন লোর লুকায়ল গোরি।
পুলক প্রচুর কয়লি ধনী চোরি॥
শুভ ভেল অশুভ গেল সব দূরে।
জ্ঞানদাস কহ মনোরথ পূরে॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^