কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
চূড়াটি বাঁধিয়া উচ্চ কে দিলে ময়ূর পুচ্ছ
চূড়াটি বান্ধিয়া উচ্চ কে দিল ময়ুর পুচ্ছ

কবি জ্ঞানদাস
এই পদটি ১৩১৭ বঙ্গাব্দে (১৯১০ সালে) প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ১ম খণ্ড এর ৪৪৮ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

রূপানুরাগ
॥ শ্রীরাগ - মধ্যম দশকুশী॥

চূড়াটি বাঁধিয়া উচ্চ     কে দিলে ময়ূর পুচ্ছ
ভালে সে রমণী মনলোভা।
আকাশ চাহিতে কিবা     ইন্দ্রের ধনুক খানি
নব মেঘে করিয়াছে শোভা॥
মল্লিকা মালতী-মালে গাঁথনি গাথিয়া ভালে
কেবা দিল চূড়াটি বেড়িয়া ।
মনে হেন অনুমানি     বহিতেছে সুরধুনি
নীলগিরি শিখর বাহিয়া॥
কালার কপালে চাঁদ     চন্দনের ঝিকিমিকি
কেবা দিল ফাগু রঞ্জিয়া।
রজতের পত্রে কেবা     কালিন্দী পূজিল গো
জবা কুসুম তাহে দিয়া॥
হিঙ্গুল গুলিয়া কালার     অঙ্গে কে দিয়াছে
কালিন্দী পূজিল করবীরে।
জ্ঞানদাসেতে কয়     মোর মনে হেন লয়
শ্যামরূপ দেখি ধীরে ধীরে॥

এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, রূপানুরাগ, ১৩১পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

চূড়াটি বাঁধিয়া উচ্চ     কে দিলে ময়ূর পুচ্ছ
ভালে সে রমণী মনলোভা।
আকাশ চাহিতে কিবা     ইন্দ্রের ধনুকখানি
নব মেঘে করিয়াছে শোভা॥
মল্লিকা মালতী মালে গাঁথনি গাথিয়া ভালে
কেবা দিল চূড়াটি বেড়িয়া ।
মনে হেন অনুমানি     বহিতেছে সুরধনি
নীলগিরি শিখর বহিয়া॥
কালার কপালে চাঁদ     চন্দনের ঝিকিমিকি
কেবা দিল ফাগু রঞ্জিয়া।
রজতের পত্রে কেবা     কালিন্দী পূজিল গো
জবা কুসুম তাহে দিয়া॥
হিঙ্গুল গুলিয়া কালার     অঙ্গে কে দিয়াছে
কালিন্দী পূজিল করবীরে।
জ্ঞানদাসেতে কয়     মোর মনে হেন লয়
শ্যামরূপ দেখি ধীরে ধীরে॥

টীকা---
কৃষ্ণের চূড়াটি ময়ূরপুচ্ছ দিয়া কে শ্রীকৃষ্ণের রমণীমনলোভা কপালে বাঁধিয়া দিল? দেখিয়া মনে হয় যেন আকাশে নবমেঘ উঠিয়াছে, তাহার উপর ইন্দ্রধনু শোভা পাইতেছে (শ্রীকৃষ্ণের কপাল নবমেঘযুক্ত আকাশ আর চূড়াটি হইতেছে ইন্দ্রধনু)। সেই চূড়ার চারিদিকে আবার কে যেন মল্লিকা ও মালতীর মালা পরাইয়া দিয়াছে, দেখিয়া মনে হয় যেন নীলগিরির চূড়া বহিয়া সুরধুনী (মালার সহিত উপমিত) প্রবাহিত হইতেছে। কালার কপালে চন্দন দিয়া কি চাঁদ আঁকিয়া দিল ? তাহার মধ্যে আবীরের বিন্দু দিয়া কেই বা রাঙ্গাইয়া দিল? দেথিয়া মনে হয় যে ঐ চন্দনের চাঁদ যেন রূপার পাত, কালার কপাল যেন যমুনা, আর ফাগু যেন জবাপুষ্প --- জবা দিয়া কে যমুনাকে পূজা করিল? কালার অঙ্গে কে হিঙ্গুল গুলিয়া দিয়াছে?দেখিয়া মনে হয় কেহ বুঝি করবী ফুল (হিঙ্গুল) দিয়া যমুনাকে (কালার দেহ) পূজা করিয়াছে। জ্ঞানদাস বলেন মনে হয় শ্যামরূপ (সুদীর্ঘকাল ধরিয়া) ধীরে ধীরে দেখি।

