কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
চিকণ কালিয়া শ্যাম মদন মোহন ঠাম
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, রূপানুরাগ, ১২১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
চিকণ কালিয়া শ্যাম মদন মোহন ঠাম
রূপে আঁখি রহিল ভুলিয়া।
মেঘ জিনি বরণখানি বেশ তাহে জগজিনি
জ্ঞান হরে মধুর হাসিয়া॥
যে হ’তে দেখেছি তারে রহিতে না পারি ঘরে
গৃহ কাজে না লয় মোর চিত।
শুইলে সোয়াস্ত নাঞি প্রাণ রহিল শ্যামের ঠাঞি
আহার করিলে লাগে তিত॥
জাতিকুল যাউ পাছে শ্যামেরে রাখিব কাছে
তিলে আর না দিব ছাড়িয়া।
কেহো যদি কিছু বলে কালিয়া বান্ধেছি গলে
যাব দূরে দুকুল খাইয়া॥
করিব চরণ সেবা দেখিব সে মুখ আভা
তবে চিত হবে মোর স্থির।
জ্ঞানদাসেতে ভণে মিলিবে শ্যামের সনে
ওগো ধনি মন কর স্থির॥
রূপে আঁখি রহিল ভুলিয়া।
মেঘ জিনি বরণখানি বেশ তাহে জগজিনি
জ্ঞান হরে মধুর হাসিয়া॥
যে হ’তে দেখেছি তারে রহিতে না পারি ঘরে
গৃহ কাজে না লয় মোর চিত।
শুইলে সোয়াস্ত নাঞি প্রাণ রহিল শ্যামের ঠাঞি
আহার করিলে লাগে তিত॥
জাতিকুল যাউ পাছে শ্যামেরে রাখিব কাছে
তিলে আর না দিব ছাড়িয়া।
কেহো যদি কিছু বলে কালিয়া বান্ধেছি গলে
যাব দূরে দুকুল খাইয়া॥
করিব চরণ সেবা দেখিব সে মুখ আভা
তবে চিত হবে মোর স্থির।
জ্ঞানদাসেতে ভণে মিলিবে শ্যামের সনে
ওগো ধনি মন কর স্থির॥
টীকা---
মদনমোহনঠাম --- মদনকে মোহিত করে এমন শোভা যা
জগজিনি --- জগজকে জয় করে, অর্থাৎ মোহিত করে
কালিয়া বান্ধেছি গলে --- আমি কালিয়া বন্ধুকে যেন গলার হার করিয়াছি।
*********************
মদনমোহনঠাম --- মদনকে মোহিত করে এমন শোভা যা
জগজিনি --- জগজকে জয় করে, অর্থাৎ মোহিত করে
কালিয়া বান্ধেছি গলে --- আমি কালিয়া বন্ধুকে যেন গলার হার করিয়াছি।
*********************
