কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
একে সে মূরতি তার রসে নিরমিল গো
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, রূপানুরাগ, ১২৮পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

একে সে মুরতি তার     রসে নিরমিল গো
আর তাহে বয়স বিশেষ।
ওরূপ লাবণ্য লীলা     হিলোলে পড়িয়া গো
পুন কে আসিব নিজ দেশ॥
সজনি কি খেনে গেলুঁ কালিন্দী কিনারে।
কতেক যতন করি     চিত নিবারিতে নারি
নারী কূলে রহিল খাঁখারে॥
ও মুখ মাধুরী কিবা     ও রূপ চাতুরী গো
ভালে চান্দ তিলক বনান।
ও গীম দোলনি হেরি     ও সরস আলাপনে
পশুপাখী না ধরে পরাণ॥
যত গুরু গৌরব     এবে ভেল রৌরব
ঘর ভেল তপত অঙ্গার।
শুনি জ্ঞানদাস কহ     নিজ তনু সোঁপহ
ভালে বুঝি ঐছন বিচার॥

টীকা--
বয়স বিশেষ --- মন-মজানো বয়স, কিশোর, কিশোর বয়স।
ওরূপ লাবণ্যলীলা ... দেশ --- একবার এইরূপ-লাবণ্যের ও লীলার হিল্লোল (তরঙ্গ) পড়িলে কে আর নিজের দেশেঘরে ফিরতে পারে?
খাঁখারে --- কলঙ্ক।
গীমদোলনি --- গ্রীবার সঞ্চালন।
রৌরব --- রৌরব নরকতুল্য।
তপত অঙ্গার --- জ্বলাকাঠ।
ভালে বুঝি ঐছন বিচার --- ঐরূপ সিদ্ধান্তই ভাল বিবেচনা করি।

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৩৮১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

একে সে মুরতি তার     রসে নিরমিল গো
আর তাহে বয়স বিশেষ।
ওরূপ লাবণ্য লীলা     হিল্লোলে পড়িয়া গো
পুন কে আসিব নিজ দেশ॥
সজনি কি খেনে গেলুঁ কালিন্দী কিনারে।
কতেক যতন করি     চিত নিবারিতে নারি
নারী কুলে রহিল খাঁখারে॥ ধ্রু॥
ও মুখ-মাধুরী কিবা     ও রূপ-চাতুরী গো
ভালে চান্দ-তিলক বনান।
ও গীম-দোলনি হেরি     ও সরস আলাপনে
পশু পাখী না ধরে পরাণ॥
যত গুরু গৌরব     এবে ভেল রৌরব
ঘর ভেল তপত অঙ্গার।
শুনি জ্ঞানদাস কহ     নিজ তনু সোঁপহ
ভালে বুঝি ঐছন বিচার॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ৫১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীরাধিকার রূপানুরাগ
॥ ধানশী॥

একে সে মুরতি তার     রসে নিরমিল গো
আর তাহে বয়স বিশেষ।
ওরূপ লাবণ্য লীলা     হিলোলে পড়িয়া গো
পুন কে আসিব নিজ দেশ॥
সজনি কি খেনে গেলুঁ কালিন্দী কিনারে।
কতেক যতন করি     চিত নিবারিতে নারি
নারী কুলে রহিল খাঁখারে॥ ধ্রু॥
ও মুখ-মাধুরী কিবা     ও রূপ-চাতুরী গো
ভালে চান্দ-তিলক বনান।
ও গীম-দোলনি হেরি     ও সরস আলাপনে
পশু-পাখী না ধরে পরাণ॥
যত গুরু গৌরব     এবে ভেল রৌরব
ঘর ভেল তপত অঙ্গার।
শুনি জ্ঞানদাস কহ     নিজ তনু সোঁপহ
ভালে বুঝি ঐছন বিচার॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬০২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

একে সে মুরতি তার রসে নিরমিল গো
      তার তাহে বয়স বিশেষ।
ওরূপ লাবণ্য লীলা হিল্লোলে পড়িয়া
      গো পুন কে আসিব নিজ দেশ॥
সজনি কি খেনে গেলুঁ কালিন্দী কিনারে।
কতেক যতন করি চিত নিবারিতে নারি
      নারী কুলে রহিল খাঁখারে॥
ও মুখমাধুরী কিবা ও রূপচাতুরী গো
      ভালে চান্দ তিলক বনান।
ও গীমদোলনি হেরি ও সরস আলাপনে
      পশু পাখী না ধরে পরাণ॥
যত গুরু গৌরব এবে ভেল রৌরব
      ঘর ভেল তপত অঙ্গার।
শুনি জ্ঞানদাস কহ নিজ তনু সোঁপহ
      ভালে বুঝি ঐছন বিচার॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^