কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
কিবা সে ভুরুর ভঙ্গ ভূষণে ভূষিত অঙ্গ
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, রূপানুরাগ, ১২২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কিবা সে ভুরুর ভঙ্গ     ভূষণে ভূষিত অঙ্গ
কাম মোহে নয়নের কোণে।
হাসি হাসি কথা কয়     পরাণ কাড়িয়া লয়
ভুলাইতে কত রঙ্গ জানে॥
রসাবেশে হই ভোল     মুখে না নিঃসরে বোল
অধরে অধর পরশিল।
অঙ্গ অবশ ভেল     লাজ ভয় মান গেল
জ্ঞানদাস ভাবিতে লাগিল॥

টীকা---
কাম মোহে নয়নের কোণে --- নয়নের ইঙ্গিতে কামও মোহিত হয়।
রসাবেশে হই ভোল --- রসের আবেশে মত্ত হইয়া।

*********************
^^এই পাতার উপরে ফেরত^^