এই পদটি ১৯৩৮ সালে প্রকাশিত, সুধীরচন্দ্র রায় ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের কন্যা অপর্ণা রায় সম্পাদিত “কীর্ত্তন পদাবলী” বৈষ্ণব পদ সংকলনের ৩১ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

রূপ খণ্ড
॥ শ্রীবাশ - মধ্যম দশকুসী॥

চূড়াটি বাঁধিয়া উচ্চ     কে দিলে ময়ুরপুচ্ছ
ভালে সে রমণী মনলোভা।
আকাশ চাহিতে কিবা     ইন্দ্রের ধনুকখানি
নব মেঘে করিয়াছে শোভা॥
মল্লিকা-মালতী-মালে     গাঁথনি গাঁথিয়া ভালে
কেবা দিল চূড়াটি বেড়িয়া ।
মনে হেন অনুমানি     বহিতেছে সুরধুনি
নীলগিরি শিখর বাহিয়া॥
কালার কপালে চাঁদ     চন্দনের ঝিকিমিকি
কেবা দিল ফাগু রঞ্জিয়া।
রজতের পত্রে কেবা     কালিন্দী পূজিল গো
জবাকুসুম তাহে দিয়া॥
হিঙ্গুল গুলিয়া কালার     অঙ্গে কে দিয়াছে গো
কালিন্দী পূজিল করবীরে।
জ্ঞানদাসেতে কয়     মোর মনে হেন লয়
শ্যামরূপ দেখি ধীরে ধীরে॥

এই পদটি ১৯৩৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত “বৈষ্ণব পদাবলী” নামক বৈষ্ণব পদাবলী সংকলন, শ্রীকৃষ্ণের ও শ্রীরাধার রূপ, ১২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

চূড়াটি বান্ধিয়া উচ্চ     কে দিল ময়ুর-পুচ্ছ
ভালে সে রমণী-মনোলোভা।
আকাশ চাহিতে কিবা     ইন্দ্রের ধনুকখানি
নব মেঘে করিয়াছে শোভা॥
মল্লিকা মালতী-মালে গাঁথনি গাঁথিয়া ভালে
কেবা দিল চূড়াটি বেড়িয়া ।
হেন মনে অনুমানি     বহিতেছে সুরধুনী
নীল গিরি-শিখর বাহিয়া॥
কালার কপালে চাঁদ     চন্দনের ঝিকিমিকি
কেবা দিলে ফাগু রঞ্জিয়া।
রজতের পাতে কেবা     কালিন্দী পূজিয়াছে
জবা কুসুম তাহে দিয়া॥
হিঙ্গুল গুলিয়া কালার     অঙ্গে কে দিয়াছে
কালিন্দী পূজিল করবীরে।
জ্ঞানদাসেতে কয়     মোর মনে হেন লয়
শ্যামরূপ দেখি ধীরে ধীরে॥

এই পদটি ১৯৪০ সালে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পাদিত এবং হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সাহিত্য-বত্ন দ্বারা পরিদৃষ্ট ও সংশোধিত “বিদ্যাপতি চণ্ডীদাস ও অন্যান্য বৈষ্ণব মহাজন গীতিকা” সংকলনের ৬১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

