কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
রতিপতি মোহন ন, শিরে পর কুসুমিত
রতিপতি মোহন -- -- -ন, শিরে পর কুসুমিত

কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, রূপানুরাগ, ১৩৩পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রতিপতি মোহন ন,     শিরে পর কুসুমিত,
কুঞ্চিত কেশে।
নানা রতন,     অরুণ গুঞ্জা ফল
তহি কত চরণে বিশেষে॥
আজু নন্দ-নন্দন চলি কি বনানে।
নয়ান অপাঙ্গ,     মদন-কোটি মোহিত
তরুণী কোটি করু অমিয়া-সিনানে॥
চন্দন তিলক,     ভালে পরে বিলক্ষণ,
মৃগমদ হিম কর অঙ্গে।
উপরে কুটিল,     অলকা লহু লোলন,
অবলা দুকুল কলকে॥
বদন-সরোরুহ,     ভ্রমরা ভ্রূভঙ্গি
হিয়ে কিয়ে ছোটী কপাট।
জ্ঞানদাস কহ,     অপরূপ দেখহ,
চলইতে নটবর নাট॥

টীকা---
কি বনানে --- কি বেশে সজ্জিত হইয়া।
হিয়ে কিয়ে ছোটী কপাট --- বুকে ছোট কপাট বলিতে কি বুঝায় জানি না (বোধহয় পুথির পাঠোদ্ধার ঠিকমত হয় নাই)।

ই পদটি ১৯৫৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ৩১৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সারেঙ্গ॥

রতিপতি মোহন -- -- -ন,     শিরে পর কুসুমিত,
কুঞ্চিত কেশে।
নানা রতন,     অরুণ গুঞ্জা ফল
তহি কত চরণে বিশেষে॥
আজু নন্দ-নন্দন চলি কি বনানে।
নয়ান অপাঙ্গ,     মদন-কোটি মোহিত
তরুণী-কোটি করু অমিয়া-সিনানে॥
চন্দন তিলক,     ভালে পরে বিলক্ষণ,
মৃগমদ হিম কর অঙ্গে।
উপরে কুটিল,     অলকা লহু লোলন,
অবলা দুকুল কলঙ্কে॥
বদন-সরোরুহ,     ভ্রমরা ভ্রুভঙ্গি,
হিয়ে কিয়ে ছোটী কপাট।
জ্ঞানদাস কহ,     অপরূপ দেখহ,
চলইতে নটবর নাট॥

এই পদটি এই গ্রন্থের “অসম্পূর্ণ পদাবলী” অধ্যায়ের অন্তর্ভুক্ত। অধ্যায়ের শুরুতে লেখা আছে --- “এই অসম্পূর্ণ পদগুলি বিভিন্ন পুঁথি হইতে সংগৃহিত ও সর্বপ্রথম প্রকাশিত হইল। দুঃখের বিষয়, ইহাদের পূর্ণ রূপটি উদ্ধার করিতে পারা গেল না।”

*********************