কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
নীকে যমুনা কুল নীকে নিপ মূল
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, রূপানুরাগ, ১৩৩পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নায়িকার পূর্ব্বরাগ
॥ সোহিণী॥

নীকে যমুনা কুল,     নীকে নিপ মূল,
নীকে ত্রিভঙ্গিম অঙ্গ মনোহর।
নীকে বনমাল,     বিলোল বিলোপন,
মলয়জ উরে পর পীত বসন-বঁর॥
মোহন মুরতিকে বলিহারি।
ব্রজ যুবতিক চিত     চকিত চোরায়ত
রঙ্গে মলয়জ নেহারি॥
নীকে মণি ভূষণ কিরণ,     বনায়ল অবনি
অনঙ্কুর প্রতি অঙ্গ লাবণি।
নীকে মুখচন্দ্র,     চকোর দুহুঁ লোচন
কুঞ্চিত অধরে মৃদু গায়নি॥
নীকে শিখিচন্দ্র     চিকুর পর সোহন,
নব মালতীর মাল সাজনি।
জ্ঞানদাস কহ     সো অপরূপ বস
ভালে তিলক পর সোহনী ॥

টীকা ---
নীকে --- সুন্দর।

ই পদটি ১৯৫৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ৩১৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ কেদার॥

নীকে যমুনা কুল,     নীকে নিপ মূল,
নীকে ত্রিভঙ্গিম অঙ্গ মনোহর।
নীকে বনমাল,     বিলোল বিলোপন,
মলয়জ উরেপর পীত-বসন-ধর॥
মোহন মুরতিকে বলিহারি ।
ব্রজযুবতিক চীত     চকিত চোরায়ত
রঙ্গে মলয়জ নেহারি ॥
নীকে মণিভূষণ কিরণ,     বনায়লি অবনি
অনঙ্কুর প্রতি অঙ্গ লাবণি ।
নীকে মুখচন্দ্র,     চকোর দুহুঁ লোচন
কুঞ্চিত অধরে মৃদু গায়নি ॥
নীকে শিখিচন্দ্র     চিকুর পর সোহন,
নব মালতীর মাল সাজনি ।
জ্ঞানদাস কহ     সো অপরূপ রস
ভালে তিলক পর শোহনী॥

এই পদটি এই গ্রন্থের “অসম্পূর্ণ পদাবলী” অধ্যায়ের অন্তর্ভুক্ত। অধ্যায়ের শুরুতে লেখা আছে --- “এই অসম্পূর্ণ পদগুলি বিভিন্ন পুঁথি হইতে সংগৃহিত ও সর্বপ্রথম প্রকাশিত হইল। দুঃখের বিষয়, ইহাদের পূর্ণ রূপটি উদ্ধার করিতে পারা গেল না।”

*********************
^^এই পাতার উপরে ফেরত^^