চূড়াটি বাঁধিয়া উচ্চ     কে দিলে ময়ূর-পুচ্ছ
ভালে সে রমণী-মনোলোভা।
আকাশ চাহিতে কি বা     ইন্দ্রের ধনুকখানি
নব মেঘে করিয়াছে শোভা॥
মল্লিকা-মালতী-মালে     গাঁথনি গাঁথিয়া ভালে
কে বা দিল চূড়াটি বেড়িয়া।
মনে হেন অনুমানি     বহিতেছে সুরধুনি
নীলগিরি-শিখর ঘেরিয়া॥
কালার কপালে চাঁদ-     চন্দনের ঝিকিমিকি
কে বা দিল ফাগু রঞ্জিয়া।
রজতের পত্রে কে বা     কালিন্দী পূজিল গো
জবা-কুসুম তাহে দিয়া॥
হিঙ্গুল গুলিয়া কালার     অঙ্গে কে দিয়াছে গো
কালিন্দী পূজিল করবীরে।
জ্ঞানদাসেতে কয়---     মোর মনে হেন লয়
শ্যামরূপ দেখি ধীরে ধীরে॥

এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৩৭৯-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

সাক্ষাৎদর্শন
॥ শ্রীরাগ॥

চূড়াটি বাঁধিয়া উচ্চ     কে দিলে ময়ূরপুচ্ছ
ভালে সে রমণীমনলোভা।
আকাশ চাহিতে কিবা     ইন্দ্রের ধনুকখানি
নব মেঘে করিয়াছে শোভা॥
মল্লিকামালতীমালে     গাঁথনি গাঁথিয়া ভালে
কেবা দিল চূড়াটি বেড়িয়া ।
মনে হেন অনুমানি     বহিতেছে সুরধুনি
নীলগিরি-শিখর ঘেরিয়া॥
কালার কপালে চাঁদ     চন্দনের ঝিকিমিকি
কেবা দিল ফাগুয়া রঞ্জিয়া।
রজতের পত্রে কেবা     কালিন্দী পূজিল গো
জবাকুসুম তাহে দিয়া॥
হিঙ্গুল গুলিয়া কালার     অঙ্গে কে দিয়াছে গো
কালিন্দী পূজিল করবীরে।
জ্ঞানদাসেতে কয়     মোর মনে হেন লয়
শ্যামরূপ দেখি ধীরে ধীরে॥

এই পদটি ১৯৫২ সালে প্রকাশিত, খগেন্দ্রনাথ মিত্র, সুকুমার সেন, বিশ্বপতি চৌধুরী ও শ্যামাপদ চৌধুরী সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী (চয়ন)”, ২৫ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীকৃষ্ণের ও শ্রীরাধার রূপ

চূড়াটি বান্ধিয়া উচ্চ     কে দিলে ময়ূর-পুচ্ছ
ভালে সে রমণী-মনলোভা।
আকাশ চাহিতে কিবা     ইন্দ্রের ধনুকখানি
নব মেঘে করিয়াছে শোভা॥
মল্লিকা মালতী-মালে     গাঁথনি গাঁথিয়া ভালে
কেবা দিল চূড়াটি বেড়িয়া ।
হেন মনে অনুমানি     বহিতেছে সুরধুনি
নীল গিরি-শিখর বাহিয়া॥
কালার কপালে চাঁদ     চন্দনের ঝিকিমিকি
কেবা দিলে ফাগু রঙ্গিয়া।
রজতের পাতে কেবা     কালিন্দী পূজিয়াছে
জবা কুসুম তাহে দিয়া॥
হিঙ্গুল গুলিয়া কালার     অঙ্গে কে দিয়াছে
কালিন্দী পূজিল করবীরে।
জ্ঞানদাসেতে কয়     মোর মনে হেন লয়
শ্যাম-রূপ দেখি ধীরে ধীরে॥

এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ৬৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীরাধার রূপানুরাগ
সখীর প্রতি শ্রীরাধার উক্তি
॥ শ্রীরাগ॥

