কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
ঐছন মানে বিমুখ ভৈ রাই
ঐছন মনে বিমুখ ভৈ রাই

কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫ সাল), ১ম খণ্ড, ২য় শাখা, ১৭শ পল্লব, দুর্জ্জয় মান, ৪৯৯ নং পদসংখ্যা, ৩৩৫-নং পৃষ্ঠা থেকে নেওয়া।

ঐছন মানে বিমুখ ভৈ রাই।
করে ধরি দোতি মানায়ই তাই॥
রোখে চলই যব করে কর বারি।
চরণে পড়ল তব বাহু পসারি॥
তবহুঁ মলিন-মুখি সুমুখি না ভেল।
হোই নৈরাশ তব সখি চলি গেল॥
একলি বন মাহা যাঁহা বর কান।
আওল সখি তাহাঁ বিরস বয়ান॥
কি কহব মাধব মানিনি-মান।
জ্ঞানদাস তাহাঁ কি কহিতে জান॥

ই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ২০৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান
॥ কেদার॥

ঐছন মানে বিমুখ ভৈ রাই।
করে ধরি দোতী মানায়ই তাই॥
রোখে চলই যব করে কর বারি।
চরণে পড়ল তব বাহু পসারি॥
তবহুঁ মলিনমুখী সুমুখী না ভেল।
হোই নৈরাশ তব সখী চলি গেল॥
একলি বনমাহা যাঁহা বরকান।
আওল সখী তাঁহা বিরস বয়ান॥
কি কহব মাধব মানিনী মান।
জ্ঞানদাস তাহা কি কহিতে জান॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ২৩৭ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান।
॥ কেদার॥

ঐছন মানে বিমুখ ভৈ রাই।
করে ধরি দোতী মানায়ই তাই॥
রোখে চলই যব করে কর বারি।
চরণে পড়ল তব বাহু পসারি॥
তবহুঁ মলিনমুখী সুমুখী না ভেল।
হোই নৈরাশ তব সখী চলি গেল॥
একলি বনমাহা যাঁহা বরকান।
আওল সখী তাঁহা বিরস বয়ান॥
কি কহব মাধব মানিনী মান।
জ্ঞানদাস তাহা কি কহিতে জান॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৭০ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান।
॥ কেদার॥

ঐছন মানে বিমুখ ভৈ রাই। করে
ধরি দোতী মানায়ই তাই॥ রোখে চলই
যব করে কর বারি। চরণে পড়ল তব বাহু
পসারি॥ তবহুঁ মলিনমুখী সুমুখী না ভেল।
হোই নৈরাশ তব সখী চলি গেল॥ একলি
বনমাহা যাঁহা বরকান। আওল সখী তাঁহা
বিরস বয়ান॥ কি কহব মাধব মানিনী মান।
জ্ঞানদাস তাহা কি কহিতে জান॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২৪৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান
॥ কেদার॥

ঐছন মানে বিমুখ ভৈ রাই।
করে ধরি দোতী মানায়ই তাই॥
রোখে চলই যব করে কর বারি।
চরণে পঢ়ল তব বাহু পসারি॥
তবহুঁ মলিনমুখী সুমুখী না ভেল।
হোই নৈরাশ তব সখী চলি গেল॥
একলি বনমাহা যাঁহা বরকান।
আওল সখী তাঁহা বিরসবয়ান॥
কি কহব মাধব মানিনী মান।
জ্ঞানদাস তাহা কি কহিতে জান॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, মান, ২৩৫পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

ঐছন মানে বিমুখ ভৈ রাই।
করে ধরি দোতি মানায়ই তাই॥
রোখে চলই যব করে কর বারি।
চরণে পড়ল তব বাহু পসারি॥
তবহুঁ মলিন-মুখি সুমুখি না ভেল।
হোই নৈরাশ তব সখি চলি গেল॥
একলি বন মাহা যাঁহা বর কান।
আওল সখি তাঁহা বিরস বয়ান॥
কি কহব মাধব মানিনি-মান।
জ্ঞানদাস তাঁহা কি কহিতে জান॥

টীকা ---
মানায়ই তাই --- ক্ষমা করাইতে অথবা শান্ত করিতে চেষ্টা করিল।

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী” এর ২৩৮ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

মান
॥ কেদার॥

ঐছন মনে বিমুখ ভৈ রাই।
করে ধরি দোতী মানায়ই তাই॥
রোখে চলই যব করে কর বারি।
চরণে পড়ল তব বাহু পসারি॥
তবহু মলিনমুখী সুমুখী না ভেল।
হোই নৈরাশ তব সখী চলি গেল॥
একলি বনমাহা যাঁহা বরকান।
আওল সখী তাঁহা বিরস বয়ান॥
কি কহব মাধব মানিনী মান।
জ্ঞানদাস তাহা কি কহিতে জান॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪৩৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

মান
শ্রীরাধার উক্তি
॥ ধানশী ॥

ঐছন মানে বিমুখ ভৈ রাই।
করে ধরি দোতি মানায়ই তাই॥
রোখে চলই যব করে কর বারি।
চরণে পড়ল তব বাহু পসারি॥
তবহুঁ মলিনমুখি সুমুখি না ভেল।
হোই নৈরাশ তব সখি চলি গেল॥
একলি বনমাহা যাঁহা বর কান।
আওল সখি তাহাঁ বিরস-বয়ান॥
কি কহব মাধব মানিনি-মান।
জ্ঞানদাস তাহাঁ কি কহিতে জান॥

ই পদটি ১৯৫৩ সালে (?) প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ২য় খণ্ড এর ৩৯২ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

মানপ্রকরণ।
॥ বালাধানশী - জপতাল॥

ঐছন মানে বিমুখ ভৈ রাই।
করে ধরি দোতি মানায়ই তাই॥
রোখে চলই যব করে কর বারি।
চরণে পড়ল তব বাহু পসারি॥
তবহুঁ মলিন মুখি সুমুখি না ভেল।
হোই নৈরাশ তব সখি চলি গেল॥
একলি বন মাহা যাঁহা বর কান।
আওল সখি তাহাঁ বিরস বয়ান॥
কি কহব মাধব মানিনি-মান।
জ্ঞানদাস তাহাঁ কি কহিতে জান॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ২৫৬--পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান
॥ ধানশী ॥

ঐছন মানে বিমুখ ভৈ রাই।
করে ধরি দোতি মানায়ই তাই॥
রোখে চলই যব করে কর বারি।
চরণে পড়ল তব বাহু পসারি॥
তবহুঁ মলিন-মুখি সুমুখি না ভেল।
হোই নৈরাশ তব সখি চলি গেল॥
একলি বনমাহা যাঁহা বর কান।
আওল সখি তাহাঁ বিরস-বয়ান॥
কি কহব মাধব মানিনি-মান।
জ্ঞানদাস তাহাঁ কি কহিতে জান॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬০৪ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

ঐছন মানে বিমুখ ভৈ রাই।
করে ধরি দোতি মানায়ই তাই॥
রোখে চলই যব করে কর বারি।
চরণে পড়ল তব বাহু পসারি॥
তবহুঁ মলিনমুখি সুমুখি না ভেল।
হোই নৈরাশ তব সখি চলি গেল॥
একলি বনমাহা যাঁহা বর কান।
আওল সখি তাহাঁ বিরস বয়ান॥
কি কহব মাধব মানিনি মান।
জ্ঞানদাস তাঁহা কি কহিতে জান॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^