কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
চিকণ চিকণ রে চিকণ কালা দে
কবি জ্ঞানদাস
এই পদটি ১৬৯৩ শকাব্দে (১১৭৮ বঙ্গাদে বা ১৭৭১খৃষ্টাব্দে) পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, অধ্যাপক অমূল্যচরণ বিদ্যাভূষণ দ্বারা ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯ খৃষ্টাব্দে) সম্পাদিত পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” এর ৬৬ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ১৩২৭ বঙ্গাব্দের চৈত্র মাসে (১৯২০) দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ তাঁর সংগ্রহের ৪২৪টি পুথি বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর হাতে দান করেন। এই পুথিটি দেশবন্ধুর সেই দান করা পুথিগুলির মধ্যে একটি।

॥ গান্ধার॥

চিকণ চিকণ রে চিকণ কালা দে।
এক অঙ্গের লাবণ্য কহিতে পারে কে॥
নিরবধি তনু মোর আবেশ না ছাড়ে।
যতই দেখিএ তত আরতি বাঢ়ে॥
কি কহিব রে শ্যামরূপের মাধুরী।
রূপের নিছনি লইঞা মরি মরি মরি॥
চরণ-কমল-শোভা কি কহিব জ্ঞানদাস।
ভকত জনের মন পূরাইতে আশ॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, রূপানুরাগ, ১২১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

চিকণ চিকণ রে চিকণ কালা দে।
এক অঙ্গের লাবণ্য কহিতে পারে কে॥
নিরবধি তনু মোর আবেশ না ছাড়ে।
যতই দেখিএ তত আঁরতি বাঢ়ে॥
কি কহবি রে শ্যামরূপের মাধুরী।
রূপের নিছনি লঞা মরি মরি মরি॥
চরণ-কমল-শোভা কি কহিব জ্ঞানদাস।
ভকত জনের মন পূরাইতে আশ॥

টীকা ---
আরতি বাঢ়ে --- আর্ত্তি বর্দ্ধিত হয়।

*********************
^^এই পাতার উপরে ফেরত^^