চূড়াটি বাঁধিয়া উচ্চ   কে দিলে ময়ূর-পুচ্ছ   ভালে সে রমণী-মন-লোভা।
আকাশ চাহিতে কিবা   ইন্দ্রের ধনুকখানি   নব মেঘে করিয়াছে শোভা॥
মল্লিকা-মালতী-মালে   গাঁথনি গাঁথিয়া ভালে   কেবা দিল চূড়াটি বেড়িয়া।
মনে হেন অনুমানি   বহিতেছে সুরধুনি   নীলগিরি-শিখর ঘেরিয়া॥
কালার কপালে চাঁদ   চন্দনের ঝিকিমিকি   কেবা দিল ফাগু রঙ্গিয়া।
রজতের পত্রে কেবা   কালিন্দী পূজিল গো   জবা-কুসুম তাহে দিয়া॥
হিঙ্গুল গুলিয়া কালার   অঙ্গে কে দিয়াছে গো   কালিন্দী পূজিল করবীরে।
জ্ঞানদাসেতে কয়   মোর মনে হেন লয়   শ্যামরূপ দেখি ধীরে ধীরে॥

এই পদটি ১৩৬৮ বঙ্গাব্দে (১৯৬১ খৃষ্টাব্দ) প্রকাশিত, সরোজ বন্দ্যোপাধ্যায় দ্বারা সম্পাদিত, এবং পূর্ণেন্দুশেখর পত্রী দ্বারা সজ্জিত, বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদরত্নাবলী” ১ম সংস্করণের ১৫৫ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

চূড়াটি বান্ধিয়া উচ্চ     কে দিল ময়ুরপুচ্ছ
ভালে সে রমণী-মনলোভা।
আকাশ চাহিতে কিবা     ইন্দ্রের ধনুকখানি
নব মেঘে করিয়াছে শোভা॥
মল্লিকা-মালতী মালে     গাঁথনি গাঁথিয়া ভালে
কেবা দিল চূড়াটি বেড়িয়া ।
হেন মনে অনুমানি     বহিতেছে সুরধুনী
নীলগিরি-শিখর ঘেরিয়া॥
কালার কপালে চাঁদ     চন্দনের ঝিকিমিকি
কেবা দিল ফাগুয়া রঞ্জিয়া।
রজতের পত্রে কেবা     কালিন্দী পূজিল গো
জবাকুসুম তাহে দিয়া॥
হিঙ্গুল গুলিয়া কালার     অঙ্গে কে দিয়াছে গো
কালিন্দী পূজিল করবীরে।
জ্ঞানদাসেতে কয়     মোর মনে হেন লয়
শ্যামরূপ দেখি ধীরে ধীরে॥

এই পদটি ১৯৬১ সালে প্রকাশিত বিমানবিহারী মজুমদার সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন "পাঁচশত বত্সরের পদাবলী ১৪১০-১৯১০" এর ৮৩ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

চূড়াটি বাঁধিয়া উচ্চ     কে দিল ময়ূরপুচ্ছ
ভালে সে রমণী-মন-লোভা।
আকাশ চাহিতে কিবা     ইন্দ্রের ধনুকখানি
নব মেঘে করিয়াছে শোভা॥
মল্লিকা মালতীমালে     গাঁথনি গাঁথিয়া ভালে
কেবা দিল চূড়াটি বেড়িয়া ।
মনে হেন অনুমানি     বহিতেছে সুরধুনী
নীলগিরি-শিখর বহিয়া॥
কালার কপালে চাঁদ     চন্দনের ঝিকিমিকি
কেবা দিল ফাগু রঙ্গিয়া।
রজতের পাতে কেবা     কালিন্দী পূজিল গো
জবা কুসুম তাহে দিয়া॥
হিঙ্গুল গুলিয়া কালার     অঙ্গে কে দিয়াছে গো
কালিন্দী পূজিল করবীরে।
জ্ঞানদাসেতে কয়     মোর মনে হেন লয়
শ্যামরূপ দেখি ধীরে ধীরে॥

এই পদটি ১৯৬১ সালে প্রকাশিত বিমান বিহারী মজুমদার সম্পাদিত, বৈষ্ণব পদাবলী সংকলন “ষোড়শ শতাব্দীর পদাবলী-সাহিত্য” এর ৩৫৫ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

চূড়াটি বাঁধিয়া উচ্চ     কে দিল ময়ূরপুচ্ছ
ভালে সে রমণী-মন-লোভা।
আকাশ চাহিতে কিবা     ইন্দ্রের ধনুকখানি
নব মেঘে করিয়াছে শোভা॥
মল্লিকা মালতীমালে     গাঁথনি গাঁথিয়া ভালে
কেবা দিল চূড়াটি বেড়িয়া ।
মনে হেন অনুমানি     বহিতেছে সুরধুনী
নীল-গিরি-শিখর ঘেরিয়া॥
কালার কপালে চাঁদ     চন্দনের ঝিকিমিকি
কেবা দিল ফাগু রঙ্গিয়া।
রজতের পাতে কেবা     কালিন্দী পূজিল গো
জবা কুসুম তাহে দিয়া॥
হিঙ্গুল গুলিয়া কালার     অঙ্গে কে দিয়াছে গো
কালিন্দী পূজিল করবীরে।
জ্ঞানদাসেতে কয়     মোর মনে হেন লয়
শ্যামরূপ দেখি ধীরে ধীরে॥

এই পদটি ১৯৭৭ সালে পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পরিষদ দ্বারা প্রকাশিত, ডঃ দেবনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদসঙ্কলন" গ্রন্থের এর ৫৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

বয়ঃসন্ধি ও রূপারতি

চূড়াটি বান্ধিয়া উচ্চ     কে দিল ময়ুরপুচ্ছ
ভালে সে রমণী-মনলোভা।
আকাশ চাহিতে কিবা     ইন্দ্রের ধনুকখানি
নব মেঘে করিয়াছে শোভা॥
মল্লিকা মালতী মালে     গাঁথনি গাঁথিয়া ভালে
কেবা দিল চূড়াটি বেড়িয়া ।
হেন মনে অনুমানি     বহিতেছে সুরধুনি
নীল গিরি-শিখর ঘেরিয়া॥
কালার কপালে চাঁদ     চন্দনের ঝিকিমিকি
কেবা দিল ফাগুয়া রঙ্গিয়া।
রজতের পাতে কেবা     কালিন্দী পূজিয়াছে
জবা কুসুম তাহে দিয়া॥
হিঙ্গুল গুলিয়া কালার     অঙ্গে কে দিয়াছে গো
কালিন্দী পূজিল করবীরে।
জ্ঞানদাসেতে কয়     মোর মনে হেন লয়
শ্যামরূপ দেখি ধীরে ধীরে॥

এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬২১ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

চূড়াটি বাঁধিয়া উচ্চ কে দিলে ময়ূরপুচ্ছ
       ভালে সে রমণীমনলোভা।
আকাশ চাহিতে কিবা ইন্দ্রের ধনুকখানি
       নব মেঘে করিয়াছে শোভা॥
মল্লিকামালতীমালে গাঁথনি গাঁথিয়া
       ভালে কেবা দিল চূড়াটি বেড়িয়া ।
মনে হেন অনুমানি বহিতেছে সুরধুনী
       নীলগিরি শিখর ঘেরিয়া॥
কালার কপালে চাঁদ চন্দনের ঝিকিমিকি
       কেবা দিল ফাগুয়া রঙ্গিয়া।
রজতের পত্রে কেবা কালিন্দী পূজিল
       গো জবাকুসুম তাহে দিয়া॥
হিঙ্গুল গুলিয়া কালার অঙ্গে কে দিয়াছে
       গো কালিন্দী পূজিল করবীরে।
জ্ঞানদাসেতে কয় মোর মনে হেন লয়
       শ্যামরূপ দেখি ধীরে ধীরে॥

